তুলনামূলক, ঐতিহাসিক, সমাজভাষাবিজ্ঞান থেকে মনোভাষাবিজ্ঞান — ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ-র প্রতিটি প্রশ্ন উত্তর একসাথে, HS ক্লাস ১২ বাংলা ব্যাকরণের জন্য।
ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ: HS বাংলা ব্যাকরণের সব প্রশ্ন এক জায়গায়

বাংলা ব্যাকরণ অংশে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ অংশটি একটু তাত্ত্বিক হলেও পরীক্ষায় এখান থেকে নিয়মিত প্রশ্ন আসে। এই পোস্টে বইয়ে থাকা এই টপিকের প্রতিটি প্রশ্ন — MCQ, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলানো, সত্য-মিথ্যা, ক্রম অনুযায়ী, অ্যাসারশন-রিজন ও কেস স্টাডি — একটাও বাদ না দিয়ে উত্তরসহ দেওয়া হল।
ভাষাবিজ্ঞান ও তার শাখা-প্রশাখা: এক নজরে
ভাষাবিজ্ঞান হল ভাষার বৈজ্ঞানিক পদ্ধতিতে অধ্যয়ন। এর মূল শাখাগুলি হল তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান ও বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। এছাড়া আধুনিক ভাষাবিজ্ঞানে যুক্ত হয়েছে সমাজভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, স্নায়ুভাষাবিজ্ঞান, নৃভাষাবিজ্ঞান, শৈলীবিজ্ঞান ও অভিধানবিজ্ঞানের মতো ফলিত শাখা।
সম্পূর্ণ MCQ প্রশ্ন উত্তর: HS ক্লাস ১২ বাংলা ব্যাকরণ
- বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হল— উত্তর: তথ্য সংগ্রহ ও নথিভুক্তকরণ
- বর্তমান ভাষাবিজ্ঞানে সংযোজিত হয়েছে যাদের সঙ্গে সম্পর্ক— উত্তর: সবকটি (সমাজ, মানবমন, সাহিত্য)
- ভাষাবিজ্ঞানীরা আসল ভাষা বলে মানেন— উত্তর: মানুষের মুখের ভাষাকে
- ভাষাবিজ্ঞানে তিনটি বহুল প্রচলিত শাখার অন্যতম হল— উত্তর: ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
- ভাষাবিজ্ঞানের আলোচনায় বহুল প্রচলিত শাখাগুলি হল— উত্তর: তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান ও বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
- তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন— উত্তর: স্যার উইলিয়াম জোন্স
- সংস্কৃত, গ্রীক, ল্যাটিন এই ভাষাগুলির উৎপত্তির মূলে আছে যে প্রধান ভাষা— উত্তর: ইন্দো-ইউরোপীয়
- যে ভাষাবিজ্ঞান সমগোত্রীয় ভাষাগুলির মধ্যে মিল-অমিল খুঁজে মূলভাষাকে পুনর্নির্মাণ করে— উত্তর: তুলনামূলক ভাষাবিজ্ঞান
- সংস্কৃত-গ্রীক-ল্যাটিন-ফারসি ভাষাগুলির মধ্যে একসূত্রতার বিষয়টি— উত্তর: তুলনামূলক ভাষাবিজ্ঞানের অন্তর্গত
- সমগ্র উনিশ শতাব্দী জুড়ে কোথায় কোথায় তুলনামূলক ভাষাবিজ্ঞানের চর্চা হয়? — উত্তর: ইউরোপ ও আমেরিকায়
- অতীত নিদর্শনহীন, অলিপিবদ্ধ ভাষার আলোচনা প্রাধান্য পায়— উত্তর: বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে
- ধ্বনি পরিবর্তনের কারণ ও ধরন অনুসন্ধান করা কোন ভাষাবিজ্ঞানের কাজ? — উত্তর: ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
- পদের গঠন ও পদের চেয়ে ছোটো ভাষার একক রূপের প্রযুক্তি হল— উত্তর: রূপতত্ত্বের বিষয়
- ভাষার মধ্যে প্রবেশ করে জটিল রহস্য উন্মোচন— উত্তর: ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য
- সমাজ কীভাবে ভাষার ওপর প্রভাব বিস্তার করে তা নিয়ে চর্চা করে— উত্তর: সমাজভাষাবিজ্ঞান
- উপলক্ষ্য অনুযায়ী ভাষার যে বদল হয়, তাকে বলা হয়— উত্তর: রেজিস্টার
- সচল সমাজভাষাবিজ্ঞানে ভাষার সংরক্ষণ হয় তখনই যখন— উত্তর: একটি ভাষাগোষ্ঠীর মানুষ তাদের ভাষাকে সংরক্ষণ করে
- লিপি প্রণালীর উদ্ভাবন, পরিমার্জনা, বানান সংস্কার আলোচ্য বিষয় যে ভাষাবিজ্ঞানের— উত্তর: প্রয়োগমূলক সমাজভাষাবিজ্ঞান
- মস্তিষ্ককে “ভাষা শিক্ষার যন্ত্র” বলেছেন— উত্তর: নোয়াম চমস্কি
- LAD শব্দের অর্থ হল— উত্তর: Language Acquisition Device
- নোয়াম চমস্কি “device”-এর বদলে যে শব্দ ব্যবহার করেন— উত্তর: system
- মনোভাষা বিজ্ঞানীরা ভাষার সঙ্গে কীসের সম্পর্ক নিয়ে গবেষণা করেন? — উত্তর: মনের
- ভাষার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি, বুদ্ধি, উদ্বিগ্নতা আলোচিত হয়— উত্তর: মনোভাষাবিজ্ঞানে
- স্নায়ুভাষাবিজ্ঞান ভাষার নিম্নোক্ত শাখার সাথে সম্পৃক্ত— উত্তর: সবকটি
- ১৮৬১ খ্রিস্টাব্দে প্যারিতে একুশ বছর তাল ছাড়া উচ্চারণ না করা রোগীর প্রসঙ্গ তোলেন— উত্তর: পল ব্রোকা
- মানবশরীরে ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয়— উত্তর: স্নায়ুভাষাবিজ্ঞানে
- মনোভাষাবিজ্ঞানের সঙ্গে জড়িয়ে থাকে— উত্তর: স্নায়ুভাষাবিজ্ঞান
- সোস্যুর ভাষার উপাদান ও পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে নাম দেন— উত্তর: লাঙ পারোল
- সাহিত্যের নান্দনিক দিক তুলে ধরতে প্রয়োজন— উত্তর: শৈলীভাষাবিজ্ঞানের
- শৈলী বিচারে ব্যবহৃত হয় না— উত্তর: শব্দার্থগত বা semantic
- কোনো একটি বিষয়ের নানা তথ্য অভিধানের মতো সাজানো থাকে— উত্তর: বিষয় অভিধানে
- অভিধান বোঝাতে ‘dictionarius’ শব্দটি ব্যবহার করেন— উত্তর: জন গারল্যান্ড
- ইংরেজি ‘dictionary’ শব্দটি পাওয়া যায় যাঁর ল্যাটিন-ইংরেজি অভিধানে— উত্তর: স্যার থমাস এলিয়ট
- আদর্শ অভিধানে শব্দের তিনটি স্তরের একটি হল— উত্তর: বাগার্থগত স্তর
- বর্তমানে অভিধান একটি সংযোগমূলক বিভাগ, কারণ এখানে আলোচিত হয়— উত্তর: সবকটি
- অভিধান বিজ্ঞান— উত্তর: ভাষার ধ্বনি ও অর্থের মধ্যে সংযোগ ব্যাখ্যা করে
- মানুষের সমাজ-গোষ্ঠীর সভ্যতা-সংস্কৃতির দিকে মনোযোগ আকৃষ্ট করে— উত্তর: সমাজভাষাবিজ্ঞান ও নৃভাষাবিজ্ঞান
- শিশু কীভাবে কথা বলে, বাক্য তৈরি করে তার বিশ্লেষণ করে— উত্তর: মনোভাষাবিজ্ঞান
- বিভিন্ন জাতি-শ্রেণির ভাষা ব্যবহারে ভিন্নতা নিয়ে আলোচনা চলে— উত্তর: সমাজভাষাবিজ্ঞানে
- ভাষার রূপ বা form-এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়— উত্তর: শৈলীবিজ্ঞানে
আরো দেখো: বাঙালির ক্রীড়া সংস্কৃতি প্রশ্ন উত্তর ক্লাস ১২ — মোহনবাগান থেকে সৌরভ গাঙ্গুলি পর্যন্ত সব প্রশ্ন
HS বাংলা ব্যাকরণ তৃতীয় সেমিস্টার (সব প্রশ্ন): সম্পূর্ণ শূন্যস্থান পূরণ প্রশ্ন উত্তর

- মৌখিক ভাষার কাছে লিখিত ভাষা অনেকটাই ______। — উত্তর: নবীন
- ভাষাবিজ্ঞান হল মানুষের মুখের ভাষার গঠন, প্রকৃতি, পদ্ধতি সম্বন্ধে ______ চর্চার নাম। — উত্তর: বিজ্ঞানসম্মত
- প্রাচীন ভারতীয় আর্য ভাষা কীভাবে পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্টের স্তর দিয়ে বাংলা ভাষার জন্ম দিয়েছে, তা ______ আলোচ্য বিষয়। — উত্তর: ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের
- ভাষাকে মানবদেহের সঙ্গে কল্পনা করলে, ভাষার ______ হল ধ্বনি, ধ্বনিগুচ্ছ, রূপ, পদ, বাক্য। — উত্তর: অঙ্গ-প্রত্যঙ্গ
- বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে মানব ভাষার সম্পর্ক আলোচিত হয় ______। — উত্তর: ফলিত ভাষাবিজ্ঞানে
- বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল প্রথমে ইউরোপে তারপরে ______। — উত্তর: মার্কিন দেশে
- মাতৃভাষা শিক্ষার পদ্ধতি, অনুবাদনীতি, লিপি প্রণালীর উদ্ভাবন, বানান সংস্কার ইত্যাদি ______ অন্তর্গত। — উত্তর: প্রয়োগমূলক সমাজভাষাবিজ্ঞানের
- শৈলী বিজ্ঞানে ফের্দিনাঁ দ্য সোস্যুরের ধারণা দুটি হল ______। — উত্তর: লাঙ, পারোল
- স্টাইল বা শৈলী দু ভাগে বিভক্ত ______ এবং descriptive। — উত্তর: evaluative
- মস্তিষ্ক কীভাবে স্বাভাবিক পদ্ধতিতে ভাষার প্রয়োগ করে তাও বোঝা যায় ______ দৌলতে। — উত্তর: স্নায়ুভাষাবিজ্ঞানের
- ______ শতাব্দীতে অভিধান বোঝাতে ‘dictionarius’ শব্দটি ব্যবহার করেন জন গারল্যান্ড। — উত্তর: ত্রয়োদশ
আরো দেখো: বাঙালির বিজ্ঞানচর্চা MCQ প্রশ্ন উত্তর — HS তৃতীয় সেমিস্টার বাংলা সম্পূর্ণ নোটস
স্তম্ভ মেলানো প্রশ্ন উত্তর — সম্পূর্ণ সেট: ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার
সেট ১: মিখাইল বাখতিন–বহুস্বরিতা, মিলিচ–আলংকারিক নির্বাচন, ফের্দিনা দ্য সোস্যুর–লাঙ পারোল, স্যামুয়েল ওয়েসলি–চিন্তার পোশাক
সেট ২: স্যার থমাস এলিয়ট–dictionary, মিলিচ–rhetorical choice, ফের্দিনাঁ দ্য সোস্যুর–langue Parole, স্যামুয়েল ওয়েসলি–the dress of thought
সেট ৩: তুলনামূলক ভাষাবিজ্ঞান–স্যার উইলিয়াম জোনস, মনোভাষাবিজ্ঞান–স্যামুয়েল ওয়েসলি, শৈলীবিজ্ঞান–নোয়াম চমস্কি, স্নায়ুভাষাবিজ্ঞান–পল ব্রোকা
সেট ৪: মনোভাষাবিজ্ঞান–মানব মনের প্রকৃতি ও গতিপ্রকৃতির সঙ্গে ভাষার সম্পর্ক, শৈলীবিজ্ঞান–সাহিত্যের নন্দনের দিকটি তুলে ধরা, সমাজভাষাবিজ্ঞান–নারী-পুরুষের ভাষা-ব্যবহারের ভিন্নতা, স্নায়ুভাষাবিজ্ঞান–মস্তিষ্ক কীভাবে ভাষার প্রয়োগ করে তা বোঝা
সেট ৫: স্নায়ুভাষাবিজ্ঞান–মানব মস্তিষ্কের জটিল গঠন ও ক্রিয়ার সঙ্গে ভাষার সম্পর্ক, নৃভাষাবিজ্ঞান–নৃতত্ত্বের সঙ্গে ভাষার সম্পর্ক, মনোভাষাবিজ্ঞান–মানব মনের গতিপ্রকৃতির সঙ্গে ভাষার সম্পর্ক, শৈলীবিজ্ঞান–ভাষা ও সাহিত্যের নান্দনিক দিক
সেট ৬: জন গারল্যান্ড–dictionarius, মিলিচ–the dress of thought, নোয়াম চমস্কি–language acquisition system, স্যামুয়েল ওয়েসলি–rhetorical choice
আরো দেখো: বাংলা গানের ধারা প্রশ্ন উত্তর (সম্পূর্ণ) | দ্বাদশ শ্রেণি বাংলা সংস্কৃতির ইতিহাস সাজেশন
সত্য-মিথ্যা প্রশ্ন উত্তর — সম্পূর্ণ সেট
- তুলনামূলক ভাষাবিজ্ঞান: i) সমগোত্রীয় ভাষার তুলনা করে — সত্য; ii) মিল খোঁজার চেষ্টা করে — সত্য; iii) কালগত রূপান্তর লক্ষ করে — সত্য; iv) রূপান্তরের কারণ আলোচনা করে — সত্য
- i) মানুষের ভাষা-জীবনের সংলগ্ন দিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় — সত্য; ii) গবেষকদের প্রধান দুটি দল—প্রধান ও ফলিত ভাষাবিজ্ঞানী — সত্য; iii) প্রধান ভাষাবিজ্ঞানে কেন্দ্রীয় চরিত্র বিন্যাস আলোচিত — মিথ্যা; iv) প্রধান ভাষাবিজ্ঞানের পাঁচ শাখার অন্যতম ভাষাতত্ত্ব — মিথ্যা
- অভিধান বিজ্ঞানে যুক্ত হয়েছে: i) মান্য উচ্চারণ — সত্য; ii) আঞ্চলিক-উপভাষাগত পার্থক্য — সত্য; iii) প্রসঙ্গ অনুযায়ী অর্থ-পার্থক্য — সত্য; iv) সময়ের সাথে শব্দার্থের পরিবর্তন — সত্য
- i) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ভাষার ইতিহাস আলোচনা করে — মিথ্যা; ii) জটিল রহস্য উন্মোচন ভাষাবিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য — সত্য; iii) প্রধান ভাষাবিজ্ঞানে গঠন প্রণালী আলোচিত হয় না — মিথ্যা; iv) শৈলীবিজ্ঞানে লেখকের রচনাশৈলী বিশ্লেষিত হয় — সত্য
- i) ‘চোখের ডাক্তার’ ও ‘অক্ষি চিকিৎসক’ ছদ্ম সমার্থক — সত্য; ii) সংস্কৃত-গ্রীক-ল্যাটিন-ফারসির সাদৃশ্য খুঁজে পান স্যার উইলিয়াম জোন্স — সত্য; iii) তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন স্যামুয়েল ওয়েসলি — মিথ্যা (প্রকৃতপক্ষে স্যার উইলিয়াম জোন্স); iv) বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় ধ্বনিবিজ্ঞান-ধ্বনিতত্ত্ব-রূপতত্ত্ব — সত্য
আরো দেখো: তার সঙ্গে কবিতা প্রশ্ন উত্তর (সম্পূর্ণ) পাবলো নেরুদা | দ্বাদশ শ্রেণি বাংলা সাজেশন
ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস: WBCHSE বাংলা, বাংলা সাজেশন ২০২৬
- বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা আলোচনার ধাপ: i) তথ্যকে বিশ্লেষণ, ii) যথাযথ বর্ণনা, iii) তথ্য সংগ্রহ ও নথিভুক্তকরণ, iv) সাধারণীকৃত করা — সঠিক ক্রম: iii, i, ii, iv
- তথ্য বিশ্লেষণের পর: i) যথাযথ বর্ণনা, ii) যাচাই, iii) অনুমান খাড়া করা, iv) সাধারণীকৃত করা — সঠিক ক্রম: i, iii, ii, iv
আরো দেখো: পোটরাজ গল্প প্রশ্ন উত্তর (সম্পূর্ণ) শঙ্করাও খারাট | দ্বাদশ শ্রেণি বাংলা সাজেশন
অ্যাসারশন-রিজন (বিবৃতি ও কারণ) প্রশ্ন উত্তর: ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার
বিবৃতি A: ভাষাবিজ্ঞান মানুষের মুখের ভাষারই চর্চা করে, লিখিত ভাষা এর আলোচনায় আসে না। কারণ R: বহু সহস্র কোটি মানুষ মৌখিকভাবে ভাষা ব্যবহার করে, তার মাত্র কয়েক শতাংশ মানুষ লিখতে জানে। — সঠিক বিকল্প: A ও R দুটিই সঠিক এবং A-এর সঠিক ব্যাখ্যা R
আরো দেখো: বাংলা ভাষা প্রবন্ধ প্রশ্ন উত্তর (সম্পূর্ণ) স্বামী বিবেকানন্দ | দ্বাদশ শ্রেণি বাংলা সাজেশন
ক্ষেত্র বিশ্লেষণ (কেস স্টাডি) প্রশ্ন উত্তর: ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা
- “প্রচলিত আদর্শ থেকে বিচ্যুতি”, “বিন্যাসের সমাহার”, “ব্যাকরণের সম্ভাবনার বিশেষ নিষ্কাশন” — এই উক্তিগুলি প্রযোজ্য— উত্তর: শৈলীবিজ্ঞানের ক্ষেত্রে
- বক্তার লিঙ্গ-বয়স-সামাজিক স্তর, গুরুজন-সমবয়সীর সাথে কথার পার্থক্য, ছাত্রদের স্কুলে মান্য ভাষা ও বাড়িতে উপভাষা ব্যবহারের বিষয়টি আলোচিত হয়— উত্তর: বর্ণনাত্মক সমাজভাষাবিজ্ঞানের ক্ষেত্রে
আরো দেখো: দিগ্বিজয়ের রূপকথা প্রশ্ন উত্তর (সম্পূর্ণ) নবনীতা দেবসেন | দ্বাদশ শ্রেণি বাংলা সাজেশন 2026
রেখাচিত্রভিত্তিক প্রশ্ন উত্তর: ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ
ফলিত ভাষাবিজ্ঞানের শাখা-চিত্রে সমাজভাষাবিজ্ঞান, নৃভাষাবিজ্ঞান, শৈলীবিজ্ঞানের পাশাপাশি বাকি দুটি ফাঁকা ঘরে যা বসবে— উত্তর: স্নায়ুভাষাবিজ্ঞান ও মনোভাষাবিজ্ঞান
আরো দেখো: ধর্ম কবিতা প্রশ্ন উত্তর (সম্পূর্ণ) শ্রীজাত | দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন
পরীক্ষার জন্য জরুরি টিপস: HS বাংলা ব্যাকরণ তৃতীয় সেমিস্টার (সব প্রশ্ন)
- ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ, তুলনামূলক, ঐতিহাসিক ও বর্ণনামূলক — এই তিনটি মূল শাখার পার্থক্য স্পষ্টভাবে বুঝে নিন।
- ফলিত ভাষাবিজ্ঞানের প্রতিটি উপশাখা (সমাজভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, নৃভাষাবিজ্ঞান, শৈলীবিজ্ঞান, স্নায়ুভাষাবিজ্ঞান, অভিধানবিজ্ঞান), ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ এবং তাদের নির্দিষ্ট প্রবক্তা (স্যার উইলিয়াম জোন্স, নোয়াম চমস্কি, পল ব্রোকা, সোস্যুর) আলাদা টেবিলে সাজিয়ে মুখস্থ করুন।
আরো দেখো: আদরিণী গল্প প্রশ্ন উত্তর (সম্পূর্ণ) | দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন ২০২৬
ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ টপিকটি তাত্ত্বিক হলেও গঠনমূলকভাবে পড়লে এটি স্কোরিং অংশে পরিণত হতে পারে। উপরের সম্পূর্ণ ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ তালিকা নিয়মিত রিভিশন দিন। এখানে এই পোস্ট এ আমার আলোচনা করেছি ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ, ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ, সমাজভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, HS বাংলা ব্যাকরণ, ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার, WBCHSE বাংলা, বাংলা সাজেশন ২০২৬ এই সব কিছুই। mcq ফরম্যাট এ ।
- ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ — HS বাংলা ব্যাকরণ তৃতীয় সেমিস্টার (সব প্রশ্ন)
তুলনামূলক, ঐতিহাসিক, সমাজভাষাবিজ্ঞান থেকে মনোভাষাবিজ্ঞান — ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ-র প্রতিটি প্রশ্ন উত্তর একসাথে, HS ক্লাস ১২ বাংলা ব্যাকরণের জন্য। ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ: HS বাংলা ব্যাকরণের সব প্রশ্ন এক জায়গায় বাংলা ব্যাকরণ অংশে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ অংশটি একটু তাত্ত্বিক হলেও পরীক্ষায় এখান থেকে নিয়মিত প্রশ্ন আসে। এই … - বাঙালির ক্রীড়া সংস্কৃতি প্রশ্ন উত্তর ক্লাস ১২ — মোহনবাগান থেকে সৌরভ গাঙ্গুলি পর্যন্ত সব প্রশ্ন
মোহনবাগান, ফুটবল, ক্রিকেট, সাঁতার, দাবা থেকে সার্কাস পর্যন্ত বাঙালির ক্রীড়া সংস্কৃতি প্রশ্ন উত্তর একসাথে — ক্লাস ১২ HS তৃতীয় সেমিস্টার বাংলার সম্পূর্ণ গাইড। বাঙালির ক্রীড়া সংস্কৃতি প্রশ্ন উত্তর: ক্লাস ১২-র সম্পূর্ণ গাইড বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস অংশে বাঙালির ক্রীড়া সংস্কৃতি প্রশ্ন উত্তর নিয়ে এই অংশটি প্রতি বছর অনেক ছাত্রছাত্রীর প্রিয় বিষয় হয়ে ওঠে, কারণ … - বাঙালির বিজ্ঞানচর্চা MCQ প্রশ্ন উত্তর — HS তৃতীয় সেমিস্টার বাংলা সম্পূর্ণ নোটস
রাধাগোবিন্দ কর, নীলরতন সরকার ও কাদম্বিনী বসুর অবদান নিয়ে বাঙালির বিজ্ঞানচর্চা MCQ -র প্রতিটি প্রশ্ন উত্তর, অ্যাসারশন-রিজন সহ — HS ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার বাংলার সম্পূর্ণ নোটস। বাঙালির বিজ্ঞানচর্চা MCQ প্রশ্ন উত্তর: HS তৃতীয় সেমিস্টার বাংলার সম্পূর্ণ নোটস বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস অংশে বাঙালির বিজ্ঞানচর্চা MCQ অংশটি চিকিৎসাবিজ্ঞান ও শিক্ষাক্ষেত্রে বাঙালিদের অবদানের ইতিহাস তুলে … - বাংলা গানের ধারা প্রশ্ন উত্তর (সম্পূর্ণ) | দ্বাদশ শ্রেণি বাংলা সংস্কৃতির ইতিহাস সাজেশন
চর্যাপদ থেকে আধুনিক বাংলা গান পর্যন্ত বাংলা গানের ধারা প্রশ্ন উত্তর, সমস্ত MCQ ও স্তম্ভ মেলানো প্রশ্ন উত্তর — WBCHSE দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার বাংলার সম্পূর্ণ প্রশ্নব্যাংক। বাংলা গানের ধারা প্রশ্ন উত্তর: দ্বাদশ শ্রেণির সম্পূর্ণ প্রশ্নব্যাংক বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস অংশে বাংলা গানের ধারা টপিকটি তথ্যে ঠাসা, তবে ঠিকভাবে সাজিয়ে পড়লে এটাই সবচেয়ে বেশি … - তার সঙ্গে কবিতা প্রশ্ন উত্তর (সম্পূর্ণ) পাবলো নেরুদা | দ্বাদশ শ্রেণি বাংলা সাজেশন
পাবলো নেরুদার তার সঙ্গে কবিতা প্রশ্ন উত্তরসমস্ত MCQ, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলানো, অ্যাসারশন-রিজন, ক্রম অনুযায়ী, সত্য-মিথ্যা ও কেস স্টাডি প্রশ্ন উত্তর — WBCHSE দ্বাদশ শ্রেণির সম্পূর্ণ প্রশ্নব্যাংক। তার সঙ্গে কবিতা প্রশ্ন উত্তর: পাবলো নেরুদার কবিতার সম্পূর্ণ প্রশ্নব্যাংক পাবলো নেরুদার তার সঙ্গে কবিতাটি তৃতীয় সেমিস্টারের আন্তর্জাতিক কবিতা বিভাগের একটি গুরুত্বপূর্ণ পাঠ। এই পোস্টে বইয়ে থাকা এই … - পোটরাজ গল্প প্রশ্ন উত্তর (সম্পূর্ণ) শঙ্করাও খারাট | দ্বাদশ শ্রেণি বাংলা সাজেশন
শঙ্করাও খারাটের পোটরাজ গল্প প্রশ্ন উত্তর, সমস্ত MCQ, শূন্যস্থান পূরণ, ক্রম অনুযায়ী, সত্য-মিথ্যা, স্তম্ভ মেলানো ও অ্যাসারশন-রিজন প্রশ্ন উত্তর — WBCHSE দ্বাদশ শ্রেণির সম্পূর্ণ প্রশ্নব্যাংক। পোটরাজ গল্প প্রশ্ন উত্তর: দ্বাদশ শ্রেণির সবচেয়ে বড় ও সম্পূর্ণ প্রশ্নব্যাংক শঙ্করাও খারাটের পোটরাজ গল্পটি তৃতীয় সেমিস্টারের বাংলা সিলেবাসের সবচেয়ে তথ্যবহুল অধ্যায়গুলোর একটি — এখান থেকে MCQ, শূন্যস্থান পূরণ, ক্রম …