Physical Science Suggestion Madhyamik- গ্যাসের আচরণ (অধ্যায়-২) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান

দশম শ্রেণী: গ্যাসের আচরণ (অধ্যায়-২) ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestionগ্যাসের আচরণ (অধ্যায়-২) – প্রশ্ন উত্তর আলোচনা করা হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন –গ্যাসের আচরণ (অধ্যায়-২) – প্রশ্ন উত্তর  গুলি আগামী আসন্ন পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা মাধ্যমিক দশম শ্রেণীর  ভৌত বিজ্ঞান পরীক্ষার সাজেশন খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো। মাধ্যমিক পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা রয়েছে।

Table of Contents

1. গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য

পদার্থের তিনটি অবস্থার মধ্যে গ্যাসীয় অবস্থা সবচেয়ে স্বতন্ত্র। কঠিন বা তরলের মতো গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল অত্যন্ত ক্ষীণ এবং অণুগুলির মধ্যে পারস্পরিক দূরত্ব তুলনামূলকভাবে অনেক বেশি। এই কারণে গ্যাসের অণুগুলি সম্পূর্ণ স্বাধীনভাবে যেকোনো দিকে ছুটে বেড়াতে পারে এবং তারা যে পাত্রে থাকে সেই পাত্রের সম্পূর্ণ আয়তন অধিকার করে নেয়।

গ্যাসের চারটি মূল ভৌতরাশি দিয়ে গ্যাসের অবস্থা সম্পূর্ণভাবে নির্ধারণ করা যায়। এই রাশিগুলি হল — ভর (M), আয়তন (V), চাপ (P) এবং উষ্ণতা (T)।

1.1 গ্যাসের অণুর গতিশীল অবস্থা

GAS LAWS — Complete Summary Class 10 Physics
GAS LAWS — Complete Summary Class 10 Physics

গ্যাসীয় পদার্থের অণুগুলি কঠিন বা তরল পদার্থের অণুর তুলনায় পরস্পর থেকে অনেক দূরে অবস্থান করে। আন্তরাণবিক আকর্ষণ বল অত্যন্ত দুর্বল বলে অণুগুলি সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে এবং বিশৃঙ্খলভাবে সর্বদা গতিশীল থাকে। এই গতিশীল অণুগুলি পাত্রের দেওয়ালে বারবার ধাক্কা দেয় এবং সেই ধাক্কার ফলেই গ্যাসের চাপ সৃষ্টি হয়।

গ্যাসীয় অণুগুলির বেগ শূন্য থেকে অসীম পর্যন্ত হতে পারে। তাপমাত্রা বাড়লে অণুগুলির গড় গতিশক্তি বৃদ্ধি পায় এবং তারা আরও দ্রুতবেগে ছুটতে থাকে। পরম শূন্য উষ্ণতায় (−273°C বা 0 K) গ্যাসের অণুর গতিশক্তি তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়।

1.2 গ্যাসের আয়তন ও আকার

Boyle's Law — Graphical Verification
Boyle’s Law — Graphical Verification

গ্যাসীয় পদার্থকে যে পাত্রে রাখা হয়, সেই পাত্রের আকার ও আয়তনই গ্যাসের আকার ও আয়তন হয়। CGS পদ্ধতিতে আয়তনের একক সেমি³ এবং SI পদ্ধতিতে মিটার³। এ ছাড়া লিটার এককটিও প্রায়শই ব্যবহৃত হয়।

সম্পর্ক: ১ মিটার³ = (১০০ সেমি)³ = ১০⁶ সেমি³

1.3 গ্যাসের চাপ

কোনো আবদ্ধ পাত্রে রাখা গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালের একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই গ্যাসের চাপ বলে।

গাণিতিক সম্পর্ক: গ্যাসের চাপ = প্রযুক্ত বল (F) / ক্ষেত্রফল (A)

চাপের মাত্রীয় সংকেত: [ML⁻¹T⁻²]

পদ্ধতিচাপের একক
CGSডাইন/সেমি² (dyne/cm²)
SIনিউটন/মিটার² (N/m²) বা প্যাসকাল (Pa)

1.4 গ্যাসের ঘনত্ব

গ্যাসের অণুগুলির মধ্যে দূরত্ব বেশি হওয়ার কারণে প্রতি একক আয়তনে গ্যাসের অণুর সংখ্যা কম, ফলে গ্যাসের ঘনত্ব কঠিন বা তরলের তুলনায় অনেক কম হয়। ঘনত্ব = ভর / আয়তন

1.5 গ্যাসের প্রসারণশীলতা ও সংকোচনশীলতা

গ্যাসের অণুগুলির মধ্যে আন্তরাণবিক দূরত্ব বেশি বলে গ্যাস সহজেই সংকুচিত বা প্রসারিত হতে পারে। স্থির চাপে উষ্ণতা বৃদ্ধি করলে বা স্থির উষ্ণতায় চাপ কমালে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় (প্রসারণ)। আবার চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে (সংকোচন)।

1.6 বায়ুমণ্ডলীয় চাপ ও ব্যারোমিটার

0°C উষ্ণতায় 45° অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে 76 সেমি উচ্চতার পারদস্তম্ভ যে চাপ দেয় তাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে।

  • CGS পদ্ধতিতে: 1.013 × 10⁶ dyne/cm²
  • SI পদ্ধতিতে: 1.013 × 10⁵ Pa বা 1.015 × 10⁵ Pa

বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের যন্ত্র: ব্যারোমিটার

আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ পরিমাপের যন্ত্র: ম্যানোমিটার

1.7 ম্যানোমিটার

গ্যাসের আচরণ (অধ্যায়-২)
Manometer — Measuring Gas Pressure

আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের চাপ পরিমাপের যন্ত্রকে ম্যানোমিটার বলে। এটি প্রধানত দুই প্রকার:

(ক) মুক্তপ্রান্ত ম্যানোমিটার: ‘U’ আকৃতির কাচনলের একটি প্রান্ত খোলা ও অপর প্রান্তে আবদ্ধ গ্যাস থাকে। পারদস্তম্ভের উচ্চতার পার্থক্য থেকে গ্যাসের চাপ নির্ণয় করা হয়।

  • যদি দুই বাহুতে পারদের উচ্চতা সমান হয়: P_G = P_a (বায়ুমণ্ডলীয় চাপ)
  • আবদ্ধ বাহুতে পারদ বেশি থাকলে: P_G = P_a − hρg
  • খোলা বাহুতে পারদ বেশি থাকলে: P_G = P_a + hρg

(খ) বদ্ধপ্রান্ত ম্যানোমিটার: ‘U’ নলের ছোটো বাহুর প্রান্ত বন্ধ থাকে। এখানে P_G = hρg।

2. গ্যাসের সূত্রসমূহ: গ্যাসের আচরণ (অধ্যায়-২)

2.1 বয়েলের সূত্র

Boyle's Law_ Pressure vs Volume Graph
Boyle’s Law_ Pressure vs Volume Graph

ইংরেজ বিজ্ঞানী রবার্ট বয়েল ১৬৬২ সালে এই সূত্র প্রতিষ্ঠা করেন।

বিবৃতি: স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।

গাণিতিক রূপ: V ∝ 1/P (T = ধ্রুবক) → PV = K (ধ্রুবক) → P₁V₁ = P₂V₂

লেখচিত্র বিশ্লেষণ:

লেখচিত্রপ্রকৃতি
P বনাম Vসমপরাবৃত্তাকার (Rectangular Hyperbola)
PV বনাম PP অক্ষের সমান্তরাল সরলরেখা
P বনাম 1/Vমূলবিন্দুগামী সরলরেখা
V বনাম 1/Pমূলবিন্দুগামী সরলরেখা

গুরুত্বপূর্ণ: বয়েলের সূত্রের ধ্রুবক রাশি দুটি — গ্যাসের উষ্ণতা ও গ্যাসের ভর

2.2 চার্লসের সূত্র

Charles's Law_ Volume vs Temperature
Charles’s Law_ Volume vs Temperature

ফরাসি বিজ্ঞানী জ্যাক চার্লস এই সূত্র প্রতিষ্ঠা করেন।

বিবৃতি: স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0°C উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের ১/২৭৩ অংশ বৃদ্ধি বা হ্রাস পায়।

গাণিতিক রূপ:

  • Vₜ = V₀(1 + t/273) → সেলসিয়াস স্কেলে
  • V/T = ধ্রুবক → কেলভিন স্কেলে
  • V₁/T₁ = V₂/T₂

লেখচিত্র বিশ্লেষণ:

লেখচিত্রপ্রকৃতি
V বনাম t(°C)সরলরেখা (মূলবিন্দুগামী নয়; −273°C তে X অক্ষ ছেদ করে)
V বনাম T (K)মূলবিন্দুগামী সরলরেখা

চার্লসের সূত্রে পরিবর্তনশীল রাশি: গ্যাসের উষ্ণতা ও আয়তন। স্থির রাশি: গ্যাসের ভর ও চাপ।

2.3 পরম শূন্য উষ্ণতা

Absolute zero temperature
Absolute zero temperature

চার্লসের সূত্র থেকে: Vₜ = V₀(1 + t/273)

যদি t = −273°C রাখা হয়: V₋₂₇₃ = V₀(1 − 273/273) = V₀ × 0 = 0

অর্থাৎ −273°C উষ্ণতায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। এর চেয়ে কম উষ্ণতা বাস্তবে সম্ভব নয় — তাই −273°C = পরম শূন্য উষ্ণতা = 0 K

এই উষ্ণতায় গ্যাসের অণুর গতিশক্তি শূন্য হয়ে যায়।

2.4 কেলভিন বা পরম স্কেল

Temperature Scales — Celsius vs Kelvin
Temperature Scales — Celsius vs Kelvin

পরম শূন্য উষ্ণতা (−273°C) কে শূন্য ধরে এবং সেলসিয়াস স্কেলের প্রতিটি ভাগকে অপরিবর্তিত রেখে যে উষ্ণতার স্কেল তৈরি করা হয়েছে তাকে কেলভিন বা পরম স্কেল বলে।

সম্পর্ক: T(K) = t(°C) + 273

সেলসিয়াস (°C)কেলভিন (K)
0°C273 K
27°C300 K
−73°C200 K
−273°C0 K

কেলভিন স্কেলে উষ্ণতার মান সবসময় ধনাত্মক।

2.5 গে-লুসাকের সূত্র

Gay-Lussac's Law_ Pressure vs Temperature
Gay-Lussac’s Law_ Pressure vs Temperature

বিবৃতি: নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার পরম উষ্ণতার সমানুপাতিক।

গাণিতিক রূপ: P/T = ধ্রুবক → P₁/T₁ = P₂/T₂

P বনাম T (কেলভিন) লেখচিত্র — মূলবিন্দুগামী সরলরেখা।

2.6 বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় (PV = KT)

বয়েলের সূত্র: V ∝ 1/P (T স্থির) 

চার্লসের সূত্র: V ∝ T (P স্থির) 

উভয় একত্র: V ∝ T/P → PV/T = K (ধ্রুবক)

প্রাথমিক (P₁, V₁, T₁) ও চূড়ান্ত (P₂, V₂, T₂) অবস্থায়:

P₁V₁/T₁ = P₂V₂/T₂ = ধ্রুবক

2.7 আভোগাড্রো সূত্র

Avogadro's Law and Molar Volume
Avogadro’s Law and Molar Volume

বিবৃতি: একই উষ্ণতা ও চাপে সমআয়তন সকল গ্যাসে (মৌলিক হোক বা যৌগিক) সমান সংখ্যক অণু থাকে।

গাণিতিক রূপ: V ∝ n → V = Kₘ × n (P ও T স্থির)

আভোগাড্রো সূত্রের গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত:

  • STP তে যেকোনো গ্যাসের মোলার আয়তন = 22.4 লিটার
  • আণবিক গুরুত্ব (M) = 2 × বাষ্পঘনত্ব (D)
  • বিক্রিয়াকারী গ্যাসগুলির আয়তনের অনুপাত = সরল পূর্ণসংখ্যার অনুপাত

2.8 আদর্শ গ্যাসের সমীকরণ (PV = nRT)

Ideal Gas Equation
Ideal Gas Equation

বয়েলের সূত্র + চার্লসের সূত্র + আভোগাড্রো সূত্রের সমন্বয়ে:

PV = nRT

যেখানে:

  • P = গ্যাসের চাপ
  • V = গ্যাসের আয়তন
  • n = মোলসংখ্যা
  • R = সর্বজনীন গ্যাস ধ্রুবক
  • T = পরম উষ্ণতা

R-এর মান: SI একক 8.314 J mol⁻¹ K⁻¹, CGS একক 8.314 × 10⁷ erg mol⁻¹ K⁻¹, ক্যালোরি একক 1.987 cal mol⁻¹ K⁻¹

R-এর মাত্রা: [ML²T⁻²mol⁻¹K⁻¹]

R-কে সর্বজনীন বলার কারণ: R-এর মান গ্যাসের প্রকৃতি, ভর বা অবস্থার উপর নির্ভরশীল নয়; সকল গ্যাসের জন্য অভিন্ন।

2.9 আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস

Ideal Gas vs Real Gas
Ideal Gas vs Real Gas

আদর্শ গ্যাস: যেসব গ্যাস সকল উষ্ণতা ও চাপে বয়েল ও চার্লস উভয় সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে। বাস্তবে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই।

বাস্তব গ্যাস: যেসব গ্যাস সাধারণ উষ্ণতা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র আংশিকভাবে বা পুরোপুরি মানে না তাদের বাস্তব গ্যাস বলে। উদাহরণ: O₂, N₂, H₂, CO₂, He।

কখন বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে: অত্যন্ত উচ্চ উষ্ণতায় ও অত্যন্ত নিম্নচাপে।

2.10 গ্যাসের গতীয় তত্ত্ব

Kinetic Theory of Gases
Kinetic Theory of Gases

গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যসমূহ:

  1. গ্যাসের অণুগুলি বিন্দুভর; পাত্রের আয়তনের তুলনায় অণুর আয়তন নগণ্য।
  2. গ্যাসের অণুগুলি সর্বদা স্বতঃস্ফূর্তভাবে ও অনিয়মিতভাবে গতিশীল।
  3. গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে ও পাত্রের দেওয়ালের সাথে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়।
  4. গ্যাসের অণুগুলি নিরেট, গোলাকার এবং স্থিতিস্থাপক।
  5. দুটি সংঘর্ষের মধ্যে অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না।
  6. দুটি সংঘর্ষের মাঝে গ্যাসের অণু যে গড় দূরত্ব অতিক্রম করে তাকে গড় মুক্তপথ বলে।
  7. গ্যাসের অণুর বেগের মান শূন্য থেকে অসীম পর্যন্ত হতে পারে।

গ্যাসের গতীয় তত্ত্ব থেকে গ্যাসের চাপের ব্যাখ্যা: গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালে বারবার সংঘর্ষে আসে এবং বল প্রয়োগ করে। পাত্রের দেওয়ালের একক ক্ষেত্রফলে সকল অণুর মোট প্রযুক্ত বলই গ্যাসের চাপ।

2.11 গ্যাসের ব্যাপন

রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এরকম দুই বা ততোধিক গ্যাসকে একই পাত্রে রাখলে বাইরের কোনো সাহায্য ছাড়াই অণুগুলির স্বতঃস্ফূর্ত গতির কারণে পরস্পরের মধ্যে মিশে যাওয়ার প্রক্রিয়াকে গ্যাসের ব্যাপন বলে।

উদাহরণ: ঘরের এক কোণে ধূপ জ্বালালে কিছুক্ষণের মধ্যেই ধূপের গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ে।

উষ্ণতার প্রভাব: গ্যাসের গতিশক্তি ∝ পরম উষ্ণতা (T)। উষ্ণতা বাড়লে ব্যাপন দ্রুততর হয়। পরম শূন্য উষ্ণতায় ব্যাপন বন্ধ হয়ে যায়।

2.12 মোলার আয়তন

নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 গ্রাম-অণু পরিমাণ যেকোনো গ্যাস যে পরিমাণ আয়তন অধিকার করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন বলে।

STP তে মোলার আয়তন = 22.4 লিটার (সকল গ্যাসের জন্য)

2.13 STP ও NTP

  • STP (Standard Temperature and Pressure): প্রমাণ উষ্ণতা = 0°C (273 K), প্রমাণ চাপ = 1 atm
  • NTP (Normal Temperature and Pressure): স্বাভাবিক উষ্ণতা ও চাপ (কার্যত STP-র অনুরূপ)

STP তে 1 মোল সকল গ্যাসের আয়তন = 22.4 লিটার

Madhyamik Physical Science Suggestion

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

গ্যাসের আচরণ (অধ্যায়-২) – প্রশ্ন উত্তর (অধ্যায়-৪) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর | Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ Question) : (মান –1) গ্যাসের আচরণ (অধ্যায়-২) – প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন : Behaviour of Gases in Bengali

1. প্রদত্ত কোনটি চাপের SI একক?- 

(a) N.m

(b) N.m-2 

(c) N.m 

(d) N

উত্তর: (b) N.m-2

2. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে এর আয়তন হবে

(a) দ্বিগুণ

(b) অর্ধেক

(c) চার গুণ

(d) কোনোটিই নয়

উত্তর: (b) অর্ধেক

3. বয়েলের সূত্রের PV-P লেখচিত্র টি হল

(a) P অক্ষের সমান্তরাল

(b) PV অক্ষের সমান্তরাল

(c) মূল বিন্দুগামী সরলরেখা

(d) কোনোটিই নয়

উত্তর:(a) P ওকে সমান্তরাল

4. নিচের কোনটি গ্যাসের ধর্ম?

(a) গ্যাস অনুগুলির মধ্যে আকর্ষণ বল খুব বেশি

(b) পাত্রের দেওয়ালে চাপের সৃষ্টি করে

(c) নির্দিষ্ট আকার ও আয়তন আছে

(d) কোনোটিই নয়

উত্তর: (b) পাত্রের দেওয়ালে চাপের সৃষ্টি করে

5. গ্যাসের চাপ ও ঘনত্বের সম্পর্ক হল

(a) সমানুপাতিক

(b) ব্যস্তানুপাতিক 

(c) সমান

(d) কোনোটিই নয়

উত্তর:(a) সমানুপাতিক

6. বয়েলের সূত্রে ধ্রুবক রাশি গুলি হল

(a) চাপ ও ভর

(b) আয়তন ও চাপ

(c) ভর ও উষ্ণতা

(d) ভর ও আয়তন

উত্তর:(c) ভর ও উষ্ণতা

7. প্রমাণ চাপ মাপা হয় 

(a) 0 K উষ্ণতায় 45° অক্ষাংশে

(b) 45°C উষ্ণতায় 0° অক্ষাংশে

(c) 0° C উষ্ণতায় 45° অক্ষাংশে

(d) 0° C উষ্ণতায় 48° অক্ষাংশে

উত্তর:(c) 0° C উষ্ণতায় 45° অক্ষাংশে

8. সেলসিয়াস (t) পরম উষ্ণতা (T) এর মধ্যে সম্পর্ক টি হল

(a) t=T+273

(b) t=T-273

(c) t=T/273

(d) T=t+273

উত্তর: (d) T=t+273

9. চার্লসের সূত্রে 1/273 ভগ্নাংশ টিকে বলা হয়

(a) আয়তন গুণাঙ্ক

(b) চাপ গুণাঙ্ক

(c) আয়তন ও চাপ উভয় গুণাঙ্ক

(d) কোনোটিই নয়

উত্তর:(c) আয়তন ও চাপ উভয় গুণাঙ্ক

10. আদর্শ গ্যাসের অনু গুলি গতিহীন হয় যে উষ্ণতায় তা হল 

(a) 373K

(b) 0K

(c) 272K

(d) -273K

উত্তর: 0K

11. প্রমাণ চাপ ও উষ্ণতায় সময় আয়তন তিনটি পাত্রে হাইড্রোজেন, 

অক্সিজেন এবং নাইট্রোজেন গ্যাস আছে, কোন বক্তব্যটি সঠিক

(a) প্রত্যেক ফ্লাক্সে সমান অনু আছে

(b) প্রত্যেকটা ফ্লাক্সে অনুর গতিবেগ সমান

(c) প্রত্যেক ফ্লাক্সে গ্যাসের ঘনত্ব সমান

(d) অক্সিজেনের তুলনায় হাইড্রোজেনের অনুর সংখ্যা বেশি

উত্তর:(a) প্রত্যেক ফ্লাক্সে সমান অনু আছে

12. STP তে 5.6 লিটার CO2 এর এর ভর কত?

(a) 88 gm

(b) 22 gm

(c) 44 gm

(d) 11 gm

উত্তর: 11 gm

13. 84 gm নাইট্রোজেন =কত মোল নাইট্রোজেন?

(a) 2

(b) 3

(c) 1

(d)4

উত্তর:(b) 3

14. SI পদ্ধতিতে PV এর একক কি?

(a) J/mol

(b) J.K

(c) J/K

(d) J

উত্তর:(d) J

15. বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ 

(a) আদর্শ গ্যাস অনু গুলি বিন্দু ভর

(b) আদর্শ গ্যাসের অনুগুলির আন্তঃআণবিক বল শূন্য 

(c) a ও b উভয়ই

(d) গ্যাস অনুগুলি স্থিতিস্থাপক নয়

উত্তর:(c) a ও b উভয়ই

16. আদর্শ গ্যাসের অনুগুলির শক্তি

(a) শুধুমাত্র স্থিতি শক্তি 

(b) স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টি

(d) কোনোটিই নয়

উত্তর:(c) শুধুমাত্র গতিশক্তি

17. গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অনুগুলির

(a) ভরবিহীন

(b) আয়তনশূন্য

(c) বিন্দু ভর

(d) কোনোটিই নয়

উত্তর:(c) বিন্দু ভর

18. গ্যাসের গতি তত্ত্বে স্বীকার্য অনুযায়ী কোনটি সঠিক?

(a) গ্যাসের অনুগুলির মধ্যে আকর্ষণ বল থাকে না

(b) অনুগুলির মধ্যে আকর্ষণ বল থাকে

(c) গ্যাসের অনুগুলির স্থির

(d) সমস্ত গ্যাস আদর্শ গ্যাস

উত্তর: (a) গ্যাসের অনুগুলির মধ্যে আকর্ষণ বল থাকে না

19. গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুর নিজস্ব আয়তন

(a) পাত্রের আয়তনের সমান

(b) অনেক বেশি

(c) নগণ্য

(d) পাত্রের আয়তনের অর্ধেক

উত্তর: (গ) নগণ্য

20. একটি গ্যাস প্রসারিত হওয়ার সময় যদি PV² = ধ্রুবক মেনে চলে, তাহলে প্রসারণের ফলে গ্যাসটি

(a) উত্তপ্ত হয়

(b) শীতল হয়

(c) উষ্ণতা অপরিবর্তিত থাকে

(d) বলা সম্ভব নয়

উত্তর: (খ) শীতল হয়

21. R-এর মাত্রা কোনটি? 

(a) ML²T⁻²mol⁻¹

(b) ML²T⁻²mol⁻¹K⁻¹

(c) ML⁻¹T⁻²mol⁻¹K⁻¹ 

(d) MLT⁻²mol⁻¹K⁻¹

উত্তর: (খ) ML²T⁻²mol⁻¹K⁻¹

22. গ্যাসের অণুগুলির পারস্পরিক সংঘর্ষ কী ধরনের?

(a) পূর্ণ স্থিতিস্থাপক  

(b) অস্থিতিস্থাপক

(c) কোনোটিই নয়

(d) আংশিক স্থিতিস্থাপক  

উত্তর: (a) পূর্ণ স্থিতিস্থাপক  

শূন্যস্থান পূরণ কর। : (মান –1) গ্যাসের আচরণ (অধ্যায়-২) – প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন: গ্যাসের আচরণ (অধ্যায়-২)

1. একটি বায়ুর বুদবুদ জলাশয়এর নিচ থেকে উপরে উঠে এলে তার আয়তন………..

উত্তর: বাড়ে

2. জলের হিমাঙ্কের মান পরম স্কেলে হবে…….

উত্তর: 273K

3. অস্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ হলে এর আয়তন হবে…..

উত্তর: অর্ধেক 

4. চাপের এসআই একক হল……

উত্তর: পাস্কাল 

5. 290K উষ্ণতা টি সেলসিয়াস স্কেলে হলো……

উত্তর 17°C

6. যে উষ্ণতায় সব গ্যাসের আয়তন শূন্য হয়ে তাকে বলে……..

উত্তর: পরমশূন্য উষ্ণতা 

7. বয়েলের পরীক্ষার প্রয়োজনীয় পাম্প নির্মাণ করেন…….

উত্তর: রবার্ট হুক

8….……একটি বাস্তব গ্যাস 

উত্তর: নাইট্রোজেন 

9. সর্বপ্রথম অনুর ধারণা দেন…………

উত্তর: অ্যাভোগাড্রো 

10.-23°C উষ্ণতাকে কেলভিন স্কেলে প্রকাশ করলে হবে………

উত্তর: 250 K

11. বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয়..…. যন্ত্রের সাহায্যে 

উত্তর: ব্যারোমিটার 

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (মান –1) Madhyamik Physical Science Suggestion – গ্যাসের আচরণ (অধ্যায়-২) প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Behaviour of Gases – প্রশ্ন উত্তর

1. প্রমাণ চাপের মান কত? 

উত্তর: 76 সেমি পারদ স্তম্ভের চাপকেই প্রমাণ চাপ বলে। 

2. বিজ্ঞানী বয়েল তার পরীক্ষা-নিরীক্ষার জন্য যে পাম্প ব্যবহার করেন তার নাম কি? 

উত্তর: বয়েল পাম্প 

3. বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি? 

উত্তর: ব্যারোমিটার 

4. কোন আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি? 

উত্তর: ম্যানোমিটার 

5. স্থির চাপে কত ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় চাষের সূত্র অনুসারে আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে?

উত্তর: -273.15°C

6. পরমশূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত হয়? 

উত্তর: শূন্য 

7. কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত?

উত্তর: 273K

8. বয়েল ও চার্লসের সূত্র দুটিতে যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম কি? 

উত্তর: গ্যাসের ভর 

9. চার্লসের সূত্রের ধ্রুবক গুলির নাম লেখ। 

উত্তর: গ্যাসের ভর ও চাপ 

10. কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত? 

উত্তর: 373K

11. চাপের SI একক লেখ। 

উত্তর: পাস্কাল 

12. বয়েলের সূত্রের ধ্রুবক কোনগুলি? 

উত্তর: গ্যাসের ভর ও উষ্ণতা 

13. ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান কত? 

উত্তর: -459.4°F

14. STP তে গ্যাসের মোলার আয়তন কত?

উত্তর: 22.4 লিটার 

15. মোলার আয়তনের মান কিসের উপর নির্ভরশীল?

উত্তর: গ্যাসের চাপ ও উষ্ণতা

16. সেলসিয়াস তাপমাত্রা ও পরম স্কেলের তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি? 

উত্তর: T K= t°C +273

[T কেলভিন স্কেলে তাপমাত্রা, t সেলসিয়াস স্কেলে তাপমাত্রা]

17. 127° C = কত কেলভিন?

উত্তর: 127°C = 127+273=400K

18. জলের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক এর মান কেলিভিন স্কেলে কত? 

উত্তর: জলের হিমাঙ্ক 273 K, কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক 373 K

19. কোন উষ্ণতায় গ্যাসের চাপ, আয়তন, গতিশক্তি শূন্য হয়?

উত্তর: -273°C উষ্ণতায় গ্যাসের চাপ, আয়তন, গতিশক্তি, ভরবেগ শূন্য হয়

20. গ্যাসের আয়তন গুণাঙ্ক বা চাপ গুনাঙ্কের মান কত? 

উত্তর: 1/273 /°C, 1/273 /K

21. কোন স্কেলে তাপমাত্রার ঋণাত্মক মান সম্ভব নয়?

উত্তর: কেলভিন স্কেল 

22. পরম শূন্য উষ্ণতা কাকে বলে?

উত্তর: −273°C বা 0 K উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। এই উষ্ণতায় তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন, চাপ ও অণুর গতিশক্তি শূন্য হয়ে যায়।

23. আভোগাড্রো সংখ্যার মান কত?

উত্তর: 6.022 × 10²³।

24. STP তে যেকোনো গ্যাসের মোলার আয়তন কত?

উত্তর: STP তে যেকোনো গ্যাসের মোলার আয়তন 22.4 dm³ (লিটার)

25. R কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন? 

উত্তর: R-এর মান গ্যাসের প্রকৃতি, ভর বা অবস্থার উপর নির্ভরশীল নয় — এটি সব ধরনের গ্যাসের জন্য অভিন্ন মান রাখে। তাই R কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়।

26. গ্যাসের চাপের SI একক কী?

উত্তর: গ্যাসের চাপের SI একক প্যাসকাল (Pa) বা নিউটন/মিটার² (N/m²)।

27. গ্যাসের ব্যাপন বলতে কী বোঝায়? 

উত্তর: দুই বা ততোধিক গ্যাসকে একই পাত্রে রাখলে বাইরের কোনো সাহায্য ছাড়াই অণুগুলির স্বতঃস্ফূর্ত গতির কারণে পরস্পরের মধ্যে মিশে যাওয়ার প্রক্রিয়াকে গ্যাসের ব্যাপন বলে।

28. আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে একটি পার্থক্য লেখো।

উত্তর: আদর্শ গ্যাস সকল উষ্ণতা ও চাপে বয়েল ও চার্লস উভয় সূত্র মেনে চলে, কিন্তু বাস্তব গ্যাস শুধুমাত্র উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে আদর্শ আচরণ করে।

29. গ্যাসের চাপের মাত্রীয় সংকেত লেখো। 

উত্তর: [ML⁻¹T⁻²]

30. গড় মুক্তপথ কাকে বলে? 

উত্তর: দুটি পরপর সংঘর্ষের মাঝে গ্যাসের একটি অণু যে গড় দূরত্ব অতিক্রম করে তাকে গড় মুক্তপথ বলে।

31. আভোগাড্রো সূত্র কঠিন বা তরলের ক্ষেত্রে প্রযোজ্য কেন নয়?

উত্তর: আভোগাড্রো সূত্র শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। কঠিন বা তরল পদার্থে অণুগুলি অত্যন্ত কাছাকাছি থাকে এবং আন্তরাণবিক আকর্ষণ বল খুব বেশি, তাই সমআয়তনে সমসংখ্যক অণু থাকার শর্ত পূরণ হয় না।

32. গ্যাসের আয়তন উল্লেখ করার সময় চাপ ও উষ্ণতা উল্লেখ করতে হয় কেন? 

উত্তর: নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপ ও উষ্ণতার ওপর নির্ভর করে। উষ্ণতা স্থির রেখে চাপ পরিবর্তন করলে বা চাপ স্থির রেখে উষ্ণতা পরিবর্তন করলে আয়তন পরিবর্তিত হয়। তাই কোনো গ্যাসের আয়তন উল্লেখ করতে হলে সেই সময়ের চাপ ও উষ্ণতাও উল্লেখ করা প্রয়োজন।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (মান – 2/3 ) Madhyamik Physical Science Suggestion – গ্যাসের আচরণ (অধ্যায়-২) – প্রশ্ন উত্তর মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন গ্যাসের আচরণ (অধ্যায়-২) Behaviour of Gases in Bengali

1. গ্যাসীয় পদার্থের দুটি বৈশিষ্ট্য লেখ 

উত্তর:  1. গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন নেই। যখন যে পাত্রে থাকে সেই পাত্রের আকার ও আয়তন লাভ করে 

2. গ্যাসের অনুগুলির মধ্যে আকর্ষণ নগণ্য 

3. গ্যাসের অনুগুলির গতি দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে সরলরৈখিক 

4. গ্যাসের অনু গুলি নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষ ঘটায় এর ফলে পাত্রের দেওয়ালে চাপের সৃষ্টি হয়।

2. গ্যাসের চাপ কাকে বলে? 

উত্তর: কোন আবদ্ধ পাত্রে রাখা গ্যাসের অনু গুলি পাত্রের দেয়ালের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে।

3. গ্যাসের চাপের একক কি? 

উত্তর: সিজিএস পদ্ধতিতে চাপের একক হল ডাইন/সেমি2

এসআই পদ্ধতিতে চাপের একক নিউটন/মি2

4. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? 

উত্তর: সমুদ্রপৃষ্ঠে 45° অক্ষাংশে 0° সেলসিয়াস উষ্ণতায় 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ কে প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ বলে।

5. প্রমাণ উষ্ণতা কাকে বলে? 

উত্তর: 0°C বা 273K উষ্ণতাকে প্রমাণ উষ্ণতা বলে। 

6. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় কর।

উত্তর: প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ= 76 সেমি পারদ স্তম্ভের চাপ 

=76×13.6×980 ডাইন/সেমি2

=1.013x 106 ডাইন/সেমি2

=1.013x 105 নিউটন/মি2

7. চাপ পরিমাপের বিভিন্ন এককের নাম করো। 

উত্তর: N/m2, ডাইন/ সেমি2, বার, পাস্কাল, টর ইত্যাদি 

এরমধ্যে পাস্কাল হল নিউটন/মি2

1বার= 105 পাস্কাল 

1 টর= 1মিমি পারদ স্তম্ভের চাপ

8. পরমশূন্য উষ্ণতা কাকে বলে? 

উত্তর: চার্লসের সূত্র অনুযায়ী -273°C উষ্ণতায় সকল গ্যাসের আয়তনশূন্য হয়। এই উষ্ণতাকে পরমশূন্য উষ্ণতা বলে। 

পরমশূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে -273°C বা 0K

9. পরমশূন্য উষ্ণ তাকে পরম বলে কেন? 

উত্তর: চার্লসের সূত্র অনুযায়ী – 273° C উষ্ণতায় সকল গ্যাসের আয়তনশূন্য হয়। এর চেয়ে কম উষ্ণতায় গ্যাসের আয়তন ঋণাত্মক হয়ে যায় তাই -273°C হল এই মহাবিশ্বের সর্বনিম্ন উষ্ণতা এর চেয়ে কম উষ্ণতা কোথাও থাকতে পারেনা তাই পরমশূন্য উষ্ণতাকে পরম আখ্যা দেওয়া হয়। 

10. পরম উষ্ণতা স্কেল বা কেলভিন স্কেল কাকে বলে? 

উত্তর: -273°C উষ্ণতাকে শূন্য ধরে তাপমাত্রার প্রতি ডিগ্রীকে যদি 1°C এর সমান করে মাপা যায় তবে উষ্ণতা পরিমাপের যে স্কেল পাওয়া যায় তাকে তাপমাত্রার পরম স্কেল বা বিজ্ঞানী কেলভিনের নাম অনুযায়ী কেলভিন স্কেল বলা হয়।

11. চাপের সূত্রটি লেখ। 

উত্তর: স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধি বা হাসের জন্য 0°C উষ্ণতায় ওই গ্যাসের যে চাপ থাকে তার 1/273 অংশু যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়।

12. অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রো সূত্রটি লেখ।

উত্তর: অ্যাভোগাড্রো সূত্রটি হল: একই চাপ উষ্ণতায় সময় আয়তন সব গ্যাসের সমান সংখ্যক অনু থাকে।

13. অ্যাভোগাড্রো সূত্রটি ব্যাখ্যা কর। 

উত্তর: অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী কোন নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে সময়তন যেকোনো একটি গ্যাসে অনুর সংখ্যা n হলে, একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন অন্য যে কোন গ্যাসে অনুর সংখ্যা n ই হবে।

14. গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন কাকে বলে? 

উত্তর: প্রমাণ উষ্ণতা ও চাপে 1 গ্রাম-অনু বা 1 মোল কোন গ্যাসের আয়তনকে গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলে। 

যেমন, STP তে যে কোন গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার হয়। 

15. গ্রাম আণবিক ভর কাকে বলে? 

উত্তর: কোন পদার্থের আণবিক ভর কে গ্রামে প্রকাশ করলে তাকে গ্রাম আণবিক ভর বা 1 গ্রাম অনু বা 1 গ্রামমোল বলে। 

16. অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? 

উত্তর: 1 গ্রাম অনু বা 1 মোল যে কোন পদার্থে যে সংখ্যক মৌলিক কণিকা (অনু, পরমানু, আয়ন) উপস্থিত থাকে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। 

অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.022 X 1023

17. আদ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা হয় উক্তিটি ব্যাখ্যা কর।। 

উত্তর: শুষ্ক বায়ুর মূল উপাদান নাইট্রোজেন ও অক্সিজেন। নাইট্রোজেনের আণবিক ভর 28, অক্সিজেনের আণবিক ভর 32, সুতরাং নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব=28/22.4 গ্রাম/লিটার=1.25 গ্রাম/লিটার  এবং অক্সিজেনের ঘনত্ব 32/22.4=1.43 গ্রাম/লিটার আদ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে জলীয় বাষ্পের আণবিক ভর সুতরাং ঘনত্ব 18/22.4=0.8 গ্রাম/লিটার বায়ুতে জলীয় বাষ্পের ঘনত্ব বায়ুর গড় ঘনত্ব অপেক্ষা কম হয়। তাই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাস হালকা হয়। অর্থাৎ আদ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা লঘু হয়।

18. বয়েলের সূত্র থেকে দেখাও যে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার ঘনত্বের সমানুপাতিক।

উত্তর:

ধরি, m ভরের গ্যাসের আয়তন V এবং ঘনত্ব d হলে: d = m/V → V = m/d

বয়েলের সূত্র: PV = K (ধ্রুবক) P × (m/d) = K P/d = K/m = ধ্রুবক (m ও K উভয়ই ধ্রুবক)

P ∝ d

অর্থাৎ স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার ঘনত্বের সমানুপাতিক।

19. গ্যাসের ব্যাপন ও উষ্ণতার সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর: গ্যাসের গতিশক্তি পরম উষ্ণতার (T) সমানুপাতিক। উষ্ণতা বাড়লে অণুর গড় গতিশক্তি ও বেগ বৃদ্ধি পায়, ফলে অণুগুলি আরও দ্রুত ছোটে এবং ব্যাপন প্রক্রিয়া ত্বরান্বিত হয়।

বিপরীতভাবে, উষ্ণতা কমলে অণুর গতিশক্তি ও বেগ হ্রাস পায়, ফলে ব্যাপন ধীর হয়। পরম শূন্য উষ্ণতায় (0 K বা −273°C) অণুর গতিশক্তি শূন্য হওয়ায় ব্যাপন সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার কথা। তাই বলা যায়: গতিশক্তি ∝ T → ব্যাপনের হার ∝ √T

20. গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র বিবৃত করো এবং আভোগাড্রো সূত্রের সাহায্যে ব্যাখ্যা করো।

উত্তর: গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র: রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী গ্যাসগুলি এবং বিক্রিয়াজাত গ্যাসগুলির আয়তনের অনুপাত একই উষ্ণতা ও চাপে পরিমাপ করলে একটি সরল পূর্ণসংখ্যার অনুপাত হয়।

উদাহরণ: N₂ + 3H₂ → 2NH₃ আয়তনের অনুপাত = 1 : 3 : 2 (সরল পূর্ণসংখ্যার অনুপাত)

আভোগাড্রো সূত্রের সাহায্যে ব্যাখ্যা: আভোগাড্রো সূত্র অনুযায়ী একই চাপ ও উষ্ণতায় সমআয়তনে সমান সংখ্যক অণু থাকে। তাই গ্যাসের আয়তনের অনুপাত = অণুর সংখ্যার অনুপাত। রাসায়নিক বিক্রিয়ায় অণুর সংখ্যার অনুপাত সর্বদা সরল পূর্ণসংখ্যার অনুপাতে থাকে, তাই আয়তনের অনুপাতও সরল পূর্ণসংখ্যার অনুপাত হয়।

রচনাধর্মী প্রশ্নোত্তর: (মান – 2/3 ) Madhyamik Physical Science Suggestion – গ্যাসের আচরণ (অধ্যায়-২) – প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Behaviour of Gases Class 10

1. গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রটি লেখ ও ব্যাখ্যা কর। বয়েলের সূত্রের গাণিতিক রূপ লেখো এবং লেখচিত্র অঙ্কন কর।

উত্তর:  বয়েলের সূত্র: স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির উপর প্রযুক্ত চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। 

বয়েলের সূত্রের ব্যাখ্যা: নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ধরি চাপ P, আয়তন V, সুতরাং চাপ ও আয়তনের গুণফল PV

চাপ বৃদ্ধি করে 2P করলে গ্যাসটির আয়তন এমনভাবে পরিবর্তিত হয় যাতে চাপ ও আয়তনের গুণফল PV ই থাকে, অর্থাৎ এক্ষেত্রে গ্যাসটির আয়তন হবে V/2 

2Px V/2=PV

বয়েলের সূত্রের গাণিতিক রূপ: ধরি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ P, আয়তন V, 

বয়েলের সূত্র অনুযায়ী, V সমানুপাতিক 1/P, যখন গ্যাসের তাপমাত্রা ও ভর স্থির 

বা, V=K/P (K সমানুপাতিক ধ্রুবক) 

PV=K

স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ P1 এ আয়তন V1, P2 চাপে আয়তন V2 হলে বয়েল সূত্র অনুযায়ী P1V1=P2V2

বয়েলের সূত্রের লেখচিত্র: বয়রের সূত্রের চাপের সাথে আয়তনের লেখচিত্র হলো সমপরাবৃত্ত বা আয়তাকার পরাবৃত্ত

2. চার্লসের সূত্রটি লেখ এই সূত্রে ধ্রুবক রাশি কি কি?

উত্তর: নির্দিষ্ট চাপে 1°C উষ্ণতার বৃদ্ধি বা হাসের জন্য 0°C উষ্ণতায় গ্যাসটির যে আয়তন থাকে তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। 

চার্লসের সূত্রের ধ্রুবক রাশি গুলি হল 1. গ্যাসের ভর 2. গ্যাসের চাপ 

3. চার্লসের সূত্রটি ব্যাখ্যা কর ও এর গাণিতিক রূপটি লেখ। 

উত্তর: ধরি, 0°C উষ্ণতায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0, চার্লসের সূত্র অনুযায়ী 1°C উষ্ণতায় গ্যাসটির আয়তন হবে V 1°C = V0 +V0x 1/273

=V0(1+1/273)

উষ্ণতা t° C করলে গ্যাসটির আয়তন

Vt°C = V0 (1+t/273)

অনুরূপে উষ্ণতা t°C কমলে গ্যাসটির আয়তন হয় 

V -t°C = V0 (1+t/273)

4. চার্লসের সূত্র থেকে কিভাবে পরমশূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায়? 

উত্তর: স্থির চাপে 0°C উষ্ণতায় কোন নির্দিষ্টভর গ্যাসের আয়তন V0 এবং t°C এ গ্যাসের আয়তন Vt হলে চার্লসের সূত্র অনুসারে 

Vt = V0( 1+t/273)

এখন উষ্ণতা কমিয়ে -273°C করলে গ্যাস টির আয়তন 

V-273°C = V0 (1-273/273)

= V0(1-1)

=V0x0

=0

উষ্ণতা আরো কমলে গ্যাসটির আয়তন ঋণাত্মক হয়ে যায়, যা বাস্তবে অসম্ভব। তাই -273°C হলো এই মহাবিশ্বের সর্বনিম্ন উষ্ণতা। প্রকৃতিতে এর থেকে কম উষ্ণতা কোথাও সম্ভব নয়। একেই পরমশূন্য উষ্ণতা বলে। 

5. চার্লসের সূত্রের সাহায্যে গ্যাসের আয়তন ও পরম উষ্ণতার মধ্যে সম্পর্ক স্থাপন কর। 

উত্তর:  ধরি, 0°C উষ্ণতায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের স্থির চাপে আয়তন V0, এবং t1°C উষ্ণতায় গ্যাসের আয়তন V1, এবং t2°C উষ্ণতা গ্যাসের আয়তন V2. চার্লসের সূত্র অনুযায়ী, 

V1=V0(1+t1/273)

= V0((273+t)/273)

= V0 (T1/273)……………(1)

অনুরুপে, V2=V0 (1+t2/273)

= V0 ((273+t2)/273)

=V0 (T2/273)……………..(2)

(1) নং সমীকরণকে (2) নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই, V1/V2=T1/T2

অতএব, V সমানুপাতিক T

6. স্থির উষ্ণতায় PV vs P এবং PV vs V লেখচিত্র অঙ্কন কর। 
7. স্থির চাপে V vs T এবং V vs T লেখচিত্র অঙ্কন কর।
8. পরমশূন্য উষ্ণতার মান ফারেনহাইট স্কেলে নির্ণয় কর। 

উত্তর: C/5=(F-32)/9

or, -273/5=(F-32)/9

or, F=-459.4°F

9. আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে? 

উত্তর: আদর্শ গ্যাস: যে সমস্ত গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে অর্থাৎ PV= RT সমীকরণ মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে। 

বাস্তব গ্যাস: যে সমস্ত গ্যাস সকল উষ্ণতায় ও চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, না অর্থাৎ PV= RT সমীকরণ মেনে চলেনা তাদের বাস্তব গ্যাস বলে। 

10. বাস্তব গ্যাস গুলি কখন আদর্শ গ্যাসের মত আচরণ করে ব্যাখ্যা কর। 

উত্তর: উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে বাস্তব গ্যাস গুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। 

উচ্চ উষ্ণতায় গ্যাস অনুগুলির বেগ খুব বেশি হয়, ফলে অনুগুলির মধ্যে আকর্ষণ বল হয় নগণ্য। নিম্নচাপে পাত্রের তুলনায় গ্যাস অনুগুলির সংখ্যা খুব কম হয় অর্থাৎ পাত্রের আয়তনের তুলনায় অনুগুলির মোট আয়তন নগণ্য হয়। 

11. বাস্তব গ্যাস গুলির আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ কি? 

উত্তর : 1.আদর্শ গ্যাসের অনুগুলির আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয় কিন্তু বাস্তবে অনুগুলির মোট আয়তন নগণ্য নয় তাই বাস্তবে গ্যাস অনুগুলির অবাধে চলাচল করার আয়তন কমে যায়। 

2. আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরে নেওয়া হয় অনুগুলির মধ্যে কোন আন্তঃআণবিক আকর্ষণ নেই কিন্তু বাস্তবে অনুগুলির মধ্যে আকর্ষণ আছে। তাই বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপ আদর্শ গ্যাসের তুলনায় কম হয়।

12. গে লুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখ। ও ব্যাখ্যা কর 

উত্তর: একই চাপ উষ্ণতায় গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিকারক গ্যাস গুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে এবং উৎপন্ন পদার্থ গ্যাসীয় হলে ওই একই চাপ উষ্ণতায় উৎপন্ন গ্যাসের আয়তন বিকারক গ্যাস গুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে। 

যেমন, H2 +Cl2=2HCl

একই চাপ উষ্ণতায় এক আয়তন হাইড্রোজেন ও এক আয়তন ক্লোরিন বিক্রিয়া করে দু আয়তন হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করে। 

সুতরাং এই বিক্রিয়ায় হাইড্রোজেন, ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের অনুপাত 1:1:2 এটি একটি সরল অনুপাত। ইহাই গে লুসাকের গ্যাস আয়তন সূত্র। 

13. সর্বজনীন গ্যাস ধ্রুবক R এর মান, মাত্রা, একক নির্ণয় কর।

উত্তর: আদর্শ গ্যাস সমীকরণ টি হল: PV= nRT

Or, R=PV/nT

[ML-12] x [L3]/mol.K

= [ML2T-2]mol-1 K -1

R এর একক হল জুল মোল -1 K-1

আর্গ মোল -1 K-1

R=PV/nT

=atmx22.4/1molx 273K

=22.4/273 atmlmol-1k-1

=0.082 L.atm.mol-1 K-1

14. স্থিরচাপে V-T এবং V-t লেখচিত্র অঙ্কন কর। 
15. STP তে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 52 m3 হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 cm Hg চাপে গ্যাসের আয়তন কত হবে? 

উত্তর: প্রাথমিক চাপ P1=76 cm Hg

প্রাথমিক উষ্ণতা T1=273 K 

প্রাথমিক আয়তন V1=52 m3

অন্তিম চাপ P2=104 cm Hg

অন্তিম উষ্ণতা T2=273 K

অন্তিম আয়তন V2=?

আমরা জানি, P1V1/T1=P2V2/T2

76×52/273=104xV2/273

Or, V2=76x52X273/273X104

Or, V2=38

গ্যাসটির আয়তন হবে=38 m3

16. 4atm চাপে এবং 300 K উষ্ণতায় 8gm হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? 

উত্তর: চাপ P = 4 atm

উষ্ণতা T =300 K

H2 এর আণবিক ভর 1X2=2

মোল সংখ্যা (n) =8/2=4

আমরা জানি, PV=nRT

Or, V=nRT/P

Or, V=4x.082X300/4×1000

Or, V=123/5=24.6

গ্যাসটির আয়তন হবে=24.6 লিটার 

17. 300K উষ্ণতায় ও 760 mm Hg চাপে কোন গ্যাসের আয়তন 300 cm3 , STP তে ওই গ্যাসের আয়তন কত হবে? 

উত্তর: প্রাথমিক চাপ P1=760 mm Hg চাপ 

প্রাথমিক উষ্ণতা T1=300 K

প্রাথমিক আয়তন V1=300 cm3

চূড়ান্ত চাপ P2=760 mm Hg

চূড়ান্ত উষ্ণতা T2=273 K

চূড়ান্ত আয়তন V2=?

আমরা জানি, P1V1/T1=P2V2/T2

760X300/300=760x V2/273

Or, V2=760X300X273/300X760

Or, V2=273

ওই গ্যাসের আয়তন হবে 273 cm3

18. প্রয়োজনীয় সূত্রাবলী: 

a. বয়েলের সূত্র অনুযায়ী- P1V1=P2V2

যেখানে P1 চাপে গ্যাসটির আয়তন V1 এবং P2 চাপে গ্যাসের আয়তন V2

b. চার্লসের সূত্র অনুযায়ী Vt=V0(1+t/273)

সেখানে 0°C উষ্ণতায় আয়তন V0 এবং t°C উষ্ণতায় আয়তন Vt

c. চার্লসের সূত্রের বিকল্প রূপ: 

V1/V2=T1/T2

যেখানে T1 পরম উষ্ণতায় আয়তন V1 এবং T2 পরম উষ্ণতায় আয়তন V2

d. T=(273+t)

T পরম স্কেলে উষ্ণতা, t সেলসিয়াস স্কেলে উষ্ণতা 

e. চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয় 

P1V1/T1=P2V2/T2

যেখানে P1 চাপে ও  T1 উষ্ণতায় আয়তন V1 এবং P2 চাপে ও T2 উষ্ণতায় আয়তন V2

f. আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী PV=nRT

এখানে P=গ্যাসের চাপ, n=গ্যাসের মোল সংখ্যা, V=গ্যাসের আয়তন, T=গ্যাসের পরম উষ্ণতা, R সর্বজনীন গ্যাস ধ্রুবক 

g. PV=(W/M)RT

যেখানে W=গ্যাসের ভর, M=গ্যাসের মোলার ভর

19. বয়েলের সূত্র ও চার্লসের সূত্র থেকে আদর্শ গ্যাসের সমীকরণ PV = nRT প্রতিষ্ঠা করো এবং R-এর মাত্রা নির্ণয় করো।

উত্তর: প্রতিষ্ঠা: বয়েলের সূত্র থেকে (T ও m স্থির): V ∝ 1/P …(i) চার্লসের সূত্র থেকে (P ও m স্থির): V ∝ T …(ii) আভোগাড্রো সূত্র থেকে (P ও T স্থির): V ∝ n …(iii)

(i), (ii), (iii) একত্র করলে: V ∝ nT/P বা PV ∝ nT বা PV = nRT (যেখানে R = সমানুপাতিক ধ্রুবক = সর্বজনীন গ্যাস ধ্রুবক)

PV = nRT

R-এর মাত্রা নির্ণয়:

R = PV / nT

চাপের মাত্রা = [ML⁻¹T⁻²] আয়তনের মাত্রা = [L³] মোলসংখ্যার মাত্রা = [mol] উষ্ণতার মাত্রা = [K]

∴ R-এর মাত্রা = [ML⁻¹T⁻²] × [L³] / ([mol] × [K]) = [ML²T⁻²] / [mol × K] = [ML²T⁻²mol⁻¹K⁻¹]

20. . গ্যাসের চাপের সাথে ঘনত্বের সম্পর্ক এবং উষ্ণতার সাথে ঘনত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করো।

উত্তর:

স্থির উষ্ণতায় চাপ ও ঘনত্বের সম্পর্ক:

m ভরের গ্যাসের আয়তন V এবং ঘনত্ব d হলে, V = m/d। বয়েলের সূত্র: PV = K ∴ P(m/d) = K → P/d = K/m = ধ্রুবক

∴ P ∝ d (স্থির উষ্ণতায়)

অর্থাৎ চাপ বাড়লে ঘনত্ব বাড়ে; চাপ কমলে ঘনত্ব কমে।

স্থির চাপে উষ্ণতা ও ঘনত্বের সম্পর্ক: চার্লসের সূত্র: V ∝ T (স্থির চাপে, নির্দিষ্ট ভরে) V = m/d হওয়ায়: m/d ∝ T → 1/d ∝ T (m স্থির)

∴ d ∝ 1/T (স্থির চাপে)

অর্থাৎ উষ্ণতা বাড়লে ঘনত্ব কমে; উষ্ণতা কমলে ঘনত্ব বাড়ে।

🔑 মনে রাখার মতো গুরুত্বপূর্ণ তথ্য

বিষয়তথ্য
বয়েলের সূত্রPV = K (T ও m স্থির); P₁V₁ = P₂V₂
চার্লসের সূত্রV/T = K (P ও m স্থির); V₁/T₁ = V₂/T₂
গে-লুসাকের সূত্রP/T = K (V ও m স্থির); P₁/T₁ = P₂/T₂
আদর্শ গ্যাসের সমীকরণPV = nRT
R (SI)8.314 J mol⁻¹ K⁻¹
R (ক্যালোরি)1.987 cal mol⁻¹ K⁻¹
পরম শূন্য উষ্ণতা−273°C = 0 K
কেলভিন রূপান্তরT(K) = t(°C) + 273
STP তে মোলার আয়তন22.4 লিটার
আভোগাড্রো সংখ্যা6.022 × 10²³
আণবিক গুরুত্বM = 2 × বাষ্পঘনত্ব (D)
প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ1.013 × 10⁵ Pa = 76 cm Hg
চাপের মাত্রীয় সংকেত[ML⁻¹T⁻²]
R-এর মাত্রা[ML²T⁻²mol⁻¹K⁻¹]
গতিশক্তি ∝পরম উষ্ণতা ( T)
P-V লেখচিত্র (বয়েল)সমপরাবৃত্তাকার
V-T(K) লেখচিত্র (চার্লস)মূলবিন্দুগামী সরলরেখা
P-T(K) লেখচিত্র (গে-লুসাক)মূলবিন্দুগামী সরলরেখা

আরোও দেখো :-

Madhyamik Physical Science Suggestion 2025 – আয়নীয় ও সমযোজী বন্ধন (অধ্যায়-৮.২) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

আরোও দেখো :-

দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | পর্যায় সারণী – প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th Physical Science Suggestion

আরোও দেখো :-

Madhyamik Physical Science Question Paper 2024 With Answers | সম্পূর্ণ উত্তরসহ মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪

আরোও দেখো:-

Madhyamik Physical Science Suggestion- পরিবেশের জন্য ভাবনা (অধ্যায়-১) প্রশ্ন-উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

আরোও দেখো:-

মাধ্যমিক জীবন বিজ্ঞান – অভিব্যক্তি অভিযোজন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer

WBBSE Class 10th Physical Science | মাধ্যমিক ভৌত বিজ্ঞান – গ্যাসের আচরণ (অধ্যায়-২)

WBBSE Class 10th Physical Science (মাধ্যমিক ভৌত বিজ্ঞান) – গ্যাসের আচরণ (অধ্যায়-২) – প্রশ্ন উত্তর

অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik Physical Science Suggestion –গ্যাসের আচরণ (অধ্যায়-২)– প্রশ্ন উত্তর | প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই  ওয়েবসাইটের পাশে থাকো । যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Leave a Comment