যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা ভালো রেজাল্ট এর জন্য 2016 Physics Question Paper এর সন্ধান করে থাকো। কারণ ভালো রেজাল্ট এর জন্য আগের HS Question গুলো দেখার দরকার হয়। যারা ভালোভাবে এগুলো প্র্যাক্টিস করবে তারা আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পদর্থবিদ্যায় ভালো রেজাল্ট করবে এআই আশা রাখি। তার সাথে কিছু প্রশ্নের উত্তর করা আছে সেগুলো দেখতে পারো। 2016 Physics Question Paper এর প্রশ্ন গুলো দেখতে পারো

Higher Secondary Physics Question Answer 2016 2016 Physics Question Paper
HIGHER SECONDARY EXAMINATION-2016
PART-A Marks: 52
SECTION-II
Group-B
সংক্ষেপে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 2×5=10 2016 Physics Question Paper
1. G বোধের গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানের সান্ট যোগ করলে সান্টের মধ্যে দিয়ে মূল প্রবাহের 1/n অংশ প্রবাহিত হবে?
উত্তর: S=(n-1)G
অথবা, সমান সংখ্যক একইপ্রকার তড়িৎকোশকে শ্রেণি সমবায়ে এবং আর-একবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হল। কী শর্তে দু-বারই সমান প্রবাহমাত্রা পাওয়া যাবে?
উত্তর: কোষের অভ্যন্তরীণ রোধ ও বহিঃ বর্তনী র রোধ সমান হবে
2. 50 পাকের একটি ঘনসন্নিবদ্ধ তারের কুণ্ডলীতে তড়িৎপ্রবাহমাত্রা 10A এবং কুণ্ডলীর ব্যাসার্ধ 25 x10 – 2 মিটার হলে, সেটির কেন্দ্রে চৌম্বকক্ষেত্রের মান নির্ণয় করো।
উত্তর: 2x 10-3 টেসলা
3. তড়িৎচুম্বকীয় তরঙ্গোর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1+1
4. হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে e আধানের ইলেকট্রন r ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষে v গতিতে ঘুরে চলেছে ,ইলেকট্রনের উদ্ভূত চৌম্বক ভ্রামকের মান নির্ণয় করো।
উত্তর: evr/2 টেসলা
অথবা, একটি উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর শক্তি -1.51 eV। বোরের তত্ত্ব অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো।
উত্তর: 3.16×10 -34 kg m2s-1
5. বেশি দূরবর্তী স্থানে TV সম্প্রচারে উপগ্রহ ব্যবহার করা হয় কেন?
অথবা, ডিমডুলেশন বলতে কী বোঝায়? মডুলেশন সূচকের গুরুত্ব কী?
Group-C
নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 3×9=27 2016 Physics Question Paper
6.সমবিভব তল কী? দেখাও যে, তড়িৎক্ষেত্র সর্বদা সমবিভব তলের লম্বাভিমুখী হয়। 1+2
7. একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যে একটি কাচের ফলক ঢোকানো হল। এর ফলে ধারকটির ধারকত্ব বাড়বে, কমবে, না একই থাকবে?
5 µF ও 10 µF ধারকত্বসম্পন্ন দুটি ধারককে যথাক্রমে 16 volts ও 10 volts বিভবে আহিত করা হল। ধারক দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে এদের সাধারণ বিভব কত হবে নির্ণয় করো। 1+2
উত্তর: 12 V
অথবা, একই আকারের 64টি জলের ফোঁটা মিলিত হয়ে একটি বড়ো ফোঁটা তৈরি করে। যদি প্রত্যেকটি ফোঁটার আধানের মান এবং প্রকৃতি একই হয় তাহলে বড়ো ফোঁটার বিভব, ধারকত্ব এবং সঞ্চিত শক্তি নির্ণয় করো। 1+1+1
উত্তর: C2=4r, V2=16r, E2=1024E1
8.একটি চিত্র-সহযোগে বায়ো-সাভার্টের সূত্রটি ভেক্টররূপে লেখো। সাইক্লোট্রন কি নিউট্রন কণাকে ত্বরান্বিত করতে পারে? 2+1
অথবা, একটি চৌম্বক পদার্থের চৌম্বক ভেদ্যতা ও চৌম্বক প্রবণতার সংজ্ঞা দাও। চৌম্বক ভেদ্যতা ও চৌম্বক প্রবণতার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। (1+1)+1
9. সংকট কোণ কাকে বলে? একটি দীপ্ত বস্তুকে µ প্রতিসরাঙ্কের মাধ্যমে h গভীরতায় রাখা হয়েছে। দেখাও যে, শকুর যে-বৃত্তাকার ভূমি দিয়ে আলো নির্গত হবে সেটির ব্যাসার্ধ হবে r = h/√( µ2 -1) 1+2
অথবা, একটি বস্তু এবং একটি পর্দার মধ্যে একটি উত্তল লেন্স রাখা হয়েছে। লেন্সের দুটি অবস্থানে পর্দার ওপর বস্তুর দুটি সদবিম্ব গঠিত হল। যদি সদবিম্ব দুটির দৈর্ঘ্য L1 এবং L2 হয় এবং বস্তুর দৈর্ঘ্য L হয়, তবে প্রমাণ করো যে, L = √L1L2 1+2
10. আলোকের ব্যতিচার বলতে কী বোঝো? স্থায়ী ব্যতিচারের শর্তগুলি লেখো।
অথবা, আলোকতন্ত কী? এর ব্যবহার উল্লেখ করো। পরম প্রতিসরাঙ্ক বলতে কী বোঝায়? 1+1+1
11. আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণটি লেখো ও ব্যবহৃত চিহ্নগুলির উল্লেখ করো। কোনো নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে আলোকতড়িৎ ক্রিয়ার সূচনা-তরঙ্গদৈর্ঘ্য 400 nm। 200 nm তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি আলো পড়লে ওই ধাতুপৃষ্ঠ থেকে যে-ইলেকট্রন নিঃসৃত হয়, তার সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। দেওয়া আছে, h = 6.63 x10 – 34 Js 1+1+1
উত্তর: Emax=4.9×10-19 J
12. হাইড্রোজেন পরমাণু সংক্রান্ত বোরের স্বীকার্যগুলি বিবৃত করো।
অথবা, নিউক্লিয়াসের বন্ধনশক্তি ও ভরত্রুটির সংজ্ঞা দাও। নিউক্লিয় বন্ধনশক্তি ও ভরত্রুটির মধ্যে সম্পর্ক কী? 1+1+1
13. p-n সংযোগ ডায়োড কী? p-n সংযোগ ডায়োড ব্যবহারকারী একটি পূর্ণ তরঙ্গ একমুখীকারকের বর্তনীচিত্র আঁকো। এর ইনপুট ও আউটপুট ভোল্টেজের তরঙ্গ চিত্র এঁকে দেখাও। 1+1+1
14. AND গেট কী? AND গেটের প্রতীক আঁকো এবং এর সত্যসারণি প্রস্তুত করো।1+1+1
অথবা, ফোটোডায়োড কী? ফটোডায়োডের I-V বৈশিষ্ট লেখচিত্র অঙ্কন করো। এর একটি ব্যবহার উল্লেখ করো। 1+1+1
Group-D
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 5X3=15 2016 Physics Question Paper
15. (a) মুক্ত ইলেকট্রনের অণুপ্রবাহ বা তাড়না বেগের ধারণা থেকে ওহমের সূত্রটি প্রতিষ্ঠা করো।
(b) মুক্ত ইলেকট্রনের সচলতার সংজ্ঞা দাও।
(c) 10 সেমি দৈর্ঘাযুক্ত একটি পরিবাহীর দু-প্রান্তে 5 ভোল্ট বিভবপ্রভেদ প্রয়োগ করা হল। যদি ইলেকট্রনের তাড়না বেগ প্রতি সেকেন্ডে 2.5 x 10– 2 সেমি হয়, তবে ইলেকট্রনের সচলতা (মোবিলিটি) কত হবে? 2 + 1 + 2
উত্তর: 5×10-6 m2V-1s-1
16. (a) তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি বিবৃত করো।
(b) একটি কুন্ডলীর ভিতর দিয়ে চুম্বকীয় ফ্লাক্স নিম্নোক্ত সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হচ্ছে- φ= (4t2 + 2t – 5) Wb, যেখানে t সেকেন্ডে মাপা হয়। কুণ্ডলীর রোধ যদি 5 ওহম হয়, তবে t=2 সেকেন্ড সময়ে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের পরিমাণ কত হবে তা নির্ণয় করো। 3+2
উত্তর: 3.6 A
অথবা, (২) প্রত্যাবর্তী তড়িৎপ্রবাহের গড় বর্গের বর্গমূল (rms) মানের সংজ্ঞা দাও।
(b) L স্বাবেশাকবিশিষ্ট একটি আদর্শ আবেশকের দু-প্রান্তের মধ্যে একটি ac উৎস e = E0sinwt ,প্রয়োগ করা হল। গাণিতিক- ভাবে প্রমাণ করো যে, ভোল্টেজের চেয়ে তড়িৎপ্রবাহ pi/2 দশা কোণে পিছিয়ে থাকবে।
(c) L-এর মান 100 mH এবং প্রযুক্ত পরিবর্তী ভোল্টেজের কম্পাঙ্ক 50 Hz হলে, উল্লিখিত ক্ষেত্রে আবেশীয় প্রতিঘাত নির্ণয় করো। 1+3+1
উত্তর: 157.14 ওহম,
17. (a) আলোক তরঙ্গের বিস্তার সম্পর্কিত হাইগেনন্সের নীতিটি বিবৃত করো।
(b) নভোবীক্ষণে কীভাবে প্রতিবিম্ব গঠিত হয় তা একটি রশ্মিচিত্রের সাহায্যে দেখাও।
( c) স্বাভাবিক সংযোজনের ক্ষেত্রে কোনো দূরবীক্ষণের বিবর্ধক ক্ষমতা 20 এবং সেটির অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য 5×10-2 দূরবীক্ষণটিকে সমযোজিত করে একটি দূরবর্তী বস্তুর অন্তিম প্রতিবিম্ব অভিনেত্র থেকে 25 x 10– 2 m দূরে গঠন করা হল। যন্ত্রটির বিবর্ধক ক্ষমতা কত হবে? 1 + 2 + 2
উত্তর: 24
অথবা, (a) গোলীয় দর্পণের অনুবন্ধী ফোকাস যুগল কী? কোন শর্তে একটি অবতল দর্পণ অসদ বস্তুর সদ্বিম্ব গঠন করতে পারে? (b) একটি অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো যে, 1/u + 1/v = 1/f এখানে, u,v এবং f প্রচলিত অর্থে ব্যবহৃত। 1+1+3
PART-B Marks: 18
SECTION-I MCQ2016 Physics Question Paper
1. সঠিক উত্তরটি নির্বাচন করো: 2016 Physics Question Paper
(i) p দ্বিমেরু ভ্রামকবিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে E প্রাবল্যের একটি সুষম তড়িৎক্ষেত্র বরাবর স্থাপন করলে তড়িৎ ওপর ক্রিয়াশীল টর্ক-
(a) 𝜏 = pxE
(b) 𝜏= p.E
(c) 𝜏 = p+E
(d) 𝜏 = 0
উত্তর: (a) 𝜏 = pxE
(ii) C1 ধারকত্বের একটি ধারককে V বিভবে আহিত করে C2 ধারকত্বের একটি অনাহিত ধারকের সমান্তরালে যুক্ত করা হল। প্রতিটি ধারকের দু-প্রান্তের অন্তিম বিভবপ্রভেদ হবে-
(8) C2V/(C1 + C2)
(b) C1V/(C1 + C2)
(c) (1 + C2/C1) V
(d) (1 – C2/C1)V
উত্তর: (b) C1V/(C1 + C2)
(iii) কোনো তড়িৎ বর্তনীতে e তড়িৎচালক বলবিশিষ্ট দুটি তড়িৎকোশকে শ্রেণি সমবায়ে বহিস্থ R রোধের সঙ্গে যুক্ত করা হল। কোশদ্বয়ের অভ্যন্তরীণ রোধ যথাক্রমে r1 এবং r2 | প্রবাহ চলাকালীন যদি প্রথম কোশের বিভবপার্থক্য শূন্য হয়, তবে R এবং r1ও r2এর মধ্যে সম্পর্ক হবে-
(a) R = r1 + r2
(b) R = r1 – r2
(c) R = 1/2 (r1 + r2)
(d) R = 1/2 (r1 – r2)
উত্তর: (b) R = r1 – r2
(iv) একটি r ব্যাসার্ধের বৃত্তাকার পরিবাহী লুপ স্থির মানের তড়িৎপ্রবাহ I বহন করছে। একে একটি সুসময় চুম্ব ক্ষেত্র B-তে এমনভাবে স্থাপন করা হল, যাতে B লুপটির তলের ওপর লম্ব হয়। লুপটির ওপর ক্রিয়ারত চৌম্বক বলের মান-
(a) Blr
(b) 2πrIB
(c) 0
(d) πrIB
উত্তর: (c) 0
(v) তিরশ্চৌম্বক পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা-
(a) শূন্য
(b) 1-এর সামান্য বেশি
(c) 1-এর সামান্য কম।
(d) শূন্যের সামান্য কম
উত্তর: (c) 1-এর সামান্য কম।
(vi) চৌম্বক ফ্লাক্সের মাত্রা হল-
(a) [M L2T– 2A – 1]
(b) [MLT– 1A– 2]
(c) [ML– 1T A– 1]
(d) [MT– 1A]
উত্তর: (a) [M L2T– 2A – 1]
(vii) LCR শ্রেণি সমবায় বর্তনী বিশুদ্ধ রোধক বর্তনীর ন্যায় আচরণ করে, যখন-
(a) wL> 1/wC
(b) wL<1/wC
(c ) wL=1/wC
(d) কোনোটিই নয়
উত্তর: (c ) wL=1/wC
(viii) বায়ুশূন্য স্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ হয়-
(a) sqrt(μ0ϵ0)
(b) 1/sqrt(μ0ϵ0)
(c) μ0ϵ0
(d) 1/μ0ϵ0
উত্তর: (b) 1/sqrt(μ0ϵ0)
(ix) নভোবীক্ষণের অভিলক্ষ্যের ফোকাসদৈর্ঘ্য করা হয়-
(a) অভিনেত্রের অর্ধেক
(b) অভিনেত্রের সমান
(c) অভিনেত্রের চেয়ে কম
(d) অভিনেত্রের চেয়ে বেশি
উত্তর: (d) অভিনেত্রের চেয়ে বেশি
(x) নীচের কোন ঘটনাটি শব্দ এবং আলোক উভয় তরঙ্গের ক্ষেত্রে ঘটে না?
(a) ব্যতিচার
(b) অপবর্তন
(c) সুসংগতি
(d) সমবর্তন
উত্তর: (d) সমবর্তন
( xi) কোনো ধাতুপৃষ্ঠে একবর্ণী আলো আপতিত হওয়ায় নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ
হলে, নিবৃত্তি বিভব হবে-
(a) 2mv2/e
(b) mv2/e
(c) mv2/2e
(d) mv2/√2e
উত্তর: (c) mv2/2e
( xii) হাইড্রোজেন বর্ণালিতে লিম্যান ও বামার শ্রেণিতে ন্যূনতম তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত হবে-
(a) 10
(b) 5
(c) 0.25
(d) 1.25
উত্তর: (c) 0.25
(xiii ) p-n সংযোগ ডায়োডে বিপরীত বায়াসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি
করলে কী ঘটবে?
(a) নিঃশেষিত অঞ্চলের বেধ বাড়বে
( b) সংখ্যাগুরু বাহক দ্বারা প্রবাহমাত্রা বাড়বে
(c) নিঃশেষিত অঞ্চলের বেধ কমবে
(d) সংখ্যাগুরু বাহক দ্বারা প্রবাহমাত্রা কমবে
উত্তর: (d) সংখ্যাগুরু বাহক দ্বারা প্রবাহমাত্রা কমবে
(xiv) নিম্নলিখিত কোনটির সাহায্যে উপগ্রহ যোগাযোগ করা হয়?
(a) ভূমি তরঙ্গ
(b) আকাশ তরঙ্গ
(c) স্পেস তরলা
(d) কোনোটিই নয়
উত্তর: (d) কোনোটিই নয়
SECTION-II
Group-A
2. নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×4=4 Physics Question Paper and suggestion
(i) একটি সুষম চৌম্বকক্ষেত্রে স্থিতিশীল একটি তড়িদাধান কত মানের বল অনুভব করবে?
উত্তর: শূন্য
অথবা, কোনো স্থান দিয়ে যাওয়ার সময় একটি ইলেকট্রনের গতিপথের কোনো বিচ্যুতি না ঘটলে, আমরা কি নিশ্চিত হয়ে বলতে পারি যে সেখানে কোনো চৌম্বকীয় ক্ষেত্র নেই?
(ii) চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলতে কী বোঝো? অথবা, Q-গুণক কী?
উত্তর: একক ক্ষেত্রফল দিয়ে লম্বভাবে যে চৌম্বক ফ্লাক্স ক্রিয়াশীল সেখানে চুম্বক ফ্লাক্স ও ক্ষেত্রফলের অনুপাতকে ঘনত্ব বলে।
Q গুণক= 1/R √L/C
(iii) লেন্স প্রস্তুতকারকের সূত্রটি লেখো।
উত্তর: 1/f=(u-1)(1/R1 -1/R2)
(iv) 10011 দ্বিক সংখ্যাটি দশমিক পদ্ধতিতে কত?
উত্তর: 19
অথবা, দুই ইনপুটবিশিষ্ট একটি NOR গেটের প্রতীক আঁকো
আরোও দেখো :-
Madhyamik Physical Science Suggestion 2025 – আয়নীয় ও সমযোজী বন্ধন (অধ্যায়-৮.২) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Class 10 Physical Science Test Question Answer 2024
আরোও দেখো :-
আরোও দেখো :-
আরোও দেখো:-
আরোও দেখো:-
- অন্নপূর্ণা যোজনায় ভেরিফিকেশন শুরু হয়ে গেল — কারা বাদ পড়বেন, পোর্টাল কোথায়, কীভাবে চেক করবেন? সম্পূর্ণ আপডেট
অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন শুরু, পোর্টালও চালু — এখনই জেনে নিন আপনার কী করণীয় গতকাল যে বিজ্ঞপ্তিতে অন্নপূর্ণা যোজনার ঘোষণা হয়েছিল, তার পরের ধাপ শুরু হয়ে গেছে প্রায় সঙ্গে সঙ্গেই। পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারির পক্ষ থেকে রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক (DM) এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনারকে একটি বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে — “Request for Verification of Annapurna … - লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে এলো অন্নপূর্ণা যোজনা — এবার প্রতি মাসে ₹৩০০০! কারা পাবেন, কীভাবে আবেদন করবেন?
Annapurna Yojana West Bengal 2026 — মাসে ₹৩০০০ সরাসরি ব্যাংকে, ১ জুন থেকেই শুরু অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে সরকারি নথিতে সেটা নিশ্চিত হয়ে গেল। এসে গেল Annapurna Yojana West Bengal 2026 পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগ ১৯ মে ২০২৬ তারিখে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি নম্বর 2411-WCD/O/AB-4/2026-এ জানানো হয়েছে, … - ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সব মহিলা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন — ডিজিটাল স্মার্ট কার্ড কীভাবে পাবেন, কোথায় আবেদন করবেন?
West Bengal Free Bus Travel Women 2026, টিকিট লাগবে না — পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্ত লক্ষ লক্ষ পরিবারের জীবন বদলে দিতে পারে প্রতিদিন সকালে বাসের জন্য দাঁড়িয়ে থাকা, ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে উঠা, তারপর পকেট থেকে টাকা বের করে টিকিট কাটা — রাজ্যের কোটি কোটি মহিলার কাছে এই ছবিটা এবার বদলে যেতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকার … - ভারতীয় সংবিধান ও সাধারণ জ্ঞানের জাতীয় প্রতিযোগিতা — বিশ্বরূপ অলিম্পিয়াড ২০২৬-এ পশ্চিমবঙ্গের স্কুলগুলোও অংশ নিতে পারবে, জানুন সম্পূর্ণ তথ্য
সংবিধান জানো, দেশ জানো — Vishwaroop Quiz Olympiad 2026 West Bengal সুযোগ পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষার্থীদের আমাদের দেশের সংবিধান সম্পর্কে আমরা কতটুকু জানি — সত্যি বলতে, এই প্রশ্নটা অনেকের কাছেই অস্বস্তিকর। পাঠ্যবইয়ে কিছুটা পড়া হয়, পরীক্ষার আগে মুখস্থ করা হয়, তারপর ভুলে যাওয়া হয়। কিন্তু সংবিধান তো শুধু পরীক্ষার বিষয় নয় — এটা আমাদের প্রতিদিনের জীবনের … - উচ্চমাধ্যমিক ২০২৬ রেজাল্টের পর এবার স্কুলভিত্তিক পারফরম্যান্স রিপোর্ট — বক্স প্লট কী এবং স্কুলগুলো কীভাবে রিপোর্ট জমা দেবে? সম্পূর্ণ গাইড
WBCHSE School Performance Report 2026 শুধু পাস-ফেলের গল্প নয় — এবার স্কুলগুলোকেও হিসাব দিতে হবে রেজাল্ট বেরিয়ে গেছে, আনন্দ-বেদনার ঢেউও কিছুটা থিতু হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এবার শুধু পাস-ফেলের সংখ্যায় থেমে থাকেনি। ২০ মে ২০২৬-এ জারি করা বিজ্ঞপ্তি নম্বর L/PR/219/2026-এ সংসদ স্পষ্ট জানিয়ে দিয়েছে — এবার থেকে প্রতিটি স্কুলের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক … - পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের মিডিয়া নিষেধাজ্ঞা —চিফ সেক্রেটারির নতুন সার্কুলারে কী বলা হয়েছে? সম্পূর্ণ বিশ্লেষণ
সরকারি কর্মীরা এখন মিডিয়ায় কথা বলতে পারবেন না — West Bengal Government Employees Media Ban, পশ্চিমবঙ্গ সরকারের নতুন নির্দেশিকা নিয়ে যা জানা দরকার কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ সরকার একটা নির্দেশিকা জারি করেছে যেটা নিয়ে রাজ্যের সরকারি মহলে বেশ আলোচনা শুরু হয়েছে। ১৯ মে ২০২৬ তারিখে চিফ সেক্রেটারির দফতর থেকে জারি করা সার্কুলার নম্বর 139-CS/2026 — এই …