পশ্চিমবঙ্গ সরকারের EWS সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি | EWS Certificate West Bengal Criteria | EWS সার্টিফিকেট কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ?

EWS সম্পূর্ণ কথাটি হল ইকনোমিক্যালি উই কার সেকশন (Economically Weaker Section) বা সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি। EWS সার্টিফিকেটের মূল উদ্দেশ্য হলো সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশকে নির্দিষ্ট কিছু সরকারি সুযোগ সুবিধা দেওয়া।
এই সার্টিফিকেট এর মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি চাকরিতে 10% সংরক্ষণ পাওয়া যেতে পারে। শুধুমাত্র জেনারেল কাস্ট যারা অন্য কোন সংরক্ষণের অন্তর্ভুক্ত নন যেমন SC,ST,OBC র অন্তর্ভুক্ত নন তারা EWS এর জন্য আবেদন করতে পারেন। ২০১৯ সালের ১২ ই জানুয়ারি EWS বিল পাস হয়। দেশের মধ্যে গুজরাট রাজ্যে এই বিল প্রথম কার্যকরী হয়।

Table of Contents

EWS সংরক্ষণের কি কি সুবিধা আছে? | EWS Certificate West Bengal Criteria

EWS certificate West Bengal
EWS certificate West Bengal, Apply For EWS

EWS সার্টিফিকেটধারীরা নিম্নলিখিত সুযোগ-সুবিধা পেয়ে থাকেন

  • শিক্ষাগত সুবিধা: EWS সার্টিফিকেট যাদের আছে তারা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে 10% সংরক্ষণের সুবিধা পাবেন। এছাড়াও এই সার্টিফিকেট বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা দ্বারা প্রদত্ত বিভিন্ন স্কলারশিপ এবং আর্থিক সহায়তা পেতে সাহায্য করে।
  • কর্মসংস্থানের সুযোগ: এই সার্টিফিকেট দেশের সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে 10% সংরক্ষণের সুবিধা দেয়।
  • বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা লাভ: EWS সার্টিফিকেট যাদের আছে তারা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ভর্তুকি প্রকল্প পেতে পারেন।

এখানে একটি বিষয় মনে রাখতে হবে কেন্দ্রের সাথে রাজ্যের EWS নির্ণয়ের পদ্ধতিগত পার্থক্য থাকতে পারে। এর অর্থ হলো একজন আবেদনকারী পশ্চিমবঙ্গের নির্দিষ্ট মানদন্ডের অধীনে EWS সার্টিফিকেট এর জন্য যোগ্য হলেও কেন্দ্রীয় সরকারি চাকরি বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যোগ্য নাও হতে পারেন। এর বিপরীতটিও সত্য হতে পারে। তাই কোন জায়গায় EWS সার্টিফিকেটের সুবিধা নেওয়ার আগে বিশদভাবে খোঁজ নেওয়া প্রয়োজন।

কারা EWS সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন? | EWS certificate west bengal pdf download

EWS certificate apply online
EWS certificate apply online

পারিবারিক বার্ষিক আয়ের পরিমাণ

EWS সার্টিফিকেটের আবেদনের জন্য আবেদনকারীর মোট বার্ষিক পারিবারিক আয় অবশ্যই ৮ লক্ষ টাকার কম হতে হবে। চাকুরী থেকে পাওয়া বেতন, ব্যবসা, কৃষি, বেসরকারি চাকুরী থেকে পাওয়া মোট আয় আট লক্ষ টাকার কম হতে হবে। যারা ২০২৫ সালে আবেদন করবেন তাদের আয় ধরা হবে ২০২৪-২৫ আর্থিক বছরের অর্থাৎ পূর্ববর্তী বছরের আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে।

সম্পত্তির ঊর্ধ্বসীমা:

যারা এই সার্টিফিকেট পেতে চান তার পরিবারের ৫ একরের বেশি কৃষি জমি থাকা চলবে না। ফ্ল্যাটের অধিবাসী হলে ফ্ল্যাটের আয়তন 1000 বর্গফুটের কম হতে হবে।সম্পত্তি বিভিন্ন স্থানে থাকলে অর্থাৎ গ্রামে বা শহরে থাকলে EWS ক্যাটাগরি নির্ণয়ের সময় সেগুলোকে একত্রিত করা হবে।

EWS এর ক্ষেত্রে “পরিবারে”র সংজ্ঞা:

এখানে পরিবার বলতে আবেদনকারী নিজে, তার পিতা মাতা, ১৮ বছরের কম বয়সী ভাই বোন, তার স্বামী বা স্ত্রী এবং ১৮ বছরের কম বয়সী সন্তানরা অন্তর্ভুক্ত।
এই সমস্ত ব্যক্তির সম্মিলিত আয় এবং একত্রিত সম্পদ বিবেচনা করা হবে EWS ক্যাটাগরি নির্বাচনের ক্ষেত্রে। একজন ব্যক্তির ব্যক্তিগত ভাবে আয় এবং সম্পদের পরিমাণ মানদণ্ড পূরণ করলেও যদি পরিবারের সম্মিলিতভাবে আয় এবং সম্পদের পরিমাণ এই সীমা অতিক্রম করে তাহলে আবেদনকারী অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।

অন্যান্য সংরক্ষণের আওতায় থাকা ব্যক্তিরা

EWS যোগ্যতার একটি শর্ত হলো আবেদনকারীকে অবশ্যই জেনারেল ক্যাটাগরির হতে হবে। এর অর্থ আবেদনকারী তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অথবা অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের আওতায় থাকা চলবে না।

এখানে মনে রাখতে হবে যেসব ব্যক্তি যেমন পশ্চিমবঙ্গ সেখানে OBC শ্রেণীর অন্তর্ভুক্ত কিন্তু কেন্দ্রীয় OBC তালিকার অন্তর্ভুক্ত নন তারা EWS সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন বিশেষ করে কেন্দ্রীয় সরকারি চাকরি ও প্রতিষ্ঠানের জন্য।

উপরোক্ত বিষয়গুলিকে টেবিলের আকারে দেখানো হলো

EWS যোগ্যতার মানদণ্ড EWS Certificate West Bengal Criteria

EWS Certificate West Bengal Criteria
EWS Certificate flow chart
মানদণ্ডবিবরণ
শ্রেণীশুধুমাত্র সাধারণ শ্রেণী (SC/ST/OBC নয়)
বার্ষিক পারিবারিক আয়₹৮ লক্ষের কম (সমস্ত উৎস থেকে, পূর্ববর্তী আর্থিক বছরের জন্য)
কৃষি জমি৫ একরের কম (পরিবারের মোট)
আবাসিক ফ্ল্যাট১০০০ বর্গফুটের কম (পরিবারের মোট)
আবাসিক প্লট (বিজ্ঞাপিত পৌরসভা)১০০ বর্গগজের কম (পরিবারের মোট)
আবাসিক প্লট (অ-বিজ্ঞাপিত পৌরসভা)২০০/২৪০ বর্গগজের কম (পরিবারের মোট – দ্রষ্টব্য: সঠিক সীমার জন্য সরকারি WB বিজ্ঞপ্তি যাচাই করুন)
পরিবারের সংজ্ঞাআবেদনকারী, পিতামাতা, ১৮ বছরের কম বয়সী ভাইবোন, স্বামী/স্ত্রী, ১৮ বছরের কম বয়সী সন্তান। (বিভিন্ন স্থানে/শহরে ধারণকৃত সম্পত্তি একত্রিত করা হয়)

EWS সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

EWS criteria EWS apply
EWS criteria EWS apply

নিজের পরিচয় ও ঠিকানার প্রমাণ

EWS সার্টিফিকেটের আবেদনের জন্য পরিচয় পত্র ও ঠিকানার প্রমাণের নথি প্রয়োজন। আবেদনকারীর আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক। আবেদনকারী এবং পরিবারের অন্যান্য সদস্যদের যাদের আয় বিবেচনা করা হচ্ছে তাদের প্যান কার্ড প্রয়োজন। যদি প্রয়োজন হয়। আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়ার প্রমাণপত্র হিসাবে ডোমিসাইল সার্টিফিকেট বা আবাসিক প্রমাণপত্র আবশ্যক। পিতা ও মাতার ভোটার আইডি কার্ড অতিরিক্ত পরিচয় প্রমাণ হিসেবে প্রয়োজন হতে পারে

আয় ও সম্পত্তির প্রমাণপত্র BanglarBhumi – Banglar Bhumi Tathya থেকে পরচা

উপযুক্ত কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত অফিসিয়াল আয় শংসাপত্র এখানে গুরুত্বপূর্ণ। যারা স্যালারি পান তাদের পে স্লিপ প্রয়োজন। পিতা ও মাতার আয়ের ক্ষেত্রেও একইভাবে যদি তারা চাকরিজীবী হোন সেক্ষেত্রে পে স্লিপ প্রয়োজন। এক্ষেত্রে শেষ তিন আর্থিক বছরের আয়কর রিটার্ন অথবা ফর্ম 16 চাওয়া হয়। সম্পত্তির পরিমাণ নিশ্চিত করতে কারেন্ট পর্চা বা দলিল প্রয়োজন।

অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র

অন্যান্য নীতিগুলোর মধ্যে রয়েছে আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি। জন্মসংসাপত্র বা মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড। এছাড়াও পঞ্চায়েত বা পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার কর্পোরেশন কাউন্সিলর এর কাছ থেকে পাওয়া জাতি শংসাপত্র প্রয়োজন। সমস্ত নথিপত্র গুলি সেলফ এটেস্টেড হতে হবে। আধার কার্ড, প্যান কার্ড, এবং ব্যাংকের পাস বইয়ের জেরক্স এর ক্ষেত্রে আপটুডেট হতে হবে। আয়ের শংসাপত্র অথবা ব্যাংকের স্টেটমেন্ট পুরনো হলে চলবে না। BL&RO থেকে জমিজমা সংক্রান্ত কারেন্ট নথি সংগ্রহ করতে হবে। এই সমস্ত নথি যাচাই করা হবে।

EWS সার্টিফিকেট এর আবেদনের পদ্ধতি Bangla Sahayata Kendra থেকে আবেদন

EWS status check and EWS certificate download
EWS status check and EWS certificate download

অনলাইন এপ্লিকেশন প্রসেস

অনলাইন আবেদনের ধাপ: BSK

1. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://castcertificatewb.gov.in ভিজিট করুন

2. LOGIN বা রেজিস্টার: আপনি যদি এই পোর্টাল প্রথমবার ব্যবহার করেন তাহলে আপনার নাম মোবাইল নম্বর এবং ইমেইল আইডি সহ প্রয়োজনীয় বিবরণ দিয়ে রেজিস্টার করুন এরপর মোবাইলে আসা ওটিপির মাধ্যমে ভেরিফাই করুন।

3. পুনরায় লগইন করে EWS সার্টিফিকেট পরিষেবা নির্বাচন করুন যেটা ‘সিটিজেন সার্ভিসেস‘ এর মধ্যে আছে।

4. এখানেও আপনার ব্যক্তিগত সমস্ত তথ্য পূরণ করুন যেমন আপনার নাম, পিতার নাম, যোগাযোগের ঠিকানা, আধার নম্বর, কোন জেলা, ব্লক বা পৌরসভার বাসিন্দা ইত্যাদি তথ্য

5. ফর্মে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা দিন

6. রেফারেন্স হিসাবে দুজন ব্যক্তির নাম ও তাদের ঠিকানা দিন

7. সমস্ত নথিপত্র এর স্ক্যান কপি আপলোড করতে হবে। এরমধ্যে আগে তথ্যগুলির সাথে আপনার এবং আপনার পরিবারের আয় এবং সম্পদ সম্পর্কিত তথ্য আপলোড করতে হবে এছাড়াও সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে।

8. যদি কোন আবেদন ফি প্রয়োজন হয় তাহলে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তা অনলাইনে পেমেন্ট করতে হবে

9. ফাইনাল সাবমিট এর আগে সমস্ত তথ্য পুনরায় মিলিয়ে নিয়ে এবং সমস্ত ডকুমেন্টস আপলোড করা হয়েছে কিনা তা দেখে নিয়ে সাবমিট করুন এবং প্রিন্ট আউট নিন

10. জমা দেওয়ার পর নির্দিষ্ট সময়ে আপনার EWS সার্টিফিকেট ডিজিটালভাবে ডাউনলোড করতে পারবেন অথবা BDO অফিস থেকে ব্যক্তিগতভাবে সংগ্রহ করতে পারবেন। অনেক ক্ষেত্রে অনলাইনে ফরম সাবমিট এর পরেও হার্ড কপি জমা দিতে বিডিও অফিসে যেতে হতে পারে।

Backward Classes Welfare DepartmentAPPLY NOW
Application form for EWS Certificate☝☝☝☝☝

অফলাইন আবেদন প্রক্রিয়া EWS Certificate West Bengal Criteria

অফলাইনে পরবর্তী ডকুমেন্টস গুলির হার্ড কপি অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি নিয়ে সরাসরি বিডিও অফিসে গিয়ে ফরম ফিলাপ করে এবং প্রয়োজনীয় ফিসসহ জমা দিন। গ্রামীন এলাকার ক্ষেত্রে ফরম জমা দিতে হবে স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিও অফিসে এবং পৌরসভা এলাকার ক্ষেত্রে মহকুমা অফিসার এর অফিস অর্থাৎ এসডিও অফিসে জমা দিতে হবে

EWS certificate west bengal কারা প্রদান করতে পারেন?

How to Apply For EWS Certificate Step By Step
How to Apply For EWS Certificate Step By Step

EWS সার্টিফিকেট প্রধানের ক্ষেত্রে নিচের ব্যক্তিবর্গ কে মনোনীত করা হয়েছে

  • ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (DM)
  • অতিরিক্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (ADM)
  • কালেক্টর
  • ডেপুটি কমিশনার (DC)
  • অতিরিক্ত ডেপুটি কমিশনার (ADC)
  • মহকুমা ম্যাজিস্ট্রেট (SDO)
  • এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট
  • এছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গ।
  • গ্রামীন এলাকার জন্য আবেদন পত্র গুলি সাধারণত বিডিও এর মাধ্যমে জমা নেওয়া হয় এবং পৌরসভা এলাকার জন্য এসডিও অফিসে জমা নেওয়া হয় এবং ভেরিফিকেশন করা হয়।

বিডিও আয় শংসাপত্রের জন্য আবেদন পদ্ধতি: Panchayat income certificate

একজন আবেদনকারী প্রথমে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে আয়ের শংসাপত্র নিয়ে সেটি ব্যবহার করে বিডিও কাছে আয় শংসাপত্রের জন্য আবেদন করতে পারেন। যাচাইয়ের পর বিডিও থেকে আয় এর শংসাপত্র পাওয়া যায়। বিডিও BL&RO থেকে জমির সম্পদ যাচাইয়ের জন্য পাঠাতে পারেন। বিডিও অফিসের তথ্য যাচাইয়ের কাজ শেষ হলে চূড়ান্ত সার্টিফিকেটের জন্য এসডিওর কাছে পাঠানো হয়।

গুরুত্বপূর্ণ তথ্য : EWS Certificate West Bengal Criteria
১. অনলাইন আবেদনের সময় স্ক্যান করা ছবি জমা দিতে হবে।
২. সার্টিফিকেট প্রদান বিনামূল্যে।
৩. জাতিগত শংসাপত্রের অনলাইন আবেদনের জন্য কোনও নথি আপলোড করার প্রয়োজন নেই।
৪. পৃষ্ঠা-১, পৃষ্ঠা-২, পৃষ্ঠা-৩ এবং পৃষ্ঠা-৪-এ বিশদ বিবরণ পূরণ করুন।
৫. আবেদন জমা দিন এবং স্বয়ংক্রিয়ভাবে তৈরি আবেদনপত্র, স্বীকৃতি স্লিপ, আয় এবং সম্পদ ডাউনলোড করুন।

EWS এর আবেদন ফি কত এবং কতদিনের মধ্যে সার্টিফিকেট পাওয়া যায়?

How to Fill Online EWS Cerificate Application Form
How to Fill Online EWS Cerificate Application Form

এই সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদনে কম্পিউটার সেন্টারের ফিস ছাড়া সামান্য ফিস লাগে। এক কথায় এই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যায়।
সমস্ত তথ্য যাচাই শেষ হলে ১৫ দিন থেকে এক মাসের মধ্যে, সার্টিফিকেট স্থানীয় বিডিও অফিসে চলে আসে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে দুই থেকে তিন মাস পরেও অনেক ক্ষেত্রে সার্টিফিকেট মেলেনি। এর ফলে সার্টিফিকেটের সুবিধে নিয়ে কোন কলেজে ভর্তি বা চাকরির পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যার মধ্যে পড়তে পারে ছাত্র-ছাত্রীরা। আবেদন করার পর নিয়মিত খোঁজ নিতে হবে যাতে তাড়াতাড়ি সার্টিফিকেট পাওয়া যায়।

আরো দেখুন : পশ্চিমবঙ্গ সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫: শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও নির্বাচন পদ্ধতি (The Kolkata Gazette, May 29, 2025)

EWS সার্টিফিকেটের মেয়াদকাল কত এবং কিভাবে রিনিউ করা হয়? EWS certificate west bengal online apply 2025

Online EWS Cerificate Application Form
Online EWS Cerificate Application Form

একটি EWS সার্টিফিকেট সাধারণত একটি আর্থিক বছরের জন্য বৈধ থাকে অর্থাৎ কোন বছরের ১লা এপ্রিল থেকে পরবর্তী বছরের ৩১ শে মার্চ পর্যন্ত EWS সার্টিফিকেট ভ্যালিড থাকে। যদি কোন সার্টিফিকেট বছরের মাঝখানে পাওয়া যায় তাহলেও সেই সার্টিফিকেটের মেয়াদকাল ওই বছরের 31 শে মার্চ পর্যন্ত হবে।

রিনিউ করার পদ্ধতি: EWS certificate west bengal validity

EWS সার্টিফিকেট রিনিউ না করলে ৩১ শে মার্চের পর তা আপনা আপনি ইনভেলিড হয়ে যায়। প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে পুনরায় আবেদন করে এই সার্টিফিকেট মেলে। অর্থাৎ রিনিউ মানে পুনরায় নতুন করে সমস্ত ডকুমেন্টস দিয়ে আবার আবেদন। এক কথায় বলতে গেলে এই সার্টিফিকেট রিনিউ করা হয় না।

EWS সার্টিফিকেট: EWS Certificate West Bengal Criteria গুরুত্বপূর্ণ টিপস

EWS certificate criteria
EWS Certificate West Bengal Criteria

আবেদনের পূর্বেই আবেদনের যোগ্যতা অর্থাৎ EWS Certificate West Bengal Criteria সম্পর্কে ওয়াকিবহাল হয়ে উঠুন। অর্থাৎ পারিবারিক আয় এবং সম্পদের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হন

অনলাইনে আবেদন করলে তার প্রসেস সম্পর্কে অবহিত হন এবং স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করে কি কি তথ্য জমা দিতে হবে সে সম্পর্কে ভালোভাবে খোঁজ নিন।

যে সময় আপনার সার্টিফিকেট প্রয়োজন তার অন্তত ২ থেকে তিন মাস আগে আবেদন করুন যাতে পরে সার্টিফিকেট পেলেই তা কাজে লাগানো যায়

আবেদনের পর নিয়মিত খোঁজ নিন কারণ সরকারি অফিসে বারবার যাওয়ার ফলস্বরূপ আপনার কাজ আগে হওয়ার সম্ভাবনা বাড়বে।

যদি পরের বছরও আবার এই সার্টিফিকেট লাগে তাহলে সময়ের আগেই দরখাস্ত করতে হবে


EWS সার্টিফিকেট এর জন্য আবেদনকারীকে নিম্নলিখিত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি জমা করতে হবে EWS Certificate West Bengal Criteria

Application Form for EWS Certificate
Application Form for EWS Certificate
  1. অনলাইন এপ্লিকেশন 👈👈
  2. ভোটার কার্ডের জেরক্স (নিজের না থাকলে বাবা-মা এর ভোটার কার্ডের জেরক্স/যদি নিজের ভোটার কার্ড থাকে তাহলে নিজের এবং বাবা মায়ের ভোটার কার্ডের জেরক্স দিতে হবে)
  3. PAN CARD, এবং আধার কার্ডের জেরক্স ( নিজের, বাবা মা এর PAN কার্ড এবং আধার কার্ডের জেরক্স)
  4. আবেদনকারীর জন্মের প্রমাণ পত্র ( বার্থ সার্টিফিকেট/মাধ্যমিকের এডমিট কার্ড এর জেরক্স/স্কুল সার্টিফিকেট)
  5. যদি বাবা-মা সরকারি বা বেসরকারি কর্মী হন সে ক্ষেত্রে পে স্লিপ এবং ইনকাম ট্যাক্স রিটার্ন এর কপি জমা দিতে হবে। এটি গুরুত্তপূর্ণ EWS Certificate West Bengal Criteria
  6. গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে সাব কাস্ট, বার্ষিক ইনকাম এবং স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিতে হবে
  7. BDO/SDO অনলাইন ইনকাম সার্টিফিকেট নিতে হবে
  8. জমির বাস্তু রেকর্ড, পর্চা/ দলিলের জেরক্স কপি দিতে হবে।
  9. অকৃষি ভূমির উপর খাজনা রশিদ (আপটুডেট)
  10. আবেদনকারী কর্তৃক ফাস্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর এফিডেভিট সার্টিফিকেট (193 of IPC)
  11. আবেদনকারীর সাম্প্রতিক তোলা ৫ কপি ছবি।
  12. যদি ছেলে মেয়ে থাকে এবং 18 বছরের নিচে ভাই বোন থাকে তাদের ডকুমেন্টস জমা দিতে হবে।।
  13. বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর ইনকাম সার্টিফিকেট এবং বাস্তু জমির ডিটেলস দিতে হবে।
  14. রেফারেন্স কারী দুজনের ভোটার কার্ডের জেরক্স দিতে হবে।
  15. সমস্ত ডকুমেন্ট স্বপ্রত্যায়িত করতে হবে ( SELF ATTESTED এবং আবেদনপত্র জমা দেওয়ার সময় অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসতে হবে)
  16. আবেদনপত্র জমা দেয়ার সময় অবশ্যই আবেদনকারীকে উপস্থিত হতে হবে কারো মাধ্যমে আবেদন পত্র জমা দেওয়া যাবে না
  17. আবেদন পত্র জমা দেওয়ার পর সমস্ত ডকুমেন্টস ঠিক থাকলে কমপক্ষে 15 দিন পর সার্টিফিকেট নেওয়ার জন্য যোগাযোগ করতে হবে যেখানে জমা দেবেন সেখানেই।

EWS সার্টিফিকেট এর জন্য যোগাযোগ EWS certificate West Bengal pdf

SL.SUB-DIVISIONE-MAIL ID
1SDO, Alipurduarsdoalipurduar@gmail.com
2SDO, Arambaghsdo-arambagh@hooghly.gov.in
3Bankura sdosdo.bankura@rediffmail.com
4SDO, Barasatsdo_sadar-nprg@nic.in
5Bankura, Bishnupur SDOsdobsp@gmail.com
6SDO, Bolpursdobol@rediffmail.com
7SDO, Bongaonsdobongaon@gmail.com
8Chanchal sdosdo_chanchol@nic.in
9SDO, Chang’orecgrsdo_election@yahoo.com
10SDO, Diamond-IIsdo.diamond.harbour@gmail.com
11SDO, Hooghly, Sadarsdosadarhug479@gmail.com
12Kalna sdosdo_kalna@nic.in
13SDO, Malsdomal09@gmail.com
14mathabhanga SDOsdomathabhanga@yahoo.com
15Purulia Sadar East SDOsdosadareast@gmail.com
16Purulia Sadar West SDOsdosadarwest@gmail.com
17Purulia, Raghunathpur SDOsdoraghunathpur@gmail.com
18Raiganj Sub-Divisionsdo.raiganj.sadar@gmail.com
19SDO, Sadar, Hooghlysdosadarhgly@gmail.com
20Bankura, Sadar SDOsdo.bankura@gmail.com
21Sdm Durgapursdodurgapur@gmail.com
22Sdo Baruipursdobrp@gmail.com
23Sdo Basirhatsdobasirhat@gmail.com
24SDO Bishnupur Bankurasdo_bishnupur@nic.in
25Sdo Canningsdocan@gmail.com
26SDO Contai Purba Medinipursdocontaisdo@rediffmail.com
27Sdo Dinhatasdoelecdin@gmail.com
28SDO Ghatalsdoghatalgen@gmail.com
29SDO Howrahsdohwh@gmail.com
30SDO Jalpaigurisdosadarjal@gmail.com
30Sdo Kakdwipsdo.kakdwip@gmail.com
31SDO Kalnasdokalna@gmail.com
32Sdo Katwasdokatwanregacell@gmail.com
33SDO Kharagpursdo_kgp@yahoo.co.in
34SDO Khatrasdokhatra@gmail.com
35SDO MALmalsdo@yahoo.com
36SDO Sadarsdo.sadar.nadia@gmail.com
37Sdo Sadar Aliporesdoalipore@gmail.com
38Sdo SADAR COOCH BEHARsdo.sadar.cbr@gmail.com
39SDO SADAR NORTHsdosadarn@gmail.com
40SDO Seramporesdo_srp@yahoo.co.in
41SDO Siligurisdo.siliguri@gmail.com
42SDO Tamluksdotamluk@gmail.com
42SDO chandannagarsdo_chandannagore@nic.in
43sdo jhargramsdo_jhargram@nic.in
44sdo katwasdo_katwa@nic.in
45SDO raiganjsdo_raiganj@nic.in
46SDO Malad Sadarsdo_sadar-mldh@nic.in
47SDO Midnapore Sadarsdo_sadar-pmd@nic.in
48SDO Uttar Dinajpur Sadarsdo_sadar-udi@nic.in
49SDO Jalpaigurisdo.jpg@gmail.com
50SDO Ranaghatsdo.rhat@gmail.com
51SDO Asansolsdoasansol@yahoo.co.in
52sdobongaonsdobongaon@gmail.com
53SDO Diamond Harboursdodiamond@gmail.com
54SDO Ghatalsdoghatal@rediffmail.com
55SDO haldiasdohaldia1@rediffmail.com
56SDO, Seramporesdoserampore@gmail.com
57Sub Divisional Officer Islampursdo.islampur@gmail.com
58Sub Divisional Officer Tufanganjsdotufanganj@gmail.com
59Sub-Divisional Officer Sadar (Berhampore)sdoberhampore@gmail.com
60subdivisional officer barrackporesdobarrackpore@gmail.com
61Uluberia Sdosdouluberia06@yahoo.com

অর্থনৈতিকভাবে দুর্বল সাধারণ শ্রেণীর নাগরিকদের উচ্চশিক্ষা এবং সরকারি চাকরিতে দশ শতাংশ সংরক্ষণের সুবিধা নিশ্চিত করার জন্য এই ews certificate west bengal দেওয়া হয়। উপরের আলোচ্য পোস্টটিতে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে কিভাবে আবেদন করা হয় তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি লাগে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে।

FAQ on EWS Certificate West Bengal Criteria

Q.1: EWS মানে কী?

Ans: EWS মানে “ইকনোমিক্যালি উইকার সেকশন” বা সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি।

Q.2: EWS সার্টিফিকেটের মূল উদ্দেশ্য কী?

Ans: অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশকে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে ১০% সংরক্ষণ সহ নির্দিষ্ট সরকারি সুবিধা দেওয়া।

Q.3: কারা EWS-এর জন্য আবেদন করতে পারবেন?

Ans: শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির (যারা SC, ST, OBC-এর অন্তর্ভুক্ত নন) ব্যক্তিরা আবেদন করতে পারবেন।

Q.4: EWS সংরক্ষণের মূল সুবিধাগুলি কী কী?

Ans: উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ১০% সংরক্ষণ, সরকারি চাকরিতে ১০% সংরক্ষণ, এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা

Q.5: WS আবেদনের জন্য পারিবারিক বার্ষিক আয় কত হতে হবে?

Ans: বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে।

Q.6: EWS আবেদনের জন্য কৃষি জমির ঊর্ধ্বসীমা কত?

Ans: ৫ একরের বেশি কৃষি জমি থাকা চলবে না।

Q.7: EWS-এর ক্ষেত্রে “পরিবার” বলতে কাদের বোঝায়?

Ans: আবেদনকারী নিজে, তার পিতা-মাতা, ১৮ বছরের কম বয়সী ভাই-বোন, স্বামী/স্ত্রী এবং ১৮ বছরের কম বয়সী সন্তানরা।

Q.8: EWS আবেদনের জন্য প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ নথি কী কী?

Ans: পরিচয় ও ঠিকানার প্রমাণ (আধার/ভোটার আইডি), আয় শংসাপত্র, সম্পত্তির প্রমাণ (পরচা/দলিল), এবং সাম্প্রতিক পাসপোর্ট ছবি।

Q.9: EWS সার্টিফিকেটের জন্য অনলাইনে কীভাবে আবেদন করা যায়?

Ans: https://castcertificatewb.gov.in ওয়েবসাইটে লগইন/রেজিস্টার করে ‘সিটিজেন সার্ভিসেস’ থেকে EWS পরিষেবা নির্বাচন করে আবেদন করতে হয়

Q.10: EWS সার্টিফিকেট পেতে কতদিন লাগে?

Ans: আনুমানিক ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে পাওয়া যেতে পারে, তবে বাস্তব ক্ষেত্রে ২-৩ মাসও লাগতে পারে।

Q.11: EWS সার্টিফিকেটের মেয়াদকাল কত?

Ans. একটি আর্থিক বছরের জন্য বৈধ থাকে (১লা এপ্রিল থেকে ৩১শে মার্চ)।

Q.12: EWS সার্টিফিকেট কি রিনিউ করা যায়?

Ans. না, রিনিউ করা যায় না; প্রতি বছর নতুন করে আবেদন করতে হয়।

  • হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন রসায়ন – HS 3rd Semester Chemistry সম্পূর্ণ MCQ প্রশ্নোত্তর
    উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন রসায়ন অধ্যায়ের সবকটি MCQ প্রশ্ন উত্তরসহ। SN1, SN2, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন সংক্রান্ত সব প্রশ্ন এখানে। হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন রসায়ন: HS 3rd Semester Chemistry সম্পূর্ণ MCQ প্রশ্নোত্তর তৃতীয় সেমিস্টার রসায়নের জৈব অংশের প্রথম বড় অধ্যায় হ্যালোঅ্যালকেন-হ্যালোঅ্যারিন — এখানে SN1/SN2 বিক্রিয়া প্রক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, গ্রিনিয়ার্ড বিকারক এবং বিভিন্ন নামজাদা বিক্রিয়া (ফিনকেলস্টাইন, সোয়ার্টস, …

    Read more

  • p ব্লক মৌল রসায়ন (P Block Elements) – HS 3rd Semester Chemistry সম্পূর্ণ MCQ প্রশ্নোত্তর
    উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার p ব্লক মৌল রসায়ন অধ্যায়ের সবকটি MCQ প্রশ্ন উত্তরসহ। নাইট্রোজেন পরিবার, হ্যালোজেন, নোবেল গ্যাস যৌগ সংক্রান্ত সব প্রশ্ন এখানে। p ব্লক মৌল রসায়ন: HS 3rd Semester Chemistry সম্পূর্ণ MCQ প্রশ্নোত্তর তৃতীয় সেমিস্টার রসায়নের p-ব্লক মৌল অধ্যায়টি নাইট্রোজেন পরিবার, অক্সিজেন পরিবার, হ্যালোজেন পরিবার এবং নোবেল গ্যাস যৌগ নিয়ে তৈরি — এই …

    Read more

  • তরল অবস্থা রসায়ন (Liquid State) – HS 3rd Semester Chemistry সম্পূর্ণ MCQ প্রশ্নোত্তর
    উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার তরল অবস্থা রসায়ন অধ্যায়ের সবকটি MCQ প্রশ্ন উত্তরসহ। হেনরির সূত্র, রাউল্টের সূত্র, সংখ্যাগত ধর্ম সংক্রান্ত সব প্রশ্ন এখানে। তরল অবস্থা রসায়ন: HS 3rd Semester Chemistry সম্পূর্ণ MCQ প্রশ্নোত্তর উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার রসায়নের তরল অবস্থা (Liquid State) অধ্যায়টি সংখ্যাগত ধর্ম (Colligative Properties) দিয়ে ভরপুর — হেনরির সূত্র, রাউল্টের সূত্র, …

    Read more

  • HS তৃতীয় সেমিস্টার গণিত মডেল প্রশ্নপত্র SET-I সমাধান — সব অধ্যায় মিলিয়ে ৪০ নম্বরের মক টেস্ট
    WBCHSE দ্বাদশ শ্রেণি HS তৃতীয় সেমিস্টার গণিত মডেল প্রশ্নপত্র (SET-I) — সম্বন্ধ-অপেক্ষক থেকে সম্ভাবনাতত্ত্ব পর্যন্ত সব টপিক মিলিয়ে ৪০টি MCQ প্রশ্নের সম্পূর্ণ সমাধান। HS তৃতীয় সেমিস্টার গণিত মডেল প্রশ্নপত্র (SET-I) সম্পূর্ণ সমাধান উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণির HS তৃতীয় সেমিস্টার গণিত মডেল প্রশ্নপত্র, পরীক্ষার প্রকৃত ধরন বোঝার জন্য এই মিশ্র-টপিক মডেল প্রশ্নপত্র (SET-I, পূর্ণমান ৪০) — …

    Read more

  • সম্ভাবনাতত্ত্ব প্রশ্ন উত্তর (Probability) MCQ — HS তৃতীয় সেমিস্টার গণিত
    WBCHSE দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার গণিতের সম্ভাবনাতত্ত্ব প্রশ্ন উত্তর অধ্যায়ের ৩৫টি MCQ প্রশ্নের সম্পূর্ণ সমাধানসহ উত্তর — শর্তাধীন সম্ভাবনা, বেইজ উপপাদ্য, প্রত্যাশিত মান। সম্ভাবনাতত্ত্ব প্রশ্ন উত্তর (Probability) সম্পূর্ণ MCQ — HS তৃতীয় সেমিস্টার গণিত উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার গণিত পরীক্ষায় সম্ভাবনাতত্ত্ব প্রশ্ন উত্তর (Probability) অধ্যায় থেকে শর্তাধীন সম্ভাবনা (conditional probability), স্বাধীন ঘটনা (independent …

    Read more

  • কলনবিদ্যা প্রশ্ন উত্তর (Calculus) MCQ — HS তৃতীয় সেমিস্টার গণিত (সন্ততা, অন্তরকলন, প্রয়োগ)
    WBCHSE দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার গণিতের কলনবিদ্যা প্রশ্ন উত্তর অধ্যায়ের ৯০টি MCQ প্রশ্নের সম্পূর্ণ সমাধানসহ উত্তর — সন্ততা, অন্তরকলনযোগ্যতা, অন্তরকলন কৌশল ও প্রয়োগ কলনবিদ্যা প্রশ্ন উত্তর (Calculus) সম্পূর্ণ MCQ — HS তৃতীয় সেমিস্টার গণিত উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার গণিত পরীক্ষায় কলনবিদ্যা প্রশ্ন উত্তর (Calculus) সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ অধ্যায় — সন্ততা (continuity), অন্তরকলনযোগ্যতা …

    Read more

মন্তব্য করুন