জন্ম: ৪ঠা সেপ্টেম্বর, ১৮২৫
মৃত্যু: ৩০শে জুন, ১৯১৭

দাদাভাই নওরোজি র জন্ম বোম্বাইয়ে ১৮২৫ সালে। তার পরিবার ছিল ধনী সম্ভ্রান্ত পার্শি পরিবার। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রাণপুরুষ।
তার কর্মজীবন শুরু হয় ১৮৫০ সালে বোম্বাইয়ের এলিফিন স্টোন কলেজে গণিত ও পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে। পরবর্তীকালে অধ্যাপনা ছেড়ে দিয়ে পারিবারিক ব্যবসায় যোগদান করেন এবং ১৮৫৫ সালে বিদেশ যান। মনের মধ্যে স্বাধীনতার স্বপ্ন নিয়ে তিনি বিদেশে থাকাকালীন দুটি জাতীয়তাবাদী সংগঠন গড়ে তোলেন যার একটি হল ইন্ডিয়ান সোসাইটি অপরটি হল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন।
The first Indian MP: Dadabhai Naoroji in Bengali | A Timeline of Dadabhai Naoroji’s Life in Bengali
ইংরেজরা যে ভারতীয় সম্পদ বিদেশে নিয়ে চলে যাচ্ছে এই দিকটিই তিনি গুরুত্ব দিয়ে সবার সামনে তুলে ধরেন। এটা কি বলা হয় ইকোনমিক ড্রেন থিওরি। দেশের শিক্ষিত সমাজ ভাবতে ও বুঝতে শেখে ইংরেজ শাসনের ফলে কিভাবে দেশের আর্থিক ক্ষতি হচ্ছে। তাই তাকে ভারতের অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ বলা হয়ে থাকে। কিন্তু মনে প্রাণে ভারতীয় হওয়া সত্ত্বেও বিলেতের পার্লামেন্টের সদস্য হবার ইচ্ছা তার ছিল। ১৮৯২ সালে সেন্ট্রাল ফিন্সবেরি থেকে লিবারেল দলের হয়ে নির্বাচিত হয়ে কমন্স সভার সদস্য হয়েছিলেন।
তিনি ১৮৮৬, ১৮৯৩ এবং ১৯০৬ সালে জাতীয় কংগ্রেসের বাৎসরিক অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন। তিনি বোম্বাইয়ের আইন পরিষদের সদস্য ছিলেন। তার বিখ্যাত বইয়ের নাম “Proverty and Un-British Rule in India”.
ভারতে জাতীয়তাবাদের ইতিহাস চর্চার অন্যতম আকর গ্রন্থ এটি। ভারত ব্রিটিশ শাসনকে অমানবিক ও নৃশংস বলে চিহ্নিত করেছেন তিনি। ভারতের স্বাধীনতা আন্দোলনে ‘স্বরাজ’ শব্দটি তিনিই প্রথম পরিচিতি ঘটান। স্বদেশী আন্দোলনের সাথে প্রায় ৬০ বছর সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাই তিনি ভারতীয়দের কাছে ‘The Grand Old man‘ নামে সুপরিচিত ছিলেন।
কৃতজ্ঞতা: অধ্যাপক রাখালচন্দ্র নাথ
🅵🅰🆀
Q.1: দাদাভাই নওরোজির জন্ম কোথায় এবং কবে?
Ans: দাদাভাই নওরোজির জন্ম ১৮২৫ সালে বোম্বাইয়ে (বর্তমানে মুম্বাই) এক ধনী সম্ভ্রান্ত পার্শি পরিবারে।
Q.2: তিনি কোন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন?
Ans: দাদাভাই নওরোজি ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রাণপুরুষ ছিলেন এবং তিনবার এই কংগ্রেসের বাৎসরিক অধিবেশনের সভাপতিত্ব করেছেন (১৮৮৬, ১৮৯৩, ১৯০৬ সালে)।
Q.3: তার কর্মজীবনের শুরু কোথায়?
Ans: তার কর্মজীবন শুরু হয়েছিল বোম্বাইয়ের এলিফিন স্টোন কলেজে ১৮৫০ সালে গণিত ও পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে।
Q.4: তিনি কোন কোন জাতীয়তাবাদী সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন?
Ans:বিদেশে থাকাকালীন দাদাভাই নওরোজি দুটি জাতীয়তাবাদী সংগঠন প্রতিষ্ঠা করেন – ইন্ডিয়ান সোসাইটি এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন।
Q.5:ইকোনমিক ড্রেন থিওরি কী?
Ans:ইকোনমিক ড্রেন থিওরি অনুযায়ী, ইংরেজরা ভারতীয় সম্পদ বিদেশে নিয়ে যাচ্ছিল, যা ভারতের আর্থিক ক্ষতির কারণ ছিল। দাদাভাই নওরোজি এই তত্ত্বটি গুরুত্ব সহকারে সবার সামনে তুলে ধরেন।
Q.6: দাদাভাই নওরোজি কীভাবে ভারতের অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ হিসেবে পরিচিত হলেন?
Ans:তিনি দেখান কীভাবে ইংরেজ শাসন ভারতের অর্থনৈতিক ক্ষতি করছে এবং দেশের শিক্ষিত সমাজকে এই বিষয়ে ভাবতে ও বুঝতে সহায়তা করেন। এ কারণেই তাকে অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ বলা হয়।
Q.7: তিনি কি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন?
Ans:হ্যাঁ, দাদাভাই নওরোজি ১৮৯২ সালে সেন্ট্রাল ফিন্সবেরি থেকে লিবারেল দলের হয়ে ব্রিটিশ কমন্স সভার সদস্য নির্বাচিত হয়েছিলেন।
Q.8: স্বাধীনতা আন্দোলনে ‘স্বরাজ’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
Ans:দাদাভাই নওরোজি স্বাধীনতা আন্দোলনে ‘স্বরাজ’ শব্দটি প্রথম পরিচিত করেন।
Q.9: ভারতীয়দের মধ্যে তিনি কী নামে পরিচিত ছিলেন?
Ans:ভারতীয়দের মধ্যে দাদাভাই নওরোজি “The Grand Old Man” নামে সুপরিচিত ছিলেন।
Q.10: তার লেখা বিখ্যাত বইয়ের নাম কী?
Ans:তার বিখ্যাত বইয়ের নাম “Poverty and Un-British Rule in India,” যা ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ।
- হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন রসায়ন – HS 3rd Semester Chemistry সম্পূর্ণ MCQ প্রশ্নোত্তর
উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন রসায়ন অধ্যায়ের সবকটি MCQ প্রশ্ন উত্তরসহ। SN1, SN2, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন সংক্রান্ত সব প্রশ্ন এখানে। হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন রসায়ন: HS 3rd Semester Chemistry সম্পূর্ণ MCQ প্রশ্নোত্তর তৃতীয় সেমিস্টার রসায়নের জৈব অংশের প্রথম বড় অধ্যায় হ্যালোঅ্যালকেন-হ্যালোঅ্যারিন — এখানে SN1/SN2 বিক্রিয়া প্রক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, গ্রিনিয়ার্ড বিকারক এবং বিভিন্ন নামজাদা বিক্রিয়া (ফিনকেলস্টাইন, সোয়ার্টস, … - p ব্লক মৌল রসায়ন (P Block Elements) – HS 3rd Semester Chemistry সম্পূর্ণ MCQ প্রশ্নোত্তর
উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার p ব্লক মৌল রসায়ন অধ্যায়ের সবকটি MCQ প্রশ্ন উত্তরসহ। নাইট্রোজেন পরিবার, হ্যালোজেন, নোবেল গ্যাস যৌগ সংক্রান্ত সব প্রশ্ন এখানে। p ব্লক মৌল রসায়ন: HS 3rd Semester Chemistry সম্পূর্ণ MCQ প্রশ্নোত্তর তৃতীয় সেমিস্টার রসায়নের p-ব্লক মৌল অধ্যায়টি নাইট্রোজেন পরিবার, অক্সিজেন পরিবার, হ্যালোজেন পরিবার এবং নোবেল গ্যাস যৌগ নিয়ে তৈরি — এই … - তরল অবস্থা রসায়ন (Liquid State) – HS 3rd Semester Chemistry সম্পূর্ণ MCQ প্রশ্নোত্তর
উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার তরল অবস্থা রসায়ন অধ্যায়ের সবকটি MCQ প্রশ্ন উত্তরসহ। হেনরির সূত্র, রাউল্টের সূত্র, সংখ্যাগত ধর্ম সংক্রান্ত সব প্রশ্ন এখানে। তরল অবস্থা রসায়ন: HS 3rd Semester Chemistry সম্পূর্ণ MCQ প্রশ্নোত্তর উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার রসায়নের তরল অবস্থা (Liquid State) অধ্যায়টি সংখ্যাগত ধর্ম (Colligative Properties) দিয়ে ভরপুর — হেনরির সূত্র, রাউল্টের সূত্র, … - HS তৃতীয় সেমিস্টার গণিত মডেল প্রশ্নপত্র SET-I সমাধান — সব অধ্যায় মিলিয়ে ৪০ নম্বরের মক টেস্ট
WBCHSE দ্বাদশ শ্রেণি HS তৃতীয় সেমিস্টার গণিত মডেল প্রশ্নপত্র (SET-I) — সম্বন্ধ-অপেক্ষক থেকে সম্ভাবনাতত্ত্ব পর্যন্ত সব টপিক মিলিয়ে ৪০টি MCQ প্রশ্নের সম্পূর্ণ সমাধান। HS তৃতীয় সেমিস্টার গণিত মডেল প্রশ্নপত্র (SET-I) সম্পূর্ণ সমাধান উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণির HS তৃতীয় সেমিস্টার গণিত মডেল প্রশ্নপত্র, পরীক্ষার প্রকৃত ধরন বোঝার জন্য এই মিশ্র-টপিক মডেল প্রশ্নপত্র (SET-I, পূর্ণমান ৪০) — … - সম্ভাবনাতত্ত্ব প্রশ্ন উত্তর (Probability) MCQ — HS তৃতীয় সেমিস্টার গণিত
WBCHSE দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার গণিতের সম্ভাবনাতত্ত্ব প্রশ্ন উত্তর অধ্যায়ের ৩৫টি MCQ প্রশ্নের সম্পূর্ণ সমাধানসহ উত্তর — শর্তাধীন সম্ভাবনা, বেইজ উপপাদ্য, প্রত্যাশিত মান। সম্ভাবনাতত্ত্ব প্রশ্ন উত্তর (Probability) সম্পূর্ণ MCQ — HS তৃতীয় সেমিস্টার গণিত উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার গণিত পরীক্ষায় সম্ভাবনাতত্ত্ব প্রশ্ন উত্তর (Probability) অধ্যায় থেকে শর্তাধীন সম্ভাবনা (conditional probability), স্বাধীন ঘটনা (independent … - কলনবিদ্যা প্রশ্ন উত্তর (Calculus) MCQ — HS তৃতীয় সেমিস্টার গণিত (সন্ততা, অন্তরকলন, প্রয়োগ)
WBCHSE দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার গণিতের কলনবিদ্যা প্রশ্ন উত্তর অধ্যায়ের ৯০টি MCQ প্রশ্নের সম্পূর্ণ সমাধানসহ উত্তর — সন্ততা, অন্তরকলনযোগ্যতা, অন্তরকলন কৌশল ও প্রয়োগ কলনবিদ্যা প্রশ্ন উত্তর (Calculus) সম্পূর্ণ MCQ — HS তৃতীয় সেমিস্টার গণিত উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার গণিত পরীক্ষায় কলনবিদ্যা প্রশ্ন উত্তর (Calculus) সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ অধ্যায় — সন্ততা (continuity), অন্তরকলনযোগ্যতা …