
দশম শ্রেণী: গ্যাসের আচরণ (অধ্যায়-২) ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – গ্যাসের আচরণ (অধ্যায়-২) – প্রশ্ন উত্তর আলোচনা করা হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন –গ্যাসের আচরণ (অধ্যায়-২) – প্রশ্ন উত্তর গুলি আগামী আসন্ন পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষার সাজেশন খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো । মাধ্যমিক পরীক্ষাতে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা রয়েছে।
Madhyamik Physical Science Suggestion
মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন
গ্যাসের আচরণ (অধ্যায়-২) – প্রশ্ন উত্তর (অধ্যায়-৪) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর | Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন
বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ Question) : (মান –1) গ্যাসের আচরণ (অধ্যায়-২) – প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন : Behaviour of Gases in Bengali
1. প্রদত্ত কোনটি চাপের SI একক?-
(a) N.m2
(b) N.m-2
(c) N.m
(d) N
উত্তর: (b) N.m-2
2. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে এর আয়তন হবে
(a) দ্বিগুণ
(b) অর্ধেক
(c) চার গুণ
(d) কোনোটিই নয়
উত্তর: (b) অর্ধেক
3. বয়েলের সূত্রের PV-P লেখচিত্র টি হল
(a) P অক্ষের সমান্তরাল
(b) PV অক্ষের সমান্তরাল
(c) মূল বিন্দুগামী সরলরেখা
(d) কোনোটিই নয়
উত্তর:(a) P ওকে সমান্তরাল
4. নিচের কোনটি গ্যাসের ধর্ম?
(a) গ্যাস অনুগুলির মধ্যে আকর্ষণ বল খুব বেশি
(b) পাত্রের দেওয়ালে চাপের সৃষ্টি করে
(c) নির্দিষ্ট আকার ও আয়তন আছে
(d) কোনোটিই নয়
উত্তর: (b) পাত্রের দেওয়ালে চাপের সৃষ্টি করে
5. গ্যাসের চাপ ও ঘনত্বের সম্পর্ক হল
(a) সমানুপাতিক
(b) ব্যস্তানুপাতিক
(c) সমান
(d) কোনোটিই নয়
উত্তর:(a) সমানুপাতিক
6. বয়েলের সূত্রে ধ্রুবক রাশি গুলি হল
(a) চাপ ও ভর
(b) আয়তন ও চাপ
(c) ভর ও উষ্ণতা
(d) ভর ও আয়তন
উত্তর:(c) ভর ও উষ্ণতা
7. প্রমাণ চাপ মাপা হয়
(a) 0 K উষ্ণতায় 45° অক্ষাংশে
(b) 45°C উষ্ণতায় 0° অক্ষাংশে
(c) 0° C উষ্ণতায় 45° অক্ষাংশে
(d) 0° C উষ্ণতায় 48° অক্ষাংশে
উত্তর:(c) 0° C উষ্ণতায় 45° অক্ষাংশে
8. সেলসিয়াস (t) পরম উষ্ণতা (T) এর মধ্যে সম্পর্ক টি হল
(a) t=T+273
(b) t=T-273
(c) t=T/273
(d) T=t+273
উত্তর: (d) T=t+273
9. চার্লসের সূত্রে 1/273 ভগ্নাংশ টিকে বলা হয়
(a) আয়তন গুণাঙ্ক
(b) চাপ গুণাঙ্ক
(c) আয়তন ও চাপ উভয় গুণাঙ্ক
(d) কোনোটিই নয়
উত্তর:(c) আয়তন ও চাপ উভয় গুণাঙ্ক
10. আদর্শ গ্যাসের অনু গুলি গতিহীন হয় যে উষ্ণতায় তা হল
(a) 373K
(b) 0K
(c) 272K
(d) -273K
উত্তর: 0K
11. প্রমাণ চাপ ও উষ্ণতায় সময় আয়তন তিনটি পাত্রে হাইড্রোজেন,
অক্সিজেন এবং নাইট্রোজেন গ্যাস আছে, কোন বক্তব্যটি সঠিক
(a) প্রত্যেক ফ্লাক্সে সমান অনু আছে
(b) প্রত্যেকটা ফ্লাক্সে অনুর গতিবেগ সমান
(c) প্রত্যেক ফ্লাক্সে গ্যাসের ঘনত্ব সমান
(d) অক্সিজেনের তুলনায় হাইড্রোজেনের অনুর সংখ্যা বেশি
উত্তর:(a) প্রত্যেক ফ্লাক্সে সমান অনু আছে
12. STP তে 5.6 লিটার CO2 এর এর ভর কত?
(a) 88 gm
(b) 22 gm
(c) 44 gm
(d) 11 gm
উত্তর: 11 gm
13. 84 gm নাইট্রোজেন =কত মোল নাইট্রোজেন?
(a) 2
(b) 3
(c) 1
(d)4
উত্তর:(b) 3
14. SI পদ্ধতিতে PV এর একক কি?
(a) J/mol
(b) J.K
(c) J/K
(d) J
উত্তর:(d) J
15. বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ
(a) আদর্শ গ্যাস অনু গুলি বিন্দু ভর
(b) আদর্শ গ্যাসের অনুগুলির আন্তঃআণবিক বল শূন্য
(c) a ও b উভয়ই
(d) গ্যাস অনুগুলি স্থিতিস্থাপক নয়
উত্তর:(c) a ও b উভয়ই
16. আদর্শ গ্যাসের অনুগুলির শক্তি
(a) শুধুমাত্র স্থিতি শক্তি
(b) স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টি
(d) কোনোটিই নয়
উত্তর:(c) শুধুমাত্র গতিশক্তি
17. গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অনুগুলির
(a) ভরবিহীন
(b) আয়তনশূন্য
(c) বিন্দু ভর
(d) কোনোটিই নয়
উত্তর:(c) বিন্দু ভর
18. গ্যাসের গতি তত্ত্বে স্বীকার্য অনুযায়ী কোনটি সঠিক?
(a) গ্যাসের অনুগুলির মধ্যে আকর্ষণ বল থাকে না
(b) অনুগুলির মধ্যে আকর্ষণ বল থাকে
(c) গ্যাসের অনুগুলির স্থির
(d) সমস্ত গ্যাস আদর্শ গ্যাস
উত্তর: (a) গ্যাসের অনুগুলির মধ্যে আকর্ষণ বল থাকে না
শূন্যস্থান পূরণ কর। : (মান –1) গ্যাসের আচরণ (অধ্যায়-২) – প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন: গ্যাসের আচরণ (অধ্যায়-২)
1. একটি বায়ুর বুদবুদ জলাশয়এর নিচ থেকে উপরে উঠে এলে তার আয়তন………..
উত্তর: বাড়ে
2. জলের হিমাঙ্কের মান পরম স্কেলে হবে…….
উত্তর: 273K
3. অস্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ হলে এর আয়তন হবে…..
উত্তর: অর্ধেক
4. চাপের এসআই একক হল……
উত্তর: পাস্কাল
5. 290K উষ্ণতা টি সেলসিয়াস স্কেলে হলো……
উত্তর 17°C
6. যে উষ্ণতায় সব গ্যাসের আয়তন শূন্য হয়ে তাকে বলে……..
উত্তর: পরমশূন্য উষ্ণতা
7. বয়েলের পরীক্ষার প্রয়োজনীয় পাম্প নির্মাণ করেন…….
উত্তর: রবার্ট হুক
8….……একটি বাস্তব গ্যাস
উত্তর: নাইট্রোজেন
9. সর্বপ্রথম অনুর ধারণা দেন…………
উত্তর: অ্যাভোগাড্রো
10.-23°C উষ্ণতাকে কেলভিন স্কেলে প্রকাশ করলে হবে………
উত্তর: 250 K
11. বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয়..…. যন্ত্রের সাহায্যে
উত্তর: ব্যারোমিটার
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (মান –1) Madhyamik Physical Science Suggestion – গ্যাসের আচরণ (অধ্যায়-২) প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Behaviour of Gases – প্রশ্ন উত্তর
1. প্রমাণ চাপের মান কত?
উত্তর: 76 সেমি পারদ স্তম্ভের চাপকেই প্রমাণ চাপ বলে।
2. বিজ্ঞানী বয়েল তার পরীক্ষা-নিরীক্ষার জন্য যে পাম্প ব্যবহার করেন তার নাম কি?
উত্তর: বয়েল পাম্প
3. বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি?
উত্তর: ব্যারোমিটার
4. কোন আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি?
উত্তর: ম্যানোমিটার
5. স্থির চাপে কত ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় চাষের সূত্র অনুসারে আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে?
উত্তর:-273.15°C
6. পরমশূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত হয়?
উত্তর: শূন্য
7. কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত?
উত্তর: 273K
8. বয়েল ও চার্লসের সূত্র দুটিতে যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম কি?
উত্তর: গ্যাসের ভর
9. চার্লসের সূত্রের ধ্রুবক গুলির নাম লেখ।
উত্তর: গ্যাসের ভর ও চাপ
10. কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত?
উত্তর: 373K
11. চাপের SI একক লেখ।
উত্তর: পাস্কাল
12. বয়েলের সূত্রের ধ্রুবক কোনগুলি?
উত্তর: গ্যাসের ভর ও উষ্ণতা
13. ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান কত?
উত্তর:-459.4°F
14. STP তে গ্যাসের মোলার আয়তন কত?
উত্তর: 22.4 লিটার
15. মোলার আয়তনের মান কিসের উপর নির্ভরশীল?
উত্তর: গ্যাসের চাপ ও উষ্ণতা
16. সেলসিয়াস তাপমাত্রা ও পরম স্কেলের তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি?
উত্তর: T K= t°C +273
[T কেলভিন স্কেলে তাপমাত্রা, t সেলসিয়াস স্কেলে তাপমাত্রা]
17. 127° C = কত কেলভিন?
উত্তর: 127°C = 127+273=400K
18. জলের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক এর মান কেলিভিন স্কেলে কত?
উত্তর: জলের হিমাঙ্ক 273 K, কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক 373 K
19. কোন উষ্ণতায় গ্যাসের চাপ, আয়তন, গতিশক্তি শূন্য হয়?
উত্তর: -273°C উষ্ণতায় গ্যাসের চাপ, আয়তন, গতিশক্তি, ভরবেগ শূন্য হয়
20. গ্যাসের আয়তন গুণাঙ্ক বা চাপ গুনাঙ্কের মান কত?
উত্তর: 1/273 /°C, 1/273 /K
21. কোন স্কেলে তাপমাত্রার ঋণাত্মক মান সম্ভব নয়?
উত্তর: কেলভিন স্কেল
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (মান – 2/3 ) Madhyamik Physical Science Suggestion – গ্যাসের আচরণ (অধ্যায়-২) – প্রশ্ন উত্তর মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন গ্যাসের আচরণ (অধ্যায়-২) Behaviour of Gases in Bengali
1. গ্যাসীয় পদার্থের দুটি বৈশিষ্ট্য লেখ
উত্তর:
1. গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন নেই। যখন যে পাত্রে থাকে সেই পাত্রের আকার ও আয়তন লাভ করে
2. গ্যাসের অনুগুলির মধ্যে আকর্ষণ নগণ্য
3. গ্যাসের অনুগুলির গতি দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে সরলরৈখিক
4. গ্যাসের অনু গুলি নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষ ঘটায় এর ফলে পাত্রের দেওয়ালে চাপের সৃষ্টি হয়।
2. গ্যাসের চাপ কাকে বলে?
উত্তর: কোন আবদ্ধ পাত্রে রাখা গ্যাসের অনু গুলি পাত্রের দেয়ালের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে।
3. গ্যাসের চাপের একক কি?
উত্তর: সিজিএস পদ্ধতিতে চাপের একক হল ডাইন/সেমি2
এসআই পদ্ধতিতে চাপের একক নিউটন/মি2
4. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে?
উত্তর: সমুদ্রপৃষ্ঠে 45° অক্ষাংশে 0° সেলসিয়াস উষ্ণতায় 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ কে প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ বলে।
5. প্রমাণ উষ্ণতা কাকে বলে?
উত্তর: 0°C বা 273K উষ্ণতাকে প্রমাণ উষ্ণতা বলে।
6. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় কর।
উত্তর: প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ= 76 সেমি পারদ স্তম্ভের চাপ
=76×13.6×980 ডাইন/সেমি2
=1.013x 106 ডাইন/সেমি2
=1.013x 105 নিউটন/মি2
7. চাপ পরিমাপের বিভিন্ন এককের নাম করো।
উত্তর: N/m2, ডাইন/ সেমি2, বার, পাস্কাল, টর ইত্যাদি
এরমধ্যে পাস্কাল হল নিউটন/মি2
1বার= 105 পাস্কাল
1 টর= 1মিমি পারদ স্তম্ভের চাপ
8. পরমশূন্য উষ্ণতা কাকে বলে?
উত্তর: চার্লসের সূত্র অনুযায়ী -273°C উষ্ণতায় সকল গ্যাসের আয়তনশূন্য হয়। এই উষ্ণতাকে পরমশূন্য উষ্ণতা বলে।
পরমশূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে -273°C বা 0K
9. পরমশূন্য উষ্ণ তাকে পরম বলে কেন?
উত্তর: চার্লসের সূত্র অনুযায়ী – 273° C উষ্ণতায় সকল গ্যাসের আয়তনশূন্য হয়। এর চেয়ে কম উষ্ণতায় গ্যাসের আয়তন ঋণাত্মক হয়ে যায় তাই -273°C হল এই মহাবিশ্বের সর্বনিম্ন উষ্ণতা এর চেয়ে কম উষ্ণতা কোথাও থাকতে পারেনা তাই পরমশূন্য উষ্ণতাকে পরম আখ্যা দেওয়া হয়।
10. পরম উষ্ণতা স্কেল বা কেলভিন স্কেল কাকে বলে?
উত্তর: -273°C উষ্ণতাকে শূন্য ধরে তাপমাত্রার প্রতি ডিগ্রীকে যদি 1°C এর সমান করে মাপা যায় তবে উষ্ণতা পরিমাপের যে স্কেল পাওয়া যায় তাকে তাপমাত্রার পরম স্কেল বা বিজ্ঞানী কেলভিনের নাম অনুযায়ী কেলভিন স্কেল বলা হয়।
11. চাপের সূত্রটি লেখ।
উত্তর: স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধি বা হাসের জন্য 0°C উষ্ণতায় ওই গ্যাসের যে চাপ থাকে তার 1/273 অংশু যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়।
12. অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রো সূত্রটি লেখ।
উত্তর: অ্যাভোগাড্রো সূত্রটি হল: একই চাপ উষ্ণতায় সময় আয়তন সব গ্যাসের সমান সংখ্যক অনু থাকে।
13. অ্যাভোগাড্রো সূত্রটি ব্যাখ্যা কর।
উত্তর: অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী কোন নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে সময়তন যেকোনো একটি গ্যাসে অনুর সংখ্যা n হলে, একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন অন্য যে কোন গ্যাসে অনুর সংখ্যা n ই হবে।
14. গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন কাকে বলে?
উত্তর: প্রমাণ উষ্ণতা ও চাপে 1 গ্রাম-অনু বা 1 মোল কোন গ্যাসের আয়তনকে গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলে।
যেমন, STP তে যে কোন গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার হয়।
15. গ্রাম আণবিক ভর কাকে বলে?
উত্তর: কোন পদার্থের আণবিক ভর কে গ্রামে প্রকাশ করলে তাকে গ্রাম আণবিক ভর বা 1 গ্রাম অনু বা 1 গ্রামমোল বলে।
16. অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে?
উত্তর: 1 গ্রাম অনু বা 1 মোল যে কোন পদার্থে যে সংখ্যক মৌলিক কণিকা (অনু, পরমানু, আয়ন) উপস্থিত থাকে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে।
অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.022 X 1023
17. আদ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা হয় উক্তিটি ব্যাখ্যা কর।।
উত্তর: শুষ্ক বায়ুর মূল উপাদান নাইট্রোজেন ও অক্সিজেন। নাইট্রোজেনের আণবিক ভর 28, অক্সিজেনের আণবিক ভর 32, সুতরাং নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব=28/22.4 গ্রাম/লিটার=1.25 গ্রাম/লিটার
এবং অক্সিজেনের ঘনত্ব 32/22.4=1.43 গ্রাম/লিটার
আদ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে জলীয় বাষ্পের আণবিক ভর সুতরাং ঘনত্ব 18/22.4=0.8 গ্রাম/লিটার
বায়ুতে জলীয় বাষ্পের ঘনত্ব বায়ুর গড় ঘনত্ব অপেক্ষা কম হয়। তাই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাস হালকা হয়। অর্থাৎ আদ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা লঘু হয়।
রচনাধর্মী প্রশ্নোত্তর: (মান – 2/3 ) Madhyamik Physical Science Suggestion – গ্যাসের আচরণ (অধ্যায়-২) – প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Behaviour of Gases Class 10
1. গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রটি লেখ ও ব্যাখ্যা কর। বয়েলের সূত্রের গাণিতিক রূপ লেখো এবং লেখচিত্র অঙ্কন কর।
উত্তর:
বয়েলের সূত্র: স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির উপর প্রযুক্ত চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।
বয়েলের সূত্রের ব্যাখ্যা: নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ধরি চাপ P, আয়তন V,
সুতরাং চাপ ও আয়তনের গুণফল PV
চাপ বৃদ্ধি করে 2P করলে গ্যাসটির আয়তন এমনভাবে পরিবর্তিত হয় যাতে চাপ ও আয়তনের গুণফল PV ই থাকে, অর্থাৎ এক্ষেত্রে গ্যাসটির আয়তন হবে V/2
2Px V/2=PV
বয়েলের সূত্রের গাণিতিক রূপ: ধরি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ P, আয়তন V,
বয়েলের সূত্র অনুযায়ী, V সমানুপাতিক 1/P, যখন গ্যাসের তাপমাত্রা ও ভর স্থির
বা, V=K/P (K সমানুপাতিক ধ্রুবক)
PV=K
স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ P1 এ আয়তন V1, P2 চাপে আয়তন V2 হলে বয়েল সূত্র অনুযায়ী P1V1=P2V2
বয়েলের সূত্রের লেখচিত্র: বয়রের সূত্রের চাপের সাথে আয়তনের লেখচিত্র হলো সমপরাবৃত্ত বা আয়তাকার পরাবৃত্ত
2. চার্লসের সূত্রটি লেখ এই সূত্রে ধ্রুবক রাশি কি কি?
উত্তর: নির্দিষ্ট চাপে 1°C উষ্ণতার বৃদ্ধি বা হাসের জন্য 0°C উষ্ণতায় গ্যাসটির যে আয়তন থাকে তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়।
চার্লসের সূত্রের ধ্রুবক রাশি গুলি হল 1. গ্যাসের ভর 2. গ্যাসের চাপ
3. চার্লসের সূত্রটি ব্যাখ্যা কর ও এর গাণিতিক রূপটি লেখ।
উত্তর: ধরি, 0°C উষ্ণতায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0, চার্লসের সূত্র অনুযায়ী 1°C উষ্ণতায় গ্যাসটির আয়তন হবে V 1°C = V0 +V0x 1/273
=V0(1+1/273)
উষ্ণতা t° C করলে গ্যাসটির আয়তন
Vt°C = V0 (1+t/273)
অনুরূপে উষ্ণতা t°C কমলে গ্যাসটির আয়তন হয়
V -t°C = V0 (1+t/273)
4. চার্লসের সূত্র থেকে কিভাবে পরমশূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায়?
উত্তর: স্থির চাপে 0°C উষ্ণতায় কোন নির্দিষ্টভর গ্যাসের আয়তন V0 এবং t°C এ গ্যাসের আয়তন Vt হলে চার্লসের সূত্র অনুসারে
Vt = V0( 1+t/273)
এখন উষ্ণতা কমিয়ে -273°C করলে গ্যাস টির আয়তন
V-273°C = V0 (1-273/273)
= V0(1-1)
=V0x0
=0
উষ্ণতা আরো কমলে গ্যাসটির আয়তন ঋণাত্মক হয়ে যায়, যা বাস্তবে অসম্ভব। তাই -273°C হলো এই মহাবিশ্বের সর্বনিম্ন উষ্ণতা। প্রকৃতিতে এর থেকে কম উষ্ণতা কোথাও সম্ভব নয়। একেই পরমশূন্য উষ্ণতা বলে।
5. চার্লসের সূত্রের সাহায্যে গ্যাসের আয়তন ও পরম উষ্ণতার মধ্যে সম্পর্ক স্থাপন কর।
উত্তর:
ধরি, 0°C উষ্ণতায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের স্থির চাপে আয়তন V0, এবং t1°C উষ্ণতায় গ্যাসের আয়তন V1, এবং t2°C উষ্ণতা গ্যাসের আয়তন V2. চার্লসের সূত্র অনুযায়ী,
V1=V0(1+t1/273)
= V0((273+t)/273)
= V0(T1/273)……………(1)
অনুরুপে, V2=V0(1+t2/273)
= V0((273+t2)/273)
=V0(T2/273)……………..(2)
(1)নং সমীকরণকে (2) নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই, V1/V2=T1/T2
অতএব, V সমানুপাতিক T
6. স্থির উষ্ণতায় PV vs P এবং PV vs V লেখচিত্র অঙ্কন কর।
7. স্থির চাপে V vs T এবং V vs T লেখচিত্র অঙ্কন কর।
8. পরমশূন্য উষ্ণতার মান ফারেনহাইট স্কেলে নির্ণয় কর।
উত্তর: C/5=(F-32)/9
or, -273/5=(F-32)/9
or, F=-459.4°F
9. আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে?
উত্তর: আদর্শ গ্যাস: যে সমস্ত গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে অর্থাৎ PV= RT সমীকরণ মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে।
বাস্তব গ্যাস: যে সমস্ত গ্যাস সকল উষ্ণতায় ও চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, না অর্থাৎ PV= RT সমীকরণ মেনে চলেনা তাদের বাস্তব গ্যাস বলে।
10. বাস্তব গ্যাস গুলি কখন আদর্শ গ্যাসের মত আচরণ করে ব্যাখ্যা কর।
উত্তর: উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে বাস্তব গ্যাস গুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে।
উচ্চ উষ্ণতায় গ্যাস অনুগুলির বেগ খুব বেশি হয়, ফলে অনুগুলির মধ্যে আকর্ষণ বল হয় নগণ্য। নিম্নচাপে পাত্রের তুলনায় গ্যাস অনুগুলির সংখ্যা খুব কম হয় অর্থাৎ পাত্রের আয়তনের তুলনায় অনুগুলির মোট আয়তন নগণ্য হয়।
11. বাস্তব গ্যাস গুলির আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ কি?
উত্তর :
1.আদর্শ গ্যাসের অনুগুলির আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয় কিন্তু বাস্তবে অনুগুলির মোট আয়তন নগণ্য নয় তাই বাস্তবে গ্যাস অনুগুলির অবাধে চলাচল করার আয়তন কমে যায়।
2. আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরে নেওয়া হয় অনুগুলির মধ্যে কোন আন্তঃআণবিক আকর্ষণ নেই কিন্তু বাস্তবে অনুগুলির মধ্যে আকর্ষণ আছে। তাই বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপ আদর্শ গ্যাসের তুলনায় কম হয়।
12. গে লুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখ। ও ব্যাখ্যা কর
উত্তর: একই চাপ উষ্ণতায় গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিকারক গ্যাস গুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে এবং উৎপন্ন পদার্থ গ্যাসীয় হলে ওই একই চাপ উষ্ণতায় উৎপন্ন গ্যাসের আয়তন বিকারক গ্যাস গুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে।
যেমন, H2 +Cl2=2HCl
একই চাপ উষ্ণতায় এক আয়তন হাইড্রোজেন ও এক আয়তন ক্লোরিন বিক্রিয়া করে দু আয়তন হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করে।
সুতরাং এই বিক্রিয়ায় হাইড্রোজেন, ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের অনুপাত 1:1:2 এটি একটি সরল অনুপাত। ইহাই গে লুসাকের গ্যাস আয়তন সূত্র।
13. সর্বজনীন গ্যাস ধ্রুবক R এর মান, মাত্রা, একক নির্ণয় কর।
উত্তর: আদর্শ গ্যাস সমীকরণ টি হল: PV= nRT
Or, R=PV/nT
[ML-12] x [L3]/mol.K
= [ML2T-2]mol-1 K -1
R এর একক হল জুল মোল -1 K-1
আর্গ মোল -1 K-1
R=PV/nT
=atmx22.4/1molx 273K
=22.4/273 atmlmol-1k-1
=0.082 L.atm.mol-1 K-1
14. স্থিরচাপে V-T এবং V-t লেখচিত্র অঙ্কন কর।
15. STP তে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 52 m3 হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 cm Hg চাপে গ্যাসের আয়তন কত হবে?
উত্তর: প্রাথমিক চাপ P1=76 cm Hg
প্রাথমিক উষ্ণতা T1=273 K
প্রাথমিক আয়তন V1=52 m3
অন্তিম চাপ P2=104 cm Hg
অন্তিম উষ্ণতা T2=273 K
অন্তিম আয়তন V2=?
আমরা জানি, P1V1/T1=P2V2/T2
76×52/273=104xV2/273
Or, V2=76x52X273/273X104
Or, V2=38
গ্যাসটির আয়তন হবে=38 m3
16. 4atm চাপে এবং 300 K উষ্ণতায় 8gm হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে?
উত্তর: চাপ P = 4 atm
উষ্ণতা T =300 K
H2 এর আণবিক ভর 1X2=2
মোল সংখ্যা (n) =8/2=4
আমরা জানি, PV=nRT
Or, V=nRT/P
Or, V=4x.082X300/4×1000
Or, V=123/5=24.6
গ্যাসটির আয়তন হবে=24.6 লিটার
17. 300K উষ্ণতায় ও 760 mm Hg চাপে কোন গ্যাসের আয়তন 300 cm3 , STP তে ওই গ্যাসের আয়তন কত হবে?
উত্তর: প্রাথমিক চাপ P1=760 mm Hg চাপ
প্রাথমিক উষ্ণতা T1=300 K
প্রাথমিক আয়তন V1=300 cm3
চূড়ান্ত চাপ P2=760 mm Hg
চূড়ান্ত উষ্ণতা T2=273 K
চূড়ান্ত আয়তন V2=?
আমরা জানি, P1V1/T1=P2V2/T2
760X300/300=760x V2/273
Or, V2=760X300X273/300X760
Or, V2=273
ওই গ্যাসের আয়তন হবে 273 cm3
18. প্রয়োজনীয় সূত্রাবলী:
a. বয়েলের সূত্র অনুযায়ী- P1V1=P2V2
যেখানে P1 চাপে গ্যাসটির আয়তন V1 এবং P2 চাপে গ্যাসের আয়তন V2
b. চার্লসের সূত্র অনুযায়ী Vt=V0(1+t/273)
সেখানে 0°C উষ্ণতায় আয়তন V0 এবং t°C উষ্ণতায় আয়তন Vt
c. চার্লসের সূত্রের বিকল্প রূপ:
V1/V2=T1/T2
যেখানে T1 পরম উষ্ণতায় আয়তন V1 এবং T2 পরম উষ্ণতায় আয়তন V2
d. T=(273+t)
T পরম স্কেলে উষ্ণতা, t সেলসিয়াস স্কেলে উষ্ণতা
e. চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয়
P1V1/T1=P2V2/T2
যেখানে P1 চাপে ও T1 উষ্ণতায় আয়তন V1 এবং P2 চাপে ও T2 উষ্ণতায় আয়তন V2
f. আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী PV=nRT
এখানে P=গ্যাসের চাপ, n=গ্যাসের মোল সংখ্যা, V=গ্যাসের আয়তন, T=গ্যাসের পরম উষ্ণতা, R সর্বজনীন গ্যাস ধ্রুবক
g. PV=(W/M)RT
যেখানে W=গ্যাসের ভর, M=গ্যাসের মোলার ভর
আরোও দেখো :-
আরোও দেখো :-
আরোও দেখো :-
আরোও দেখো:-
আরোও দেখো:-
WBBSE Class 10th Physical Science | মাধ্যমিক ভৌত বিজ্ঞান – গ্যাসের আচরণ (অধ্যায়-২)
WBBSE Class 10th Physical Science (মাধ্যমিক ভৌত বিজ্ঞান) – গ্যাসের আচরণ (অধ্যায়-২) – প্রশ্ন উত্তর
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik Physical Science Suggestion –গ্যাসের আচরণ (অধ্যায়-২)– প্রশ্ন উত্তর | প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ওয়েবসাইটের পাশে থাকো । যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।
- 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ | Class 10 Geography Short Question and Answer 2025
5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Madhyamik … - চক্রপাণি দত্ত: কিংবদন্তী চিকিৎসক ও পণ্ডিত
চক্রপাণি দত্ত ছিলেন বিখ্যাত একজন আদর্শ চিকিৎসক এবং শারীরতত্ত্ববিদ। বহু দূর থেকে রোগীরা তাঁর কাছে চিকিৎসার জন্য আসতেন। তিনি রোগীদের চিকিৎসা করতেন আনন্দ সহকারে এবং অবসর সময়ে বই লিখতেন। তাঁর … - পশ্চিমবঙ্গ সরকারের EWS সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি | EWS Certificate West Bengal Criteria | EWS সার্টিফিকেট কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
EWS সম্পূর্ণ কথাটি হল ইকনোমিক্যালি উই কার সেকশন (Economically Weaker Section) বা সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি। EWS সার্টিফিকেটের মূল উদ্দেশ্য হলো সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশকে নির্দিষ্ট কিছু সরকারি সুযোগ … - ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – ধাতুবিদ্যা দশম শ্রেণী Chapter 8.5 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik … - তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া Chapter 8.3 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th … - মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) Madhyamik Life Science Question and Answer : মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik …