
দশম শ্রেণী: পরমাণুর নিউক্লিয়াস (অধ্যায়-৭) ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – পরমাণুর নিউক্লিয়াস (অধ্যায়-৭) – প্রশ্ন উত্তর আলোচনা করা হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন –পরমাণুর নিউক্লিয়াস (অধ্যায়-৭) – প্রশ্ন উত্তর গুলি আগামী আসন্ন পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষার সাজেশন খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো । মাধ্যমিক পরীক্ষাতে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা রয়েছে।
Madhyamik Physical Science Suggestion
মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন
পরমাণুর নিউক্লিয়াস (অধ্যায়-৭) – প্রশ্ন উত্তর (অধ্যায়-৪) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর | Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন
বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ Question) : (মান –1) পরমাণুর নিউক্লিয়াস (অধ্যায়-৭) – প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন : Atomic Nucleus class 10 in Bengali
1. কোনও চুম্বক ক্ষেত্রে সর্বোচ্চ বিক্ষেপ ঘটে?
(a) আলফা
(b) বিটা
(c) গামা
(d) X রশ্মি
উত্তর: (b) বিটা
2. সূর্যে কোন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়
(a) নিউক্লিয় সংযোজন
(b) নিউক্লিয় বিভাজন
(c) বিঘটন
(d) রাসায়নিক বিক্রিয়া
উত্তর: (a) নিউক্লিয় সংযোজন
3. নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপক হলো
(a) প্রোটন
(b) আলফা কণা
(c) গামা কণা
(d) নিউট্রন
উত্তর: (d) নিউট্রন
4. নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহৃত হয়
(a) গ্রাফাইট
(b) ভারী জল
(c) উভয়ই
(d) কোনোটিই নয়
উত্তর: (c) উভয়ই
5. নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার জন্য প্রয়োজন হয়
(a) নিম্ন তাপমাত্রা
(b) উচ্চ তাপমাত্রা
(c) অতি উচ্চ তাপমাত্রা
(d) সাধারণ তাপমাত্রা
উত্তর: (c) অতি উচ্চ তাপমাত্রা
শূন্যস্থান পূরণ করো: (মান – 1) Madhyamik Physical Science Suggestion – পরমাণুর নিউক্লিয়াস (অধ্যায়-৭) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন
1.1 u ভর কে শক্তিতে পরিণত করলে………পরিমাণ শক্তি উৎপন্ন হবে
উত্তর: 931.2 MeV
2. সূর্যে উৎপন্ন নিউক্লিয় শক্তির জ্বালানি হল…….
উত্তর: হাইড্রোজেন
3. পারমাণবিক বোমায় জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়………..
উত্তর: ইউরেনিয়াম
4. নিউক্লিয় বন্ধন শক্তির উৎস হল……….
উত্তর: ভর ত্রুটি
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (মান – 1) Madhyamik Physical Science Suggestion – পরমাণুর নিউক্লিয়াস (অধ্যায়-৭) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন
1. সূর্যে কোন প্রক্রিয়া শক্তি উৎপন্ন হয়?
উত্তর: সূর্যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া শক্তি উৎপন্ন হয়।
2. নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয়?
উত্তর: নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসেবে ভারী জল (D2O) , গ্রাফাইট, ক্যাডমিয়াম দন্ড।
3. নিউক্লিয় বিভাজনের ব্যবহার লেখ।
উত্তর: a) পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ তৈরির কাজে
b) পারমাণবিক বোমা তৈরিতে
4. 1amu পরিমাণ ভর কে শক্তিতে রূপান্তরিত করলে কত শক্তি উৎপন্ন হয়?
উত্তর: 931 MeV
5. 1 amu= 1.6605x 10-24 গ্রাম
6. কার নীতি অনুযায়ী নিউক্লিয় বিক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়?
উত্তর: আইনস্টাইনের E=mc2 সূত্র অনুযায়ী পারমাণবিক বিক্রিয়া শক্তি উৎপন্ন হয় যেখানে m পদার্থের ভর, c শূন্য মাধ্যমে আলোর বেগ
7. ভর বিচ্যুতি বা ভর ত্রুটি কিসে রূপান্তরিত হয়?
উত্তর: ভর ত্রুটি বন্ধন শক্তিতে রূপান্তরিত হয় আইনস্টাইনের E=mc2 সূত্র অনুযায়ী
8. তেজস্ক্রিয় রশ্মি কয় প্রকার ও কি কি?
উত্তর: তেজস্ক্রিয় রশ্মি তিন প্রকার- আলফা, বিটা, গামা
9. কয়েকটি তেজস্ক্রিয় মৌলের নাম কর।
উত্তর: ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম ইত্যাদি
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (মান – 2) Madhyamik Physical
Science Suggestion – পরমাণুর নিউক্লিয়াস (অধ্যায়-৭) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন
1. নিউক্লিয় সংযোজন বিক্রিয়াকে থার্মো নিউক্লিয়ার বিক্রিয়া বা তাপ নিউক্লিয় বিক্রিয়া বলে কেন?
উত্তর: নিউক্লিয়াসের সংযোজন ঘটাতে গেলে ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস গুলির মধ্যে বিকর্ষণ বল কে অতিক্রম করতে হয়, এর জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়। অতি উচ্চ উষ্ণতা এবং চাপে নিউক্লিয় সংযোজন ঘটানো হয় তাই নিউক্লিয় সংযোজন বিক্রিয়াকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলা হয়।
2. নিউক্লিয় সংযোজন কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যে নিউক্লিয় বিক্রিয়ায় দুটি হালকা পরমাণু নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করে সেই সঙ্গে প্রচুর তাপশক্তি নির্গত হয় তাকে নিউক্লিয় সংযোজন বলে
যেমন, 41H1=2He4+ 2+1e0 + শক্তি
3. নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টার কি?
উত্তর: নিউক্লিয় শৃংখল বিক্রিয়া কে নিয়ন্ত্রিতভাবে ঘটিয়ে নিউক্লিয় চুল্লিতে শক্তি উৎপাদন করা হয় অর্থাৎ নিউক্লিয় চুল্লি হলো একটি নিয়ন্ত্রিত পারমাণবিক শক্তি উৎপাদন ব্যবস্থা।
4. শৃংখল বিক্রিয়া কাকে বলে?
উত্তর: নিউক্লিয় বিভাজনের সময় নিউট্রন কণা দ্বারা আঘাত করে কোন ভারী নিউক্লিয়াসকে বিভাজিত করলে আরো নিউটন কণা উৎপন্ন হয়।। এই নিউটন কণা গুলি আবার নতুন নিউক্লিয়াসের বিভাজন ঘটাতে সক্ষম এইভাবে নিউক্লিয় বিভাজন একবার শুরু হলে তা চলতেই থাকে এবং বিক্রিয়ার হার বাড়তে থাকে। একেই শৃংখল বিক্রিয়া বলে।
5. নিউক্লিয় বিভাজন কাকে বলে উদাহরণ দাও।
উত্তর: যখন কোন ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস বিভাজিত হয়ে প্রায় সম ভরের দুটি নতুন পরমাণুর নিউক্লিয়াস গঠন করে সেই সঙ্গে কয়েকটি ক্ষুদ্র কণিকা ও প্রচুর তাপ শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া বলে।
92U235 +0n1= 92U236 = 56Ba141+36Kr92+30n1+ শক্তি
6. প্রমাণ কর 1amu= 931 MeV
=1.6605x 10-27x (3×108)2
=14.94X10-11 J
=14.94X10-11 ÷ 1.6X10 -19 eV
=931 MeV (প্রায় )
7. বন্ধন শক্তি কাকে বলে?
উত্তর: নিউক্লিয়াসকে ভেঙে ওর নিউক্লিয়ন গুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন কণা হিসেবে সম্পূর্ণ আলাদা করার জন্য প্রয়োজনীয় নূন্যতম শক্তিকে বন্ধন শক্তি বলে।
8. ভর বিচ্যুতির গাণিতিক রূপটি লেখ।
উত্তর: কোন মৌলের পারমানবিক সংখ্যা (Z) ভর সংখ্যা (A) একটি নিউট্রনের ভর mn এবং একটি প্রোটনের ভর mp, নিউক্লিয়াসের ভর M হলে ভর ত্রুটি ∆m= {Zmp+(A-Z)mn} -M
9. ভর বিচ্যুতি বা ভর ত্রুটি কাকে বলে?
উত্তর: নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউটন কণাগুলোর মোট ভর ও নিউক্লিয়াসের নির্ণীত ভরের বিয়োগফলকে ভরত্রুটি বা ভরবিচ্যুতি বলে।
10. তেজস্ক্রিয়তার ব্যবহার কি?
উত্তর: 1. চিকিৎসা ক্ষেত্রে: ক্যান্সারের চিকিৎসায় তেজস্ক্রিয় কোবাল্ট (Co 60) এবং তেজস্ক্রিয় সোনা, হৃদপিন্ডের ক্রিয়াকৌশল জানার জন্য তেজস্ক্রিয় আয়োডিন বা তেজস্ক্রিয় সোডিয়াম ব্যবহার করা হয়
2. বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রে-কৃষি ক্ষেত্রে উদ্ভিদের বেড়ে ওঠা ও তাদের উপর বিভিন্ন রাসায়নিক সারের প্রভাব তেজস্ক্রিয় সন্ধানী মৌলের সাহায্যে পর্যবেক্ষণ করা হয়। কার্বন ডেটিং পদ্ধতিতে কার্বনের C14 আইসোটোপের সাহায্যে প্রাচীন বস্তু এবং জীবাশ্মের বয়স নির্ণয় করা যায়
3. তেজস্ক্রিয় জ্বালানি-তেজস্ক্রিয় পদার্থ পারমাণবিক চুল্লির জ্বালানি রূপে ব্যবহৃত হয়।
11. কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে আলফা, বিটা ও গামা নির্গত হলে ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটে?
উত্তর: (a ) কোন পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা 2 একক এবং ভর সংখ্যা চার একক কমে যায়
xAy – আলফা = x-2By-4
(b ) কোন পরমাণু থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা এক একক বেড়ে যায় এবং ভরসংখ্যার কোন পরিবর্তন হয় না
xAy – বিটা = x-1By
(c ) নিউক্লিয়াস থেকে গামা বেরোলে পারমাণবিক সংখ্যা ভরসংখ্যার কোন পরিবর্তন হয় না
12 . তেজস্ক্রিয়তার দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: 1. তেজস্ক্রিয়তা পরমাণুর কেন্দ্রীয় ঘটনা।
2. বাহ্যিক প্রভাব যেমন চাপ, উষ্ণতা, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র তেজস্ক্রিয়তাকে প্রভাবিত করতে পারেনা।
3. যেসব মৌলের পারমাণবিক সংখ্যা 82 বা তার বেশি তারা তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে
4. তেজস্ক্রিয় মৌল থেকে আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত হয়। যদিও আলফা, বিটা ও গামা রশ্মি একই সাথে নির্গত হয় না।
13 . তেজস্ক্রিয়তার কারণ কি?
উত্তর: কোন পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য খুব বেশি হলে অর্থাৎ নিউট্রন প্রোটন সংখ্যার অনুপাত 1.5 অপেক্ষা বেশি হলে নিউক্লিয়াস টি স্বতঃস্ফূর্তভাবে ভাঙতে শুরু করে সেইসঙ্গে নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াস তৈরি হয় ও অদৃশ্য কিছু রশ্মির বিকিরণ হয়।
14. তেজস্ক্রিয়তা কাকে বলে?
উত্তর: কতকগুলি ভারী মৌলের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় এবং সেইসঙ্গে বিশেষ ধরনের অদৃশ্য রশ্মি (আলফা, বিটা, গামা) নিঃসরণ করে যা বাহ্যিক কোন কিছু দ্বারা প্রভাবিত হয় না। এই ঘটনাকে তেজস্ক্রিয়তা বা প্রাকৃতিক তেজস্ক্রিয়তা বলে ।
আরোও দেখো :-
আরোও দেখো :-
আরোও দেখো :-
আরোও দেখো:-
আরোও দেখো:-
WBBSE Class 10th Physical Science | মাধ্যমিক ভৌত বিজ্ঞান – পরমাণুর নিউক্লিয়াস (অধ্যায়-৭)
WBBSE Class 10th Physical Science (মাধ্যমিক ভৌত বিজ্ঞান) – পরমাণুর নিউক্লিয়াস (অধ্যায়-৭) – প্রশ্ন উত্তর
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Madhyamik Physical Science Suggestion” –পরমাণুর নিউক্লিয়াস (অধ্যায়-৭)– প্রশ্ন উত্তর | প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ওয়েবসাইটের পাশে থাকো । যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।
- WBCHSE Unseen Comprehension Class 12 তৃতীয় সিমেস্টার Unseen — ১০টা সম্পূর্ণ প্যাসেজ, প্রশ্ন ও উত্তর
WBCHSE দ্বাদশ শ্রেণি তৃতীয় সিমেস্টার ইংরেজি পরীক্ষার জন্য বন্যপ্রাণী সংরক্ষণ-ভিত্তিক ১০টা WBCHSE Unseen Comprehension Class 12 প্যাসেজ, প্রতিটাতে ১০টা করে প্রশ্ন উত্তরসহ। WBCHSE Unseen Comprehension Class 12 তৃতীয় সিমেস্টার ১০টা সম্পূর্ণ প্যাসেজ ও প্রশ্ন-উত্তর WBCHSE দ্বাদশ শ্রেণির (তৃতীয় সিমেস্টার) মডেল প্রশ্নপত্রগুলোতে প্রতিবারই একটা করে Unseen Comprehension প্যাসেজ থাকে (নম্বর ৩১-৪০), যেখানে একজন বিজ্ঞানী/গবেষক বিরল বন্যপ্রাণী … - WBCHSE Textual Grammar Class 12 — সব টেক্সট থেকে সম্পূর্ণ প্রশ্ন-উত্তর
The Bet, Strong Roots, Night Train at Deoli, Our Casuarina Tree, Ulysses ও Riders to the Sea — এই ছয়টা টেক্সট থেকে WBCHSE Textual Grammar Class 12-এর সবকটা প্রশ্নের উত্তরসহ সম্পূর্ণ সংকলন। WBCHSE Textual Grammar Class 12 দ্বাদশ শ্রেণি তৃতীয় সিমেস্টার সম্পূর্ণ গ্রামার প্রশ্ন-উত্তর WBCHSE দ্বাদশ শ্রেণির (তৃতীয় সিমেস্টার) ইংরেজি পরীক্ষায় প্রতিটা টেক্সট থেকে আলাদা … - Strong Roots Abdul Kalam WBCHSE MCQ — WBCHSE Class 12 তৃতীয় সিমেস্টার সম্পূর্ণ MCQ
Strong Roots Abdul Kalam WBCHSE MCQ — WBCHSE Class 12 প্রবন্ধের WBCHSE দ্বাদশ শ্রেণি তৃতীয় সিমেস্টার সিলেবাসের সবকটা প্রশ্নের উত্তরসহ সম্পূর্ণ সংকলন। Strong Roots Abdul Kalam WBCHSE MCQ দ্বাদশ শ্রেণি তৃতীয় সিমেস্টার সম্পূর্ণ MCQ প্রশ্ন-উত্তর A.P.J. Abdul Kalam-এর আত্মজৈবনিক রচনা Strong Roots (Wings of Fire বই থেকে নেওয়া) WBCHSE দ্বাদশ শ্রেণির (তৃতীয় সিমেস্টার) ইংরেজি সিলেবাসের … - Riders to the Sea Synge WBCHSE MCQ— WBCHSE Class 12 তৃতীয় সিমেস্টার সম্পূর্ণ MCQ প্রশ্ন-উত্তর
Riders to the Sea Synge WBCHSE MCQ — WBCHSE Class 12 তৃতীয় সিমেস্টার, দ্বাদশ শ্রেণি তৃতীয় সিমেস্টার সিলেবাসের সবকটা প্রশ্নের উত্তরসহ সম্পূর্ণ সংকলন। Riders to the Sea Synge WBCHSE MCQ দ্বাদশ শ্রেণি তৃতীয় সিমেস্টার সম্পূর্ণ MCQ প্রশ্ন-উত্তর J.M. Synge-এর একাঙ্ক নাটক Riders to the Sea WBCHSE দ্বাদশ শ্রেণির (তৃতীয় সিমেস্টার) ইংরেজি সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ নাটক। … - Night Train at Deoli Ruskin Bond WBCHSE MCQ — WBCHSE Class 12 তৃতীয় সিমেস্টার সম্পূর্ণ MCQ প্রশ্ন-উত্তর
Night Train at Deoli Ruskin Bond WBCHSE MCQ, দ্বাদশ শ্রেণি তৃতীয় সিমেস্টার সিলেবাসের সবকটা প্রশ্নের উত্তরসহ সম্পূর্ণ সংকলন। Night Train at Deoli (Ruskin Bond) — WBCHSE দ্বাদশ শ্রেণি তৃতীয় সিমেস্টার সম্পূর্ণ MCQ প্রশ্ন-উত্তর Ruskin Bond-এর গল্প Night Train at Deoli WBCHSE দ্বাদশ শ্রেণির (তৃতীয় সিমেস্টার) ইংরেজি সিলেবাসের একটা জনপ্রিয় গল্প। এই পোস্টে এই গল্পের সবকটা … - Our Casuarina Tree Toru Dutt WBCHSE MCQ, Class 12 তৃতীয় সিমেস্টার সম্পূর্ণ MCQ প্রশ্ন-উত্তর
Our Casuarina Tree Toru Dutt WBCHSE MCQ, দ্বাদশ শ্রেণি তৃতীয় সিমেস্টার সিলেবাসের সবকটা MCQ প্রশ্নের উত্তরসহ সম্পূর্ণ সংকলন। Our Casuarina Tree (Toru Dutt) — WBCHSE দ্বাদশ শ্রেণি তৃতীয় সিমেস্টার সম্পূর্ণ MCQ প্রশ্ন-উত্তর Toru Dutt-এর কবিতা Our Casuarina Tree WBCHSE দ্বাদশ শ্রেণির (তৃতীয় সিমেস্টার) ইংরেজি সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ কবিতা। এই পোস্টে এই কবিতার সবকটা MCQ প্রশ্ন …