আমাদের পরিবেশ |পঞ্চম শ্রেণী প্রথম অধ্যায়: মানবদেহ প্রশ্ন ও উত্তর | West Bengal Class 5 Science

Class 5 Amader Poribes Manabdeho
Class 5 Amader Poribes : Manabdeho

পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : পঞ্চম শ্রেণীর বিজ্ঞান – আমাদের পরিবেশ মানবদেহ (প্রথম অধ্যায়) West Bengal Class 5 Science : পঞ্চম শ্রেণীর বিজ্ঞান – পঞ্চম শ্রেণীর বিজ্ঞান – আমাদের পরিবেশ মানবদেহ (প্রথম অধ্যায়) | West Bengal Class 5 Science নিচে দেওয়া হলো। 

এই পঞ্চম শ্রেণীর  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – WBBSE Class 5 Science Question and Answer, Suggestion, Notes – পঞ্চম শ্রেণীর বিজ্ঞান – আমাদের পরিবেশ মানবদেহ (প্রথম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short,  Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 5 th Science Examination – পশ্চিমবঙ্গ পঞ্চম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট

Table of Contents

পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর: আমাদের পরিবেশ

পঞ্চম শ্রেণীর বিজ্ঞান – আমাদের পরিবেশ মানবদেহ (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো | পঞ্চম শ্রেণীর বিজ্ঞান – আমাদের পরিবেশ :মানবদেহ (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 5 Science

(a) নুন ও জল

(b) নুন ও চিনি

(c) চিনি ও জল

(d) নুন চিনি ও জল

উত্তর: (d) নুন চিনি ও জল 

2. একটি জলবাহিত রোগ হল 

(a) কলেরা

(b) যক্ষা

(c) ম্যালেরিয়া

(d)AIDS

উত্তর: কলেরা 

3. আমাদের শ্বাসযন্ত্রের নাম 

(a) ফুসফুস

(b) হৃদপিণ্ড

(c) যকৃত

(d) পাকস্থলী

উত্তর: ফুসফুস 

4. প্রদত্ত কোন রোগের জন্য DOT চিকিৎসা করতে হয়? 

(a) কলেরা

(b) আমাশয়

(c) যক্ষা

(d) ডায়ারিয়া

উত্তর: যক্ষা 

5. ইনফ্লুয়েঞ্জা রোগটি হল 

(a) জলবাহিত

(b) বায়ুবাহিত

(c) রক্তবাহিত

(d) সবকটি

উত্তর: বায়ুবাহিত 

6. যে নালী দিয়ে সরাসরি রক্ত ছড়িয়ে পড়ে 

(a) শিরা 

(b) ধমনী

(c) হৃদপিণ্ড

(d) রক্তজালক 

উত্তর: ধমনী 

7. হৃদপিন্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাহায্যে 

(a) থার্মোমিটার

(b) স্টেথোস্কোপ

(c) ব্যারোমিটার

(d) টেলিস্কোপ 

উত্তর: (b) স্টেথোস্কোপ

8. অস্থিকে কাজ করতে সাহায্য করে 

(a) পেশি 

(b) রক্ত

(c) চোখ

(d) ত্বক

উত্তর: পেশি 

9. প্রদত্ত কোন অঙ্গটিতে অস্থি নেই 

(a) চোখ

(b) নাক

(c) হাত

(d) পা

উত্তর: চোখ 

10. কাঁধ থেকে কনুই পর্যন্ত অস্থিটি হল 

(a) ফিমার 

(b) টিবিয়া 

(c) হিউমেরাস

(d) রেডিয়াস

উত্তর: হিউমেরাস 

11. মেরুদন্ডের হাড়কে বলা হয় 

(a) ভাটিব্রা

(b) টিবিয়া 

(c) ফিবুলা 

(d) হিউমেরাস 

উত্তর: ভাটিব্রা

12. হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের সংখ্যা কতগুলি 

(a) 1

(b) 2

(c) 3

(d) 4

উত্তর: 2

13. নখের যত্ন না নিলে রোগ কি রোগ হয় 

(a) চুলকানি

(b) খুশকি

(c) নখকুনি

(d) রক্তাল্পতা

উত্তর: নখকুনি 

14. শিকারি পশুপাখিদের ধারালো নখকে বলা হয়

(a) খুর

(b) নখর

(c) নাখুন

(d) নখকুনি

উত্তর: নখর 

15. নখের বদলে ক্ষুর দেখা যায় কোন প্রাণীর 

(a) গরু

(b) কুকুর

(c) বিড়াল

(d) বাঘ

উত্তর: গরু

আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী | দু একটি শব্দে উত্তর দাও| West Bengal Class 5 Science

1.দুটি পশুর নাম লেখ যাদের চামড়া দিয়ে ব্যাগ বেলটি তৈরি হয়। 

উত্তর: গরু, ছাগল ইত্যাদি 

2. চামড়ার কারখানা থেকে কোন দূষণ ঘটে? 

উত্তর: চামড়ার কারখানা থেকে জল দূষণ ও বায়ু দূষণ ঘটে 

3. চামড়া বা ত্বক কাকে বলে? 

উত্তর: জীবদেহের বাইরের আবরণকেই ত্বক বা চামড়া বলে 

4. বর্ম কি? 

উত্তর: যুদ্ধের সময় যোদ্ধারা অস্ত্রের আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য মোটা চামড়া তৈরি এক ধরনের বস্ত্র পরিধান করত একেই বর্ম বলে। 

5. ঢাল কি? 

উত্তর: যোদ্ধারা শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য এক রকমের অস্ত্র ব্যবহার করত যা হাতে ধরতে হতো এটি মূলত চামড়া বা ধাতুর তৈরি হতো একেই ঢাল বলে। 

6. মানুষের শরীরে ত্বকের কাজ কি? 

উত্তর: ত্বকের কাজ হল বাইরের আঘাত থেকে জীব দেহকে রক্ষা করা, রোগ জীবাণুর আক্রমণ থেকে শরীরকে আলাদা করা, সূর্যের ক্ষতিকারক গতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করা

7. গন্ডারের চামড়া দিয়ে আগেকার দিনে কি তৈরি করা হতো? 

উত্তর: যুদ্ধে ব্যবহৃত পোশাক এবং ঢাল বানানো হতো। 

8. শিরা ও ধমনী কোথায় দেখা যায়? 

উত্তর: শরীরে ত্বকের নিচে শিরা এবং মাংসপেশির ভিতর ধমনী থাকে।

9. হাতের চেটোর দিকের চামড়া পুরো হয় কেন? 

উত্তর: হাতের চেটো বেশি ব্যবহার হয় বলে সেখানকার চামড়া পুরু হয়ে যায়।

10. শরীরের কোন অংশে চামড়া খুব পাতলা? 

উত্তর: শরীরের চোখের নিচে চামড়া খুব পাতলা।

11. ত্বকের স্তর কয়টি? 

উত্তর: ত্বকের স্তর দুটি।

12. ত্বক পুড়ে গেলে কি করা উচিত?

উত্তর: ত্বক পুড়ে গেলে সেই স্থানে জল ও বরফ দেওয়া উচিত। 

13. পুড়ে গিয়ে ফোসকা পড়লেও ত্বকের বেশি ক্ষতি হয় না কেন? 

উত্তর: কারণ এতে চামড়ার উপরের স্তর ক্ষতিগ্রস্ত হলেও ভিতরের স্তর বেঁচে যায়

14. চামড়ার রঙ কালো হয় কেন? 

উত্তর: ত্বকে বা চামড়ায় মেলানিন নামক একরকম রঞ্জক থাকে তাই চামড়ার রং কালো হয়। 

14. ত্বকে মেলানিন থাকার সুবিধা কি?

উত্তর: মেলানিন সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি শোষণ করে ত্বকের ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। 

15. শরীরে রোদের প্রয়োজন কেন?

উত্তর: রোদ শরীরে মেলানিন ও ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। 

16. বয়স হয়ে গেলে শরীরের চামড়া কুচকে যায় কেন? 

উত্তর: বয়স হয়ে গেলে শরীরে মাংসপেশি সংকুচিত হয় তাই চামড়া কুচকে যায়। 

17. কিভাবে শরীর থেকে লবণ বেরিয়ে যায়? 

উত্তর: রেচনের মাধ্যমে যেমন ঘাম ও মূত্রের সাহায্যে লবণ বেরিয়ে যায়। 

18. দুটি নাম মাছের নাম করো যাদের গায়ে আঁশ থাকে না? 

উত্তর: সিঙ্গি, মাগুর মাছের গায়ে আঁশ থাকে না

19. গায়ে প্রচুর লোম আছে এমন দুটি প্রাণীর নাম কর। 

উত্তর: ভাল্লুক, গরু, ছাগল, বাঘ

20. চামড়াকে বাইরের আঘাত থেকে রক্ষা করে কে?

উত্তর: চামড়ার উপর অবস্থিত লোম,চুল,আঁশ ইত্যাদি চামড়া কে প্রাথমিক ধাক্কা থেকে বাঁচায়

21. আমাদের মাথার চুলের রং কালো হয় কেন? 

উত্তর: মেলানিন থাকার জন্য আমাদের চুলের রং কালো হয় 

 22. আমাদের নখের রং গোলাপি হয় কেন? 

উত্তর: নখের নিচে রক্তনালি থাকে বলে নখের রং গোলাপি হয় 

23. নখ ফেটে যাওয়া কিসের লক্ষণ? 

উত্তর: নখ ফেটে যাওয়া রক্তাল্পতার লক্ষণ। 

24. রক্তাল্পতা কি? 

উত্তর: রক্তাল্পতা একটি রোগ। যে রোগে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। এতে শরীর দুর্বল হয়ে পড়ে 

25. লোকে কখন জীবাণু বাসা বাঁধে? 

উত্তর: নখে নোংরা জমলে সেখানে জীবাণু বাসা বাধে।

26. নখের গোড়ায় নোংরা হলে কি হয়? 

উত্তর: নখের গোড়ায় নোংরা হলে নখ পেকে যায় ও পুঁজ হয়। 

27. নখ কাটলে কষ্ট হয় না কেন? 

উত্তর: নখের যে অংশ চামড়ার সাথে যুক্ত থাকে না তা কাটলে কোন কষ্ট হয় না কারণ এর সাথে রক্তনালী যুক্ত থাকে না।

28. বিড়ালের নখগুলি দেখা যায় না কেন? 

উত্তর: বিড়ালের নখগুলি তার থাবার মধ্যে লুকানো থাকে, তাই দেখা যায় না। 

29. ধারালো নখযুক্ত দুটি পশুর নাম কর। 

 উত্তর: বিড়াল,কুকুর,বাঘ,সিংহ ইত্যাদি 

30. গরুর খুর আসলে কি?

উত্তর: নখ 

31.খুর দেখা যায় এমন চারটি প্রাণীর নাম লেখ। 

উত্তর: গরু ঘোড়া ছাগল মহিষ 

32. দুটি শিকারি পাখির নাম কর। 

উত্তর: পেঁচা, ঈগল 

33. পশু পাখিরা নখ কাটেনা কিন্তু তাদের নখ বাড়ে না কেন? 

উত্তর: পশু পাখিরা নখগুলিকে ঘষে ঘষে সেগুলিকে খুব বেশি বাড়তে দেয় না 

34. ত্বক, চুল ও নখের যত্ন কিভাবে নেবে? 

উত্তর: নিয়মিত সাবান, শ্যাম্পু, ও তেল ব্যবহার করতে হবে। ত্বকে কোনো রোগ দেখা দিলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে। 

35. ত্বকের যত্ন না নিলে কি হয়? 

উত্তর: ত্বকের যত্ন না নিয়ে চর্ম রোগ, দাদ, চুলকানি ইত্যাদি হয় 

36. চুলের যত না নিলে কি সমস্যা হয়?

উত্তর: চুলের যত্ন না নিলে মাথায় খুশকি ও উকুন হতে পারে।

37. মানুষের দেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? 

উত্তর: মানুষের দেহের সবচেয়ে ছোট হাড় হল স্টেপিস (কানের হাড়)

38.মানুষের দেহের সবচেয়ে বড় হাড় কোনটি?

উত্তর: মানুষের দেহের সবচেয়ে বড় হাড় ফিমার (কোমর থেকে হাঁটু পর্যন্ত) 

39. অস্থি সন্ধি কি? 

উত্তর: দুটি বা তার বেশি হাড়ের মিলনস্থলকে অস্থিসন্ধি বলে।

40. মানুষের একটি অস্থি সন্ধির নাম কর। 

উত্তর: কনুই, কব্জি, কোমর

41. অস্থিসন্ধিতে কোন ধরনের তরল থাকে? 

উত্তর: অস্থিসন্ধিতে সাইনোভিয়াল তরল থাকে। 

42. অস্থিসন্ধিতে হাড়গুলি কি দিয়ে লাগানো থাকে?

উত্তর: অস্থিসন্ধিতে হাড়গুলি লিগামেন্ট দিয়ে জোড়া থাকে। 

43. হাড় মজবুত করার জন্য কোন ধাতু দরকার? 

উত্তর: হাড় মজবুত করার জন্য ক্যালসিয়ামের দরকার হয় 

44. মেরুদন্ডের হাড়গুলিকে কি বলে?

উত্তর: মেরুদন্ডের হাড় গুলিকে ভাটিব্রা বা কশেরুকা বলে। 

45. ক্যালসিয়াম যুক্ত দুটি খাদ্যের নাম কর। 

উত্তর: ডিম ও দুধ ক্যালসিয়ামযুক্ত খাবার 

46. রেডিয়াস ও আলনা কোথায় দেখা যায়? 

উত্তর: মানুষের হাতে 

47. টিবিয়া ও ফিবুলা কোথায় দেখা যায়? 

উত্তর: মানুষের পায়ে

48. পূর্ণবয়স্ক মানুষের শরীরে কটি হাড় আছে? 

উত্তর: পূর্ণবয়স্ক মানুষের শরীরে 206 টি হাড় আছে।

49.মানুষের শরীরে এমন দুটি অঙ্গের নাম লেখ যাতে হাড় নেই।

উত্তর: জিভ, চোখ

50. কিভাবে পেশি মজবুত হয়? 

উত্তর: ব্যায়াম করলে,খেলাধুলা করলে তার সাথে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন, মাছ, মাংস, সয়াবিন ও সবুজ শাকসবজি খাদ্য হিসেবে গ্রহণ করলে পেশি মজবুত হয়।

51. পেশি হাড়ের সাথে কি দিয়ে লাগানো থাকে? 

উত্তর: পেশি হাড়ের সাথে টেন্ডন বা কনডরা দিয়ে লাগানো থাকে। 

52. আমাদের শরীরের অবস্থিত একটি নিষ্ক্রিয় পেশীর নাম করো।

উত্তর: আমাদের কানের লতির বেশি নিষ্ক্রিয় পেশি।

53. মানুষের হাতে থাকা দুটি পেশির নাম করো।

উত্তর: মানুষের হাতে থাকা দুটি পেশি হলো বাইসেপস ও ট্রাইসেপস

54. মানুষের দেহে কঙ্কাল পেশির সংখ্যা কত? 

উত্তর: 640 টি

55. হৃদপিন্ডের কাজ কি? 

উত্তর: পাম্প করে রক্তকে ছাড়া শরীরে ছড়িয়ে দেওয়া 

56. মানব শরীরে হৃদপিন্ডের অবস্থান কোথায়? 

উত্তর: বুকের বাঁদিকে হৃদপিণ্ড অবস্থিত 

57. স্টেথোস্কোপ কি? 

উত্তর: শব্দের প্রতিফলন কে কাজে লাগিয়ে তৈরি একটি ডাক্তারি যন্ত্র হল স্টেথোস্কোপ। এর সাহায্যে হৃদপিন্ডের রক্ত সঞ্চালনের শব্দ বোঝা যায়।

58. হৃদপিন্ডের শব্দ কখন বৃদ্ধি পায়? 

উত্তর: দৌড়াদৌড়ি করলে বা ভারী কোন কাজ করলে হৃৎপিণ্ডের শব্দ বৃদ্ধি পায় 

59. কোন জাতীয় রোগ ঔষধ ছাড়াই ছেড়ে যায়? 

উত্তর: চিকেন পক্স, হাম ইত্যাদি ভাইরাস ঘটিত রোগ ঔষধ ছাড়াই ছেড়ে যায়।

60. কোন অঙ্গের সাহায্যে আমরা শ্বাস নিয়ে থাকি? 

উত্তর: ফুসফুসের সাহায্যে আমরা শ্বাস নিয়ে থাকি। 

61. যক্ষা রোগ কোন মাধ্যমে ছড়িয়ে পড়ে? 

উত্তর: যক্ষা রোগ বাতাসের মাধ্যমে ছড়ায় 

62. বায়ুবাহিত দুটি রোগের নাম কর। 

উত্তর: বায়ুবাহিত দুটি রোগ হল যক্ষা, সাধারণ সর্দি কাশি ইত্যাদি 

63. কোন অঙ্গে যক্ষা বেশি হয়? 

উত্তর: সাধারণত ফুসফুসের রক্ষা বেশি হয়। এছাড়াও শরীরের অন্য অঙ্গে যক্ষা হতে পারে 

64. যক্ষা রোগের জীবাণুর নাম কি? 

উত্তর: মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস 

হলো যক্ষা রোগের জীবাণুর নাম 

65. যক্ষা রোগের চিকিৎসা পদ্ধতির নাম কি? 

উত্তর: DOT হল যক্ষা রোগের চিকিৎসা পদ্ধতি। 

66.DOT পুরো কথাটি কি?  

উত্তর: ডাইরেক্টলি অবজারভ ট্রিটমেন্ট 

67. কবে থেকে মানুষের যক্ষা রোগ হচ্ছে? 

উত্তর: প্রায় সাত হাজার বছর আগে মানুষের কঙ্কালে যক্ষা রোগের জীবাণু পাওয়া গেছে তাই মনে করা হয় আরো আগে থাকতেই মানুষের যক্ষা রোগ হচ্ছে।

68. দূষিত জল থেকে কি কি রোগ হতে পারে? 

উত্তর: দূষিত জল থেকে কলেরা ডায়রিয়া ইত্যাদি রোগ হয় 

69.ORS পুরো কথাটি কি? 

উত্তর: ORS পুরো কথাটি হল ওরাল রিহাইড্রেশন সলিউশন। 

70. ওআরএস কখন দেওয়া হয়? 

উত্তর: ঘন ঘন পাতলা পায়খানা ও বমি হলে ওআরএস দেওয়া হয়। 

71. বিসিজি টিকা কোন রোগের জন্য দেওয়া হয়? 

উত্তর: বিসিজি টিকা যক্ষা রোগের জন্য দেওয়া হয়।

72. স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? 

উত্তর: বিজ্ঞানী রেনে লিনেক স্টেথোস্কোপ আবিষ্কার করেন। 

73. লিনেক স্টেথোস্কোপ বানানোর জন্য কার সাহায্য নেন? 

উত্তর: লিনেক স্টেথোস্কোপ বানানোর জন্য ছুতোরের সাহায্য নেন

অতি সংক্ষেপে উত্তর দাও| West Bengal Class 5 Science |পঞ্চম শ্রেণী প্রথম অধ্যায়: মানবদেহ প্রশ্ন ও উত্তর

1. ত্বক বা চামড়াকে শরীরের বর্ম বলা হয় কেন?

উত্তর: বর্ম যেমন বাইরের আঘাত থেকে শরীরকে রক্ষা করে চামড়া ও তেমনি শরীরে থাকা মাংসপেশী শিরা ধমনী স্নায়ু ইত্যাদি কে বিভিন্ন ক্ষতিকারক প্রভাব এবং রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। এই কারণে চামড়া কে শরীরের বর্ম বলা হয়।

2. চামড়ার কয়েকটি ব্যবহার লেখো।

উত্তর: বাদ্যযন্ত্র তৈরিতে, যুদ্ধের কাজে ব্যবহৃত বর্ম, ঢাল ইত্যাদি তৈরিতে, জুতো পোশাক ব্যাগ বেল্ট ইত্যাদি তৈরিতে চামড়ার ব্যবহার হয় 

3. আগেকার দিনে পশুর চামড়া কি কাজে ব্যবহার করা হতো? 

উত্তর: আগেকার দিনে পশুর চামড়া শুকিয়ে মানুষ তার উপর লিখতো, পশুর চামড়া পোশাক হিসেবে ব্যবহার করত, এছাড়াও জল বয়ে নিয়ে যাওয়ার কাজে চামড়া ব্যবহার করত, পশুর চামড়া শুকিয়ে তা দিয়ে বাদ্যযন্ত্র তৈরি করতো 

4. আমাদের শরীরের চামড়া কোথাও পাতলা কোথাও পুরো হয় কেন? 

উত্তর: আমাদের শরীরের যে অংশগুলি বেশি ব্যবহৃত হয় এবং বিভিন্ন জায়গার সাথে ঘর্ষণ হয় সেখানকার চামড়া পুরু হয়ে যায়। যেমন পায়ের গোড়ালি হাতের চেটো ইত্যাদি 

5. হাতের চেটোতে শিরা দেখা যায় কি? 

উত্তর: হাতের চেটোতে শিরা দেখা যায় না কারণ এখানকার চামড়া খুব পুরু হয়।

6. পুড়ে গেলে ফোসকা পড়ে কেন? 

উত্তর: শরীরে কোন স্থান পুড়ে গেলে ওই পোড়া স্থানে চামড়ার কোষগুলি মরে যায় তখন নিচের স্তর থেকে জলীয় তরল বেরিয়ে আসে যা দুটি স্তরের মাঝে জমা হয়। এবং স্থানটি ফুলে ওঠে ও ফোসকায় পরিণত হয়।

7. শরীরের কোন স্থানে পুড়ে গেলে কি করা উচিত?

উত্তর: শরীরের কোন স্থান পুড়ে গেলে সেই জায়গায় জল এবং বরফ দিতে হবে, যতক্ষণ না জ্বালা ভাব কমে যায়। খুব বেশি পুড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে।

8. মেলানিন কি? এর কাজ লেখ। 

উত্তর: মেলানিন ত্বকে থাকা একটি রঞ্জক পদার্থ। এটি চামড়ায় থাকলে চামড়ার রঙ কালো হয়। শরীরে রোদ পড়লে ত্বকে মেলানিন তৈরি হয়। 

মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে ত্বকের ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। 

9. অতিরিক্ত ঘাম হলে নুন জল খাওয়া উচিত কেন? 

উত্তর: ঘামের সাথে আমাদের দেহ থেকে জল ও লবণ বেরিয়ে যায়। ফলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং রক্তচাপ কমে গিয়ে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। তাই অতিরিক্ত ঘামলে নুন জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

10. বয়স বাড়ার সাথে সাথে চুলের রং সাদা হয়ে যায় কেন? 

উত্তর: বয়স বাড়ার সাথে সাথে শরীরে মেলানিন তৈরির পরিমাণ কমে যায় তাই

11. গন্ডারের খড়্গ আসলে কি? 

উত্তর: অনেকগুলি চুল জমাট বেঁধে তৈরি হয়েছে গন্ডারের খড়্গ। এটি আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয় 

12. কাকাতুয়ার ঝুটি প্রকৃতপক্ষে কি?

উত্তর: কাকাতুয়ার ঝুটি হলো জমাট বাধা পালক

13. নখের কাজ লেখ। 

উত্তর: নখ আঙ্গুলের ডগার নরম অংশকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। 

ছোট জিনিস ধরতে বা মাটি থেকে কোন কিছু তুলতে সাহায্য করে 

আত্মরক্ষা করতে সাহায্য করে 

14. নখের যত্ন না নিলে কি সমস্যা হতে পারে? 

উত্তর: নখের যত্ন না নিলে বা নখ অপরিষ্কার থাকলে সেখানে জীবাণু বাসা বাঁধবে এবং তা থেকে শরীরে নানা রোগের সৃষ্টি হবে এছাড়াও নখ পচে গিয়ে প্রচন্ড ব্যথা হবে। 

15. নখ দেখে কি করে বুঝবে রক্তাল্পতা হয়েছে? 

উত্তর: নখের মাঝখানটা চামড়ার মত বেঁকে যায়। 

নখ ফ্যাকাসে হয়ে যায় ও ফেটে যায় এই লক্ষণগুলি দেখে বোঝা যায় রক্তাল্পতা হয়েছে

16. কি করলে অস্থিসন্ধি নমনীয় হয়? 

উত্তর: নিয়মিত ব্যায়াম ও জিমন্যাস্টিক করলে অস্থিসন্ধি নমনীয় হয় 

17. কি করলে অস্থি মজবুত হয়? 

উত্তর: ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করলে অস্থি মজবুত হয় কার সাথে নিয়মিত খেলাধুলা ও যোগ ব্যায়াম দরকার। 

18. অস্থি মজবুত হলে কি সুবিধা হয়? 

উত্তর: অস্তি মজবুত হলে দেহের কাঠামো সুগঠিত ও সুদৃঢ় হয়। 

অল্প আঘাতে হাড় ভেঙে যায় না।

এছাড়াও ভারী কাজ করতে সুবিধা হয়।

19. পেশি কাকে বলে?

উত্তর: বিভিন্ন কোষ কলা ও প্রোটিনতন্তু দিয়ে তৈরি যে প্রাণীকলা সংকোচন প্রসারণের মাধ্যমে প্রাণীদের অঙ্গসঞ্চালন ও চলন-গমনে সাহায্য করে ও নানা কাজ করতে সাহায্য করে,তাকে পেশি বলে।

20. পেশির কাজ কি? 

উত্তর: পেশি হাড়ের সঞ্চালনে সাহায্য করে, শরীরের বিভিন্ন অংশে যেমন চোখ, মুখ ইত্যাদিতে পেশির সাহায্য ছাড়া খাবার চিবানো কথা বলা চোখেরপাতা উঠানো নামানো ইত্যাদি সম্ভব নয়। 

21. কিভাবে শরীরের পেশি মজবুত করা যায়?

উত্তর: প্রোটিন জাতীয় খাবার খেলে ও নিয়মিত ব্যায়াম করলে শরীরের বেশি মজবুত হয়।

22. শিরা ও ধমনী কাকে বলে? 

উত্তর: যে রক্তনালীর মাধ্যমে শরীরের দূষিত ও কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে।

23. ধমনী কাকে বলে? 

উত্তর: যে রক্তনালীর মাধ্যমে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে তাকে ধমনী বলে।

24. জল বাহিত রোগ কাকে বলে? উদাহরণ দাও। 

উত্তর: যে সমস্ত রোগের জীবাণু জলের মাধ্যমে সংক্রামিত হয় তাদের জল বাহিত রোগ বলে। যেমন কলেরা, টাইফয়েড জন্ডিস ইত্যাদি

25. কলেরা রোগের দুটি লক্ষণ লেখ,।

উত্তর: পাতলা চাল ধোয়া জলের মতো পায়খানা হয় 

দুর্গন্ধযুক্ত হয় 

বমি হতে থাকে এবং দেহ দুর্বল হয়ে যায় 

পঞ্চম শ্রেণী বিজ্ঞান প্রশ্ন ও উত্তর  | পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর  – পঞ্চম শ্রেণী প্রথম অধ্যায়: মানবদেহ প্রশ্ন ও উত্তর প্রশ্ন উত্তর | West Bengal Class 5 Science Question and Answer, Suggestion 

পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পঞ্চম শ্রেণী প্রথম অধ্যায়: মানবদেহ প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পঞ্চম শ্রেণী প্রথম অধ্যায়: মানবদেহ প্রশ্ন ও উত্তর | পশ্চিমবঙ্গ পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পঞ্চম শ্রেণী প্রথম অধ্যায়: মানবদেহ প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণীর বিজ্ঞান সহায়ক – পঞ্চম শ্রেণী প্রথম অধ্যায়: মানবদেহ প্রশ্ন ও উত্তর – প্রশ্ন ও উত্তর । Class 5 Science Question and Answer, Suggestion | West Bengal Class 5 Science Suggestion  | Class 5 Science Question and Answer Notes  | West Bengal Class 5th Science Question and Answer Suggestion. 

সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন: পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

1. ত্বকের কাজ গুলি লেখ। 

উত্তর: 1. ত্বক আমাদের বাইরের আঘাত থেকে রক্ষা করে। 

2. সূর্যের আলোর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে 

3. ত্বক চামড়ার নিচে থাকা শিরা ও ধমনীকে রক্ষা করে 

4. রোগ জীবাণু প্রবেশে বাধা দেয় 

5. ত্বকের মাধ্যমে শরীর থেকে ঘাম বেরিয়ে আসে তাই শরীর ঠান্ডা থাকে। 

2. পৃথিবীর বিভিন্ন মানুষের গায়ের রং বিভিন্ন হয় কেন? 

উত্তর: মানুষের ত্বকে থাকা মেলানিন নামক রঞ্জকের কমবেশির কারণে ত্বকের রং বিভিন্ন হয়। যাদের ত্বকে মেলানিনের পরিমাণ বেশি তাদের ত্বকের রং কালো হয় যাদের ত্বকের মেলানিনের পরিমাণ কম। তাদের ত্বক ফর্সা হয়। 

3. আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যাবার সুবিধা ও অসুবিধা লেখ 

উত্তর: ঘামের মাধ্যমে শরীর থেকে রেচনজাত দূষিত পদার্থ গুলি বেরিয়ে যায় ফলে শরীর সুস্থ রোগ মুক্ত থাকে এর সাথে ঘাম বেরোনোর ফলে দেহ ঠান্ডাও শীতল হয়। 

গরমকালে অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে নুন ও জল বেরিয়ে যায়। বেশি নুন ও জল বেরিয়ে গেলে শরীর দুর্বল হয়ে যাওয়া, মাথা ঘোরা, এমনকি অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি ঘটনা ঘটতে পারে।

4. নিচের প্রাণীগুলি দেহের চামড়া কি দ্বারা ঢাকা থাকে লেখ: পায়রা, মানুষ, মাছ, কুকুর, সাপ, মুরগি

উত্তর: পায়রা: শরীর পালক দ্বারা ঢাকা 

মানুষ: লোম দ্বারা ঢাকা 

মাছ: আঁশ দ্বারা ঢাকা 

কুকুর: লোম দ্বারা ঢাকা 

সাপ: আঁশ দ্বারা ঢাকা

মুরগি: পালক দ্বারা ঢাকা

5. কিভাবে হাড় ভালো রাখা যায়?

উত্তর: হাড় ভালো রাখার জন্য ক্যালসিয়ামযুক্ত খাবার যেমন দুধ,ডিম ইত্যাদি খেতে হবে। নিয়মিত যোগ-ব্যায়াম করতে হবে।

6. মানব দেহের কয়েকটি গুরুত্বপূর্ণ হাড়ের নাম ও তাদের অবস্থান লেখ। 

উত্তর: হিউমেরাস-কাঁধ থেকে কনুই

ফিমার- কোমর থেকে হাঁটু 

রেডিয়াস ও আলনা- কনুই থেকে কব্জি 

টিবিয়া ও ফেবুলা- হাঁটু থেকে গোড়ালি 

কশিরুকা- মেরুদন্ড

7. জিভের পেশি কি কি কাজ করে? 

উত্তর: খাদ্য গ্রহণ, খাদ্যকে মুখের ভিতরে নাড়াচাড়া করা, খাবার গিলতে সাহায্য করা, ও কথা বলতে সাহায্য করে 

8. রক্ত সঞ্চালনের দরকার কেন? 

উত্তর: কোষে শক্তি উৎপাদনের জন্য খাদ্য ও অক্সিজেনের দরকার। তাই রক্ত সঞ্চালনের মাধ্যমে কলাকোষে প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও অক্সিজেন পৌঁছয়। এছাড়াও বিপাকের ফলে যে কার্বন ডাই অক্সাইড কোষে তৈরি হয় তা নির্গত হয়ে রক্তের মাধ্যমেই বেরিয়ে আসে।

9. বায়ুবাহিত রোগ কাকে বলে? উদাহরণ দাও 

উত্তর: যে সমস্ত রোগের জীবাণু বাতাসের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে এবং প্রশ্বাসের মাধ্যমে জীবদেহে প্রবেশ করে সংক্রমণ ঘটায় তাদের বায়ুবাহিত রোগ বলে। 

যেমন: ইনফ্লুয়েঞ্জ,যক্ষা, নিউমোনিয়া 

10. যক্ষা কেন হয়? 

উত্তর: সাধারণত যেসব মানুষ অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে, অপুষ্টিতে ভোগে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা সাধারণত যক্ষা রোগে আক্রান্ত হয়। যক্ষা রোগের জীবাণু বাতাস থেকে তার শরীরে প্রবেশ করে এবং সাধারণত ফুসফুসে বাসা বাঁধে।

11. যক্ষা রোগ কিভাবে ছড়ায়? 

উত্তর: যক্ষা একটি অন্যতম সংক্রামক রোগ। যক্ষা রোগাক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি থুতু ইত্যাদি থেকে এই রোগের জীবাণু প্রথমে বাতাসে ছড়ায় তারপর বায়ুর মাধ্যমে প্রবাহিত হয়ে তুলনামূলক দুর্বল ব্যক্তির শরীরে প্রবেশ করে এবং যক্ষা রোগ সৃষ্টি করে। এমনকি রোগাক্রান্ত ব্যক্তির সামনে দাঁড়িয়ে কথা বললেও সামনের ব্যক্তির এই রোগ হতে পারে

12. যক্ষার কয়েকটি লক্ষণ লেখ। 

উত্তর: যক্ষা রোগের লক্ষণ গুলি হল 

1. সন্ধ্যার দিকে জ্বর আসা 

2. রাতের দিকে শ্বাসকষ্ট হওয়া 

3. সকালে ঘুম থেকে ওঠার পর কফ উঠতে থাকা 

4. বুকে ব্যথা ও খাবারে অরুচি 

5. অসুখের শেষ পর্যায়ে কাশির সাথে রক্ত ওঠা 

6. দ্রুত ওজন কমে যাওয়া

আমাদের পরিবেশ মানবদেহ (প্রথম অধ্যায়)প্রশ্ন ও উত্তর  

আমাদের পরিবেশ মানবদেহ (প্রথম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | আমাদের পরিবেশ মানবদেহ (প্রথম অধ্যায়) Class 5 Science Question and Answer Suggestion  পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর  – আমাদের পরিবেশ মানবদেহ (প্রথম অধ্যায়) আলোচনা করা হল।

পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ মানবদেহ (প্রথম অধ্যায়), ক্লাস 5 প্রথম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর | Class 5 Science  

পঞ্চম শ্রেণীর বিজ্ঞান (Class 5 Science) – আমাদের পরিবেশ (প্রথম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | আমাদের পরিবেশ মানবদেহ (প্রথম অধ্যায়) | Class 5 Science Suggestion  পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর  – আমাদের পরিবেশ মানবদেহ (প্রথম অধ্যায়) সব প্রশ্ন দেওয়া হয়েছে । এগুলো ভালো করে প্র্যাক্টিস করলে 1 st টার্ম পরীক্ষায় ভালো রেজাল্ট হবেই

পঞ্চম শ্রেণীর বিজ্ঞান – আমাদের পরিবেশ মানবদেহ (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 5 Science 

অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই  “পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ মানবদেহ (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 5 Science “পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই  Bigyansiksha  ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন , ধন্যবাদ।



Leave a Comment