স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ক্ষুদিরাম বসু

Khudiram Bose
Image of Khudiram Bose​ Khudiram Bose

Table of Contents

ক্ষুদিরাম বসুর জীবনী

About Khudiram Bose | Biography of Khudiram Bose

​স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ক্ষুদিরাম বসু এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর নাম শুধু ইতিহাসের পাতায় নয়, বরং প্রতিটি বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা আছে। তিনি ছিলেন এক অদম্য সাহসী বিপ্লবী, যাঁর আত্মত্যাগ পরবর্তী প্রজন্মের বিপ্লবীদের মৃত্যুভয় তুচ্ছ করে দেশের জন্য আত্মবলিদানে উৎসাহিত করেছে।

১৮৮৯ সালের ৩রা ডিসেম্বর, বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার মৌবনী (হাবিবপুর) গ্রামে ক্ষুদিরামের জন্ম। তাঁর জীবনের গতিপথ বদলে দিয়েছিলেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের শিক্ষক হেমচন্দ্র কানুনগো, জ্ঞানেন্দ্রনাথ বসু এবং সত্যেন্দ্রনাথ বসু। তাঁরা ক্ষুদিরামের সাহস, ডানপিঠে স্বভাব এবং ব্রিটিশ-বিদ্বেষ লক্ষ্য করে প্রথমে স্বদেশী আন্দোলনে এবং পরে গুপ্ত সমিতির কাজে যুক্ত করেন।

Essay on Khudiram Bose in Bengali | Bose and Prafulla Chaki

হেমচন্দ্র কানুনগোর মতে, ক্ষুদিরামের বিপ্লবী গুরু ছিলেন সত্যেন্দ্রনাথ বসু, যিনি নিজেও ক্ষুদিরামের মতো ফাঁসির মঞ্চে আত্মাহুতি দিয়েছিলেন। ক্ষুদিরামের চারিত্রিক বৈশিষ্ট্য যা হেমচন্দ্রকে বিশেষভাবে মুগ্ধ করেছিল, তা হলো অন্যায়-অবিচারের প্রতি তাঁর তীব্র ঘৃণা। এই অনুভূতির বহিঃপ্রকাশ শুধু বক্তৃতা বা আন্দোলনে সীমাবদ্ধ ছিল না। বরং, অসহ্য দুঃখ-কষ্ট, বিপদ-আপদ, এমনকি মৃত্যুকেও বরণ করে, প্রতিকার অসম্ভব জেনেও শুধু সেই অনুভূতির জ্বালা নিবারণের জন্য, নিজ হাতে অন্যায়ের প্রতিবিধানের চেষ্টাই ছিল ক্ষুদিরামের চরিত্রের মূল বৈশিষ্ট্য।

মাত্র ১৫ বছর বয়সেই ক্ষুদিরাম অনুশীলন সমিতির একজন সক্রিয় সদস্য হন এবং ব্রিটিশ বিরোধী পুস্তিকা বিতরণের অপরাধে গ্রেপ্তার হন। পরবর্তীতে তিনি বিপ্লবী দল যুগান্তরেও যোগ দেন। ১৯০৮ সালের ৩০শে এপ্রিল, বিহারের মুজাফফরপুরে প্রফুল্ল চাকীর সাথে মিলিত হয়ে ক্ষুদিরাম ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন। দুর্ভাগ্যবশত, সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, বরং ছিলেন মিসেস কেনেডি ও তাঁর কন্যা। এই ঘটনায় তাঁদের দুজনের মৃত্যু হয়। প্রফুল্ল চাকি গ্রেপ্তারের আগেই আত্মহত্যা করেন, কিন্তু ক্ষুদিরাম ধরা পড়েন।

Khudiram Bose Death in Bengali |ক্ষুদিরাম বসু রচনা

দুইজন ইংরেজ মহিলার মৃত্যুর দায়ে ক্ষুদিরামের ফাঁসির আদেশ হয়। ফাঁসির সময় তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর, ৭ মাস এবং ১১ দিন। এই অল্প বয়সেই আত্মবলিদান তাঁকে ‘ভারতের কনিষ্ঠতম বিপ্লবী‘র মর্যাদা দিয়েছে।

ক্ষুদিরামের ফাঁসি

১৯০৮ সালের ২১শে মে আলিপুর বোমা মামলায় ক্ষুদিরামের বিচার শুরু হয়। বিচার চলাকালীন, যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল তাঁর মনে কোনো ভয় আছে কিনা, তখন তিনি হাসিমুখে উত্তর দিয়েছিলেন, “ভয় কেন থাকবে? আমি কি গীতা পড়িনি?” ফাঁসির রায় শোনার পরেও তাঁর মুখে হাসি ছিল। প্রত্যক্ষদর্শী সাংবাদিক উপেন্দ্রনাথ সেনের লেখায় ক্ষুদিরামের হাসিমুখে ফাঁসির মঞ্চে যাওয়ার নির্ভীক চিত্র জীবন্ত হয়ে আছে। তাঁর দ্রুত পায়ে ফাঁসিমঞ্চের দিকে এগিয়ে যাওয়া যেন তাঁর জীবনদর্শনের প্রতীক।

ক্ষুদিরামের গান | ক্ষুদিরাম বসুর বাণী

ক্ষুদিরামের আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন এবং বহু গান রচিত হয়েছিল, যার মধ্যে ‘একবার বিদায় দে মা ঘুরে আসি‘ আজও মানুষের মুখে মুখে ফেরে। তাঁর মৃত্যুর পর বহু তরুণ ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উৎসাহিত হয়েছিল। হেমচন্দ্র কানুনগো ক্ষুদিরাম সম্পর্কে লিখেছেন, “ক্ষুদিরামের সহজ প্রবৃত্তি ছিল প্রাণনাশের সম্ভাবনাকে তুচ্ছ করে দুঃসাধ্য কাজ করবার। তাঁর স্বভাবে নেশার মতো অত্যন্ত প্রবল ছিল সৎসাহস।” এই সৎসাহস এবং দেশপ্রেমই ক্ষুদিরাম বসুকে অমর করে রেখেছে।

উপরের আলোচনায় ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন , ক্ষুদিরামের ফাঁসি , ক্ষুদিরামের গান , ক্ষুদিরাম বসু রচনা class 4 , ক্ষুদিরাম বসুর বাণী , ক্ষুদিরাম বসুর আত্মজীবনী ,ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী কোন মামলার সঙ্গে জড়িত ছিলেন,ক্ষুদিরাম বসুর ফাঁসি কোথায় হয়েছিল এই সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে । এয়রকম আরো বিষয় জানতে আমাদের এই bigyansiksha.com ওয়েবসাইট টি ফলো করতে পারেন

আরো দেখো :-

মাধ্যমিক 2025 | ইতিহাস ম্যাপ পয়েন্টিং

আরোও দেখো :-

Madhyamik Physical Science Suggestion 2025 – আয়নীয় ও সমযোজী বন্ধন (অধ্যায়-৮.২) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

আরোও দেখো :-

দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | পর্যায় সারণী – প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th Physical Science Suggestion

আরোও দেখো :-

Madhyamik Physical Science Question Paper 2024 With Answers | সম্পূর্ণ উত্তরসহ মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪

আরোও দেখো:-

Madhyamik Physical Science Suggestion- পরিবেশের জন্য ভাবনা (অধ্যায়-১) প্রশ্ন-উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

আরোও দেখো:-

মাধ্যমিক জীবন বিজ্ঞান – অভিব্যক্তি অভিযোজন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer

  • ধর্ম কবিতা প্রশ্ন উত্তর (সম্পূর্ণ) শ্রীজাত | দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন
    শ্রীজাতর ধর্ম কবিতা প্রশ্ন উত্তর সমস্ত MCQ, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলানো, সত্য-মিথ্যা ও ক্রম অনুযায়ী প্রশ্ন উত্তর একসাথে — WBCHSE দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টারের সম্পূর্ণ প্রশ্নব্যাংক। ধর্ম কবিতা প্রশ্ন উত্তর: শ্রীজাতর কবিতার সম্পূর্ণ প্রশ্নব্যাংক শ্রীজাতর ধর্ম কবিতাটি তৃতীয় সেমিস্টারের সিলেবাসের একটি দার্শনিক ভাবনায় ভরা কবিতা। এই পোস্টে বইয়ে থাকা ধর্ম কবিতার প্রতিটি প্রশ্ন — MCQ, …

    Read more

  • আদরিণী গল্প প্রশ্ন উত্তর (সম্পূর্ণ) | দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন ২০২৬
    প্রভাতকুমার মুখোপাধ্যায়ের আদরিণী গল্প প্রশ্ন উত্তর, সমস্ত MCQ, শূন্যস্থান পূরণ ও কেস স্টাডি প্রশ্ন উত্তর একসাথে — WBCHSE দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রশ্নব্যাংক আদরিণী গল্প প্রশ্ন উত্তর: দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টারের সম্পূর্ণ প্রশ্নব্যাংক তৃতীয় সেমিস্টারের বাংলা সিলেবাসে প্রথম যে গল্পটা নিয়ে বেশিরভাগ ছাত্রছাত্রী প্রস্তুতি শুরু করে, সেটা হল প্রভাতকুমার মুখোপাধ্যায়ের আদরিণী গল্প। …

    Read more

  • সমাস প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা| মাধ্যমিক সাজেশন ২০২৭
    সমাস প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা অধ্যায়ের সম্পূর্ণ সারসংক্ষেপ ও প্রশ্নোত্তর — MCQ, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও নির্ণয়মূলক প্রশ্ন। কর্মধারয়, তৎপুরুষ, দ্বন্দ্ব, বহুব্রীহি, দ্বিগু। এই সমাস প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা প্রশ্ন উত্তর গুলো আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্তপূর্ণ। তাই সমাস প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা 2027 খুব ভাল ভাবে প্র্যাক্টিস করতে হবে। সমাস প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা:WBBSE …

    Read more

  • কারক ও অকারক সম্পর্ক দশম শ্রেণি বাংলা ব্যাকরণ সম্পূর্ণ প্রশ্নোত্তর | Madhyamik Bengali Grammar
    কারক ও অকারক সম্পর্ক দশম শ্রেণি বিষয়ে সম্পূর্ণ নোটস, সারসংক্ষেপ, MCQ এবং বিস্তারিত প্রশ্নোত্তর। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক। অধ্যায় সারসংক্ষেপ: কারক ও অকারক সম্পর্ক দশম শ্রেণি বাংলা ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল কারক। বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সরাসরি সম্পর্ক গড়ে ওঠে, তাকেই বলা হয় কারক সম্পর্ক। সহজ করে বললে — ক্রিয়াটি কে করছে, …

    Read more

  • বাক্য দশম শ্রেণি বাংলা ব্যাকরণ | সম্পূর্ণ প্রশ্নোত্তর ও বাক্যের রূপান্তর | Madhyamik Bengali| WBBSE Class 10
    বাক্য দশম শ্রেণি বাংলা ব্যাকরণ অধ্যায়ের সম্পূর্ণ নোটস — বাক্যের সংজ্ঞা, গঠনগত ও অর্থগত শ্রেণিবিভাগ, বাক্যের রূপান্তর এবং বিস্তারিত প্রশ্নোত্তর। মাধ্যমিক পরীক্ষার জন্য আদর্শ। বাক্য দশম শ্রেণি বাংলা ব্যাকরণ অধ্যায় সারসংক্ষেপ: madhyamik bakyo ভাষার বৃহত্তম একক হল বাক্য। এক বা একাধিক পদের দ্বারা গঠিত যে পদসমষ্টি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে। …

    Read more

  • বাচ্য | দশম শ্রেণী বাংলা ব্যাকরণ | সম্পূর্ণ প্রশ্নোত্তর ও সারসংক্ষেপ | WBBSE Class 10
    বাচ্য দশম শ্রেণী বাংলা ব্যাকরণ অধ্যায়ের সম্পূর্ণ সারসংক্ষেপ, MCQ, সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্নোত্তর। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য ও কর্মকর্তৃবাচ্য বিস্তারিত আলোচনাসহ। WBBSE পরীক্ষার জন্য আদর্শ বাচ্য দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বাচ্য দশম শ্রেণী বাংলা ব্যাকরণ: অধ্যায় সারসংক্ষেপ বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া কখনো কর্তার সঙ্গে, কখনো কর্মের সঙ্গে মিলে চলে, আবার কখনো কোনোটির সঙ্গেই মিলে না — …

    Read more

Leave a Comment