ভৌত বিজ্ঞান |দশম শ্রেণী: তাপ – প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10 Heat Physical Science Suggestion

Madhyamik Physical science Suggestion Heat
Madhyamik Physical science Suggestion Heat, তাপ – প্রশ্ন উত্তর

দশম শ্রেণী: তাপ ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Heat Physical Science Suggestionতাপ – প্রশ্ন উত্তর আলোচনা করা হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – তাপ – প্রশ্ন উত্তর  গুলি আগামী আসন্ন পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা মাধ্যমিক দশম শ্রেণীর  ভৌত বিজ্ঞান পরীক্ষার সাজেশন খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো । মাধ্যমিক পরীক্ষাতে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা রয়েছে।

Table of Contents

Madhyamik Physical Science Suggestion

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

তাপ – প্রশ্ন উত্তর (অধ্যায়-৪) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর | Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ Question) : (মান –1) তাপ – প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Heat

1. একটি আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা

(a) 0

(b) 1

(c )100

(d) অসীম

উত্তর: (a) 0

2. আপাত প্রসারণ গুণাঙ্ক কার বৈশিষ্ট্য

(a) কঠিনের

(b) তরলের

(c ) গ্যাসের

(d) কঠিন ও গ্যাসের

উত্তর: (b) তরলের

3. নিচের পদার্থ গুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক

(a) পারদ

(b) লোহা

(c ) তামা

(d) হীরক

উত্তর: (d) হীরক

4. কোন কঠিনের রৈখিক প্রসারণ গুনাঙ্কের একক হল

(a) m

(b) m-1

(c ) °C-1

(d) °C

উত্তর: (c ) °C-1

5. ধাতব স্কেল নিচের কোন উপাদানের তৈরি করা উচিত

(a) পিতল

(b) লোহা

(c ) কাঠ

(d) ইস্পাত

উত্তর: (c ) কাঠ

6. 1m ও 5m দৈর্ঘ্যের দুটি ধাতব দন্ড কে একই তাপমাত্রার বৃদ্ধি করা হলো তাদের দৈর্ঘ্য প্রসারণ এর অনুপাত হবে

(a) 1:5

(b) 5:1

(c ) 10:1

(d) 1:2

উত্তর: (a ) 1:5

7. কাঁচের সাথে প্লাটিনাম সিল করে আটকানো যায়

(a) এদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রায় সমান

(b) ঘনত্ব সমান

(c ) ভর সমান

(d) আপেক্ষিকতাপ সমান

উত্তর: (a ) দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রায় সমান

8. এমন একটি পদার্থের নাম কর উষ্ণতা বৃদ্ধিতে যার দৈর্ঘ্য কমে যায়

(a) জল

(b) ইস্পাত

(c ) তামা

(d) রবার

উত্তর:  (d) রবার্

 9. আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুনাঙ্কের অনুপাত

(a) 1

(b) <1

(c ) >1

(d) কোনোটিই নয়

উত্তর: (a) 1

10. কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তাপের পরিমান

(a) প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক

(b) বেধের ব্যস্তানুপাতি

(c ) সময়ের সমানুপাতি

(d) সবগুলি সঠিক

উত্তর: (d) সবগুলি সঠিক

11. প্রদত্ত পদার্থ গুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সবথেকে কম

(a) রুপা 

(b) সোনা

(c ) হীরা 

(d) রবার 

উত্তর: (d) রবার

12. পরিবাহিতাঙ্ক ও নির্ভর করে

(a) উষ্ণতার উপর

(b) উপাদানের প্রকৃতির উপর

(c ) প্রস্থচ্ছেদের উপর

(d) দৈর্ঘ্যের উপর

উত্তর: (b) উপাদানের প্রকৃতির উপর

13. কোন স্কেলে তাপমাত্রার ঋণাত্মক মান সম্ভব নয়

(a) সেলসিয়াস স্কেলে

(b) ফারেনহাইট স্কেলে

(c ) কেলভিন স্কেলে

(d) সবকটি ঠিক

উত্তর: (c ) কেলভিন স্কেলে

14. তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক হল

(a) cals-1cm-1°c-1

(b) Calscm°c-1

(c )Cal-1scm°c-1

(d) Cals-1cm°c-1

উত্তর: Cal s-1cm-1°c-1

15. তাপের সবচেয়ে সুপরিবাহী হলো

(a) রুপা

(b) লোহা

(c ) কাঁচ

(d) তামা

উত্তর: (a) রুপা

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (মান –1) Madhyamik Physical Science Suggestion – তাপ (অধ্যায়-৪) প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Heat তাপ – প্রশ্ন উত্তর

1. তাপ প্রয়োগের ফলে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের কি পরিবর্তন ঘটে? 

উত্তর: তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তনের পরিবর্তন ঘটে। তরল ও গ্যাসীয় পদার্থের শুধুমাত্র আয়তনের পরিবর্তন ঘটে

2. দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? 

উত্তর: কোন কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে।

3. ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? 

উত্তর: কোন কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয় তাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। 

4. আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? 

উত্তর: কোন কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। 

5. আলফা(α), বিটা(β ) ও গামার(γ ) মধ্যে সম্পর্ক কি?

উত্তর: α= β/2=γ/3

6. দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক (α) এর একক কি?

উত্তর: সিজিএস পদ্ধতিতে /°C, এসআই পদ্ধতিতে /K

7. ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক (β) এর একক কি?

উত্তর: সিজিএস পদ্ধতিতে /°C, এসআই পদ্ধতিতে /K

8. আয়তন প্রসারণ গুণাঙ্ক (γ) এর একক কি? 

উত্তর:সিজিএস পদ্ধতিতে /°C, এসআই পদ্ধতিতে /K

9. এমন একটি পদার্থের নাম লেখ উষ্ণতা বৃদ্ধিতে যার প্রসারণ নগণ্য?

উত্তর: ইনভার 

10. কঠিন পদার্থের মধ্য দিয়ে কোন পদ্ধতিতে তাপ পরিবাহিত হয়? 

উত্তর: পরিবহন 

11. ইনজেন হাউসের পরীক্ষা থেকে কি জানা যায়?

উত্তর ইনজেন হাউসের পরীক্ষা থেকে জানা যায় বিভিন্ন ধাতুর তাপ পরিবাহিতা বিভিন্ন।

12. দৈর্ঘ্য প্রসারণ শুধুমাত্র কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? 

উত্তর: দৈর্ঘ্য প্রসারণ কঠিন পদার্থের বৈশিষ্ট্য 

13. কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক গুলির মধ্যে কোনটি সর্বোচ্চ? 

উত্তর: কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক গুলির মধ্যে আয়তন প্রসারণ গুণাঙ্ক সর্বোচ্চ 

14. থার্মোমিটারে কোন নীতির প্রয়োগ করা হয়? 

উত্তর: থার্মোমিটারে পারদ এর তাপীয় প্রসারণকে কাজে লাগানো হয়। উষ্ণতার পরিবর্তনে পারদের আয়তন পরিবর্তন খুবই নিয়মমানুগ। এবং এই নীতির উপর ভিত্তি করেই থার্মোমিটার তৈরি করা হয়। 

15. তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুনাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য?

উত্তর: প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য 

16. তাপ পরিবাহিতাঙ্কের এস আই একক কি? 

উত্তর: Watt.m-1.K-1

সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্নোত্তর: (মান – 2/3 ) Madhyamik Physical Science Suggestion – তাপ – প্রশ্ন উত্তর (অধ্যায়-৪) – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Heat

1. দ্বি ধাতব পাত কি? এর ব্যবহার লেখ 

উত্তর: দুটি ভিন্ন ধাতুর পাত যাদের দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ সমান তাদের রিভেট করে যুক্ত করলে তাকে দ্বিধাতব পাতবলে।

দ্বি ধাতব পাতের ব্যবহার: দ্বিধাতব পাত থার্মোস্ট্যাট তৈরিতে এবং ফায়ার অ্যালার্ম তৈরিতে ব্যবহার করা হয়। 

2. পিতল ও লোহা নির্মিত একটি দ্বিধাতব পাতকে গরম করলে পাতটি কোন দিকে বাঁকবে? ঠান্ডা করলে পাতটি কোন দিকে বাঁকবে?

উত্তর: পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার থেকে বেশি তাই উত্তপ্ত করলে লোহার তুলনায় পিতলের দৈর্ঘ্য প্রসারণ বেশি হয়, পাঁচটি বেঁকে যায় তাই পিতলের পাতটি বাইরের দিকে থাকে লোহার পাতটি ভেতরের দিকে থাকে।

একইভাবে ঠান্ডা করলে বিপরীত ঘটনা ঘটে পিতলের পাতটি ভিতরে থাকে এবং লোহার পাতটি বাইরে থাকে।

3. দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্কের(α) রাশিমালা নির্ণয় কর। 

উত্তর: ধরি, t1°C উষ্ণতায় কোন দণ্ডের দৈর্ঘ্য L1, উষ্ণতা বৃদ্ধি করে t2°C করলে দন্ডটির দৈর্ঘ্য হয় l2

সুতরাং দৈর্ঘ্য বৃদ্ধি l2-l1, এবং উষ্ণতা বৃদ্ধি t2-t1

দেখা গেছে দৈর্ঘ্য বৃদ্ধি প্রাথমিক দৈর্ঘ্যের সমানুপাতী অর্থাৎ (l2-l1)  α L1

এবং দৈর্ঘ্য বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধির সমানুপাতি

অর্থাৎ l2-l1 α  (t2-t1)

ভেদের সূত্র অনুযায়ী, উপরের সমীকরণ দুটি থেকে পাই, 

Or, l2-l1  α L1(t2-t1)

Or, l2-l1  =  αL1(t2-t1)

  Or,     α = (l2-l1)/L1(t2-t1)

4. ক্ষেত্র প্রসারণ গুনাঙ্কের রাশিমালা নির্ণয় কর। 

উত্তর: ধরি t1°C উষ্ণতায় কোন প্লেট এর ক্ষেত্রে ফল A1, উষ্ণতা বৃদ্ধি করে t2°C করলে প্লেটটির ক্ষেত্রফল হয় A2

সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি (A2-A1) এবং উষ্ণতা বৃদ্ধি t2-t1 °C

দেখা গেছে ক্ষেত্রফল বৃদ্ধি প্রাথমিক ক্ষেত্রফলের সমানুপাতিক অর্থাৎ A2-A1  α A1

এবং ক্ষেত্রফল বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধি সমানুপাতিক অর্থাৎ A2–A1 α  A1

এবং ক্ষেত্রফল বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক 

A2-A1 α  t2-t1

ভেদের সূত্র অনুযায়ী উপরের দুই সমীকরণ থেকে পাই, A2-A1 α A1x (t2-t1)

Or, A2-A1=  β A1(t2-t1)

 Or,   β  = (A2-A1)/A1(t2-t1)

5. আয়তন প্রসারণ গুনাঙ্কের রাশিমালা নির্ণয় কর। 

উত্তর: ধরি, t1°C উষ্ণতায় কোন ঘনকের আয়তন V1, উষ্ণতা বৃদ্ধি করে t2°C করলে ঘনকের আয়তন হয় V2

সুতরাং আয়তন বৃদ্ধি (V2-V1) এবং উষ্ণতা বৃদ্ধি (t2-t1)

দেখা গেছে আয়তন বৃদ্ধি প্রাথমিক আয়তনের সমানুপাতিক অর্থাৎ V2-V1α  V1

এবং আয়তন বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধির সমানুপাতি অর্থাৎ V2-V1α t2-t1

ভেদের সূত্র অনুযায়ী উপরের দুই সমীকরণ থেকে পাই, V2-V1= γV1(t2-t1)

Or,  γ  = (V2-V1)/ V1(t2-t1)

6. প্রমাণ কর: দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারন গুণাঙ্ক এর একক শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে।

উত্তর: দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক= দৈর্ঘ্য প্রসারণ/ প্রাথমিক দৈর্ঘ্য x উষ্ণতা বৃদ্ধি 

অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্কের একক= দৈর্ঘ্যের একক/ দৈর্ঘের একক x উষ্ণতার একক 

অতএব, দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্কের একক= 1/উষ্ণতার একক 

অনুরূপে দেখানো যায় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুনাঙ্কের একক ও শুধুমাত্র উষ্ণতার একক এর উপর নির্ভর করে 

7. কঠিনের প্রসারণ এর চেয়ে তরল বা গ্যাসের প্রসারণ এর পার্থক্য হয় কেন? 

উত্তর: কঠিন পদার্থকে সরাসরি গরম বা উত্তপ্ত করা যায় তাই উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের এক রকম প্রসারণই ঘটে। তরল পদার্থকে সরাসরি উত্তপ্ত করার কোন উপায় নেই। কোন একটি পাত্রে রেখে তরল পদার্থকে উত্তপ্ত করতে হয়।

এক্ষেত্রে তরলের আয়তন প্রসারণ এর সাথে সাথে পাত্রটির আয়তন প্রসারণ বিবেচ্য হয়ে পড়ে। আবার উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসীয় পদার্থের আয়তন খুব বেশি হারে বৃদ্ধি পায় তাই এক্ষেত্রে পাত্রের প্রসারন অগ্রাহ্য করলেও চলে।

8. তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ কাকে বলে? 

উত্তর: উষ্ণতা বৃদ্ধিতে পাত্রের প্রসারণ অগ্রাহ্য করে তরলের যে প্রসারণ হয় তাকে আপাত প্রসারণ বলে। 

আপাত প্রসারণের সঙ্গে পাত্রের প্রসারন যোগ করে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে প্রকৃত প্রসারণ বলে।

9. আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? 

উত্তর: আপাত প্রসারণ গুণাঙ্ক: প্রতি 1° উষ্ণতা বৃদ্ধির ফলে কোন তরলের প্রতি একক আয়তনে যে আপাত প্রসারণ হয় তাকে ঐ তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। 

প্রকৃত প্রসারণ গুণাঙ্ক: প্রতি 1° উষ্ণতা বৃদ্ধির ফলে কোন তরলের একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে।

10. প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারন গুণাঙ্ক এর মধ্যে সম্পর্ক কি?

উত্তর: প্রকৃত প্রসারণ গুণাঙ্ক = আপাত প্রসারণ গুণাঙ্ক + পাত্রের প্রসারণ গুণাঙ্ক 

11. গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? 

উত্তর: চাপ স্থির রেখে নির্দিষ্ট ভর কোন গ্যাসের উষ্ণতা 1°C বৃদ্ধি করা হলে গ্যাসটির প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি ঘটে তাকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সংক্ষেপে আয়তন গুণাঙ্ক বলে। 

আয়তন প্রসারণ গুণাঙ্ক =V2 -V1/V1(t2-t1)

12. পরিবহন পদ্ধতি কাকে বলে? 

উত্তর: যে পদ্ধতিতে কোন বস্তুর মধ্য দিয়ে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তার সঞ্চারিত হয় কিন্তু মাধ্যমের কণাগুলোর কোনরূপ স্থান পরিবর্তন হয় না তাপ সঞ্চালনের এই পদ্ধতিকে পরিবহন বলে।

13. কোন কঠিন এর মধ্য দিয়ে তাপ পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ও কিভাবে? 

উত্তর: A প্রস্থছেদ যুক্ত, d বেধ যুক্ত একটি আয়তাকার পাতের উষ্ণপৃষ্ঠ (t1°C) থেকে শীতল পৃষ্ঠে (t2°C) তাপ পরিবাহিত হচ্ছে। 

পরীক্ষার সাহায্যে দেখা যায় এই পরিবাহিত তাপ Q…..(1) পাত্রীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের (A) সমানুপাতিক 

(2) দুই পৃষ্ঠের উষ্ণতা পার্থক্যের (t1-t2) সমানুপাতি 

(3) সময়ের (t) সমানুপাতি 

(4) পাতটির বেধের (d) ব্যস্তানুপাতি 

অর্থাৎ Q ∝ A

Q ∝ t1 – t2

Q ∝ t

Q ∝ 1/d

.: Q ∝ A(t1-t2)t/d

Q=k.A(t1-t2)t/d

k = একটি ধ্রুবক একে তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক বলে 

14. তাপ পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক কাকে বলে? 

উত্তর: একক বেধ ও একক ক্ষেত্রফল যুক্ত কোনো কঠিনএর দুই পৃষ্ঠের মধ্যে একক উষ্ণতার পার্থক্য থাকলে একক সময়ে উষ্ণপৃষ্ঠ থেকে শীতলপৃষ্ঠে লম্বভাবে যে তাপ পরিবাহিত হয়, তাকে তাপ পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক বলে।

15. তাপ পরিবাহিতাঙ্কের CGS ও SI একক নির্ণয় কর। 

উত্তর: 

K= Qd/A(t1-t2)Xt

= Cal.cm/cm2.°C.S

= Cal.Cm-1.s-1.°C-1 [CGS]

K= Qd/A(t1-t2)Xt

= Joule. m/ m2.K.S

=Jm-1.K-1.S-1

=Wm-1k-1

16. তাপীয় রোধ কাকে বলে? এর রাশি মালা লেখ।

উত্তর: কোন কঠিন এর মধ্য দিয়ে যখন তাপ পরিবাহিত হয় তখন ওই পদার্থ তাপ পরিবহনের বিরুদ্ধে যে বাধার সৃষ্টি করে, তাকে তাপীয় রোধ বলে। 

এর রাশিমালা হলো d/KA [ যেখানে d= বেধ, k= পরিবাহিতাঙ্ক, A= প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল] 

17.  তাপীয় রোধাঙ্ক কাকে বলে? 

উত্তর: তাপ পরিবাহিতাঙ্কের অনোন্যককে তাপীয় রোধাঙ্ক বলে। 

18. তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে পার্থক্য কি? 

উত্তর 

1. উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে তাপ পরিবাহিত হয় 

উচ্চ বিভব থেকে নিম্নবিভাবের দিকে তড়িৎ প্রবাহিত হয় 

2. তাপ পরিবহন পরিবাহী দুই প্রান্তের উষ্ণতা পার্থক্যের সমানুপাতিক 

তড়িৎ পরিবহন দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতী

19. গ্যাসের প্রসারণে উষ্ণতা ও চাপের উল্লেখের প্রয়োজন হয় কেন? 

উত্তর: গ্যাসের প্রসারণের একটি বৈশিষ্ট্য হলো যে চা প্রশ্ন তার সামান্য পার্থক্যের জন্য গ্যাসের প্রসারণ অনেক বেশি তারতম্য দেখা যায়। সেই কারণে গ্যাসের আয়তন প্রসারণের আলোচনায় চাপ ও উষ্ণতা উভয়ের কথায় বিবেচনা করতে হয়।

প্রকৃতপক্ষে একটি গ্যাসের আচরণ তার উষ্ণতা চাপ ও আয়তন এই তিনটি চলরা রাশির উপরেই নির্ভরশীল। চাপকে স্থির রেখে উষ্ণতার পরিবর্তনে গ্যাসের আয়তনের যে পরিবর্তন ঘটে তার দরুন গ্যাসের যে প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। 

20. সব গ্যাসের ক্ষেত্রে প্রসারণ গুনাঙ্কের মান সমান কেন? 

উত্তর: বিজ্ঞানী চার্লসের সূত্র অনুযায়ী, নির্দিষ্ট চাপে এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হাসের জন্য যেকোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0°C উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে যথাক্রমে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়।

1/273 ভগ্নাংশটিকে স্থির চাপে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক বলে। আয়তন বৃদ্ধি বা হ্রাসে সমস্ত গ্যাস একই রকম আচরণ করে। অর্থাৎ সব গ্যাসেরই প্রসারণ গুনাঙ্কের মান সমান।

21. রেল লাইনের জোড়ের মুখে ফাঁক রাখা হয় কেন? 

উত্তর: দুটি রেল লাইনের জোড়ের মুখে সামান্য ফাঁক রাখা হয়। গ্রীষ্মকালে বা লাইনের সঙ্গে চাকার ঘর্ষণে তাপ উৎপন্ন হয়।। ওই তাপে রেললাইন প্রসারিত হয়ে বেঁকে যেতে পারে, ফলে দুর্ঘটনা ঘটতে পারে, ফাঁকা রাখলে এরূপ দুর্ঘটনা হয় না। 

22. তরলের প্রসারণ গুণাঙ্ক দুটির মান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? 

উত্তর: তরলের প্রসারণ গুণাঙ্ক নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভরশীল 

1. তরলের প্রাথমিক আয়তন 

2. উষ্ণতা বৃদ্ধি 

3. তরলের প্রকৃতি 

4. পাত্রের উপাদান 

23. বাড়ির ছাদ ঢালাইয়ে লোহার রড ব্যবহার করা হয় কেন? 

উত্তর: ঢালাইয়ের সময় লোহাকে কংক্রিট এর মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। গরমকালে তাপমাত্রা বেশি তাই কংক্রিট এবং রড দুটির তাপীয় প্রসারণ হয়। আবার শীতকালে তাপমাত্রা কম হলে দুটোই সংকুচিত হয়।

দেখা গেছে লোহা এবং কংক্রিট উভয়ের প্রসারণ গুণাঙ্ক প্রায় সমান। তাই ঢালাইয়ের সময় শুধুমাত্র লোহার রডই নেওয়া হয়। অন্য ধাতুর রড নিলে ওই ধাতু ও কংক্রিটের প্রসারন ও সংকোচন আলাদা হয়। ফলে ঢালাই ফেটে যেতে পারে। 

24. কঠিনের তাপীয় প্রসারণ এর ক্ষেত্রে আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক থাকে না কেন? 

উত্তর: কঠিনের তাপীয় প্রসারণ এর ক্ষেত্রে আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক থাকে না।কিন্তু তরলের ক্ষেত্রে এই দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কারণ তরল পদার্থকে সরাসরি উত্তপ্ত করা যায় না কোন পাত্রে রেখে উত্তপ্ত করতে হয়।

কঠিন পদার্থকে সরাসরি উত্তপ্ত করা যায় কোন পাত্রে রাখার প্রয়োজন হয় না। যেহেতু তরল পদার্থকে পাত্র রেখে উত্তপ্ত করা হয় তাই এর দু ধরনের আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখা যায়। একটি পাত্রের প্রসারণ কে ধরে বা প্রকৃত প্রসারণ অপরটি শুধুমাত্র তরলের প্রসারণকে ধরে আপাত প্রসারন।

যেহেতু কঠিন পদার্থকে কোন পাত্রে না রেখে সরাসরি উত্তপ্ত করা যায় তাই এর শুধুমাত্র এক ধরনের প্রসারনই আছে।

Madhyamik Suggestion 2025 | মাধ্যমিক সাজেশন ২০২৫ | তাপপ্রশ্ন উত্তর

এই পোস্ট টি তে আলোচনা করা হয়েছে Madhyamik Physical Science Suggestion তাপ – প্রশ্ন উত্তর | WB Madhyamik Physical Science Suggestion | Madhyamik Physical Science Suggestion | West Bengal Madhyamik Physical Science Suggestion| WB Madhyamik Physical Science Suggestion | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন – | Heat | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন – তাপ | পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন – আয়নীয় ও সমযোজী বন্ধন | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন – তাপ – প্রশ্ন উত্তর  সাজেশন । তাপ – প্রশ্ন উত্তর এখানে দেওয়া হয়েছে

আরোও দেখো :-

Madhyamik Physical Science Suggestion 2025 – আয়নীয় ও সমযোজী বন্ধন (অধ্যায়-৮.২) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

আরোও দেখো :-

দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | পর্যায় সারণী – প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th Physical Science Suggestion

আরোও দেখো :-

Madhyamik Physical Science Question Paper 2024 With Answers | সম্পূর্ণ উত্তরসহ মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪

আরোও দেখো:-

Madhyamik Physical Science Suggestion- পরিবেশের জন্য ভাবনা (অধ্যায়-১) প্রশ্ন-উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

আরোও দেখো:-

মাধ্যমিক জীবন বিজ্ঞান – অভিব্যক্তি অভিযোজন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer

WBBSE Class 10th Physical Science | মাধ্যমিক ভৌত বিজ্ঞান – তাপ – প্রশ্ন উত্তর 

WBBSE Class 10th Physical Science (মাধ্যমিক ভৌত বিজ্ঞান) – তাপ – প্রশ্ন উত্তর

অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik Physical Science Suggestion – তাপ – প্রশ্ন উত্তর | (অধ্যায়-৪) প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই  ওয়েবসাইটের পাশে থাকো । যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Leave a Comment